Author: Desk Report

বুয়েটের শ্রেণিকক্ষ থেকে যুক্তরাষ্ট্রের Berkeley- দীর্ঘ গবেষণা, উদ্ভাবন ও অধ্যবসায়ের পথ পেরিয়ে সাইফ সালাউদ্দিন এখন বিশ্ব প্রযুক্তির আলোচনায়। তাঁর গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান Sonera Magnetics-কে ২০২৬ সালে অধিগ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্ট Apple। বাংলাদেশি এই প্রকৌশলী ও গবেষকের সাফল্য তাই নিঃসন্দেহে দেশের জন্য এক গর্বের অধ্যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের Electrical and Electronic Engineering বিভাগের সাবেক শিক্ষার্থী সাইফ সালাউদ্দিন। ২০০৩ সালে বুয়েট থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০০৭ সালে Purdue University থেকে পিএইচডি সম্পন্ন করার পর ২০০৮ সালে যোগ দেন University of California, Berkeley-তে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির TSMC Distinguished Professor of Electrical Engineering and Computer Sciences। তবে সাইফ সালাউদ্দিনের…

Read More

ভারতবিরোধী কোনো কর্মকাণ্ডে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না- নয়াদিল্লিকে এমন স্পষ্ট আশ্বাস দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান জানান। কূটনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, শ্রীলঙ্কার এই ঘোষণা শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের বার্তা নয়; বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও ভূরাজনৈতিক ভারসাম্য নিয়ে নয়াদিল্লির অবস্থানের তাৎপর্যও নতুন করে সামনে এনেছে। তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার কলম্বোয় পৌঁছান রাজনাথ সিং। সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট দিসানায়েকের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তিনটি চুক্তি ও…

Read More

সীমান্ত উত্তেজনার পর বরফ গলছে ভারত-চীন সম্পর্কে, দিল্লিতে হাই-ভোল্টেজ বৈঠকে বসছেন দুই নেতা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই মুখোমুখি বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের ফাঁকে দুই নেতার এই হাই-ভোল্টেজ দ্বিপক্ষীয় বৈঠক ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সাত বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং। লাদাখ সীমান্তে সামরিক সংঘাত ও দীর্ঘদিনের তীব্র টানাপোড়েনের পর ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ শুরু হয়েছে, শির দিল্লি সফর ও মোদির সঙ্গে বৈঠককে তারই গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ব্রিকস সম্মেলনের ফাঁকে…

Read More

চার উড়োজাহাজে ১৯ ছিনতাইকারীর হামলায় বদলে যায় বিশ্বরাজনীতি ও নিরাপত্তার হিসাব ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার দিন। আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালায়। দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে, একটি পেন্টাগনে এবং চতুর্থটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। হামলায় নিহত হন ২ হাজার ৯৭৭ জন। আজ সেই হামলার ২৫ বছর পূর্ণ হচ্ছে। মাত্র কয়েক ঘণ্টার ওই ঘটনা শুধু যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থাই বদলে দেয়নি; পাল্টে দেয় বিশ্বরাজনীতি, যুদ্ধনীতি, গোয়েন্দা তৎপরতা ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা। হামলার আগে আল-কায়েদার তৎপরতা সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের কাছে একাধিক তথ্য থাকলেও সিআইএ ও এফবিআইয়ের মধ্যে যথাযথ…

Read More

২ লাখ ২৯ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি, খেলাপি ঋণ ৬ লাখ কোটি ছাড়িয়েছে ব্যাংক খাতে অনিয়ম, ঋণ জালিয়াতি, অর্থ পাচার ও প্রভাবশালী মহলকে ঋণ দেওয়ার দীর্ঘদিনের প্রবণতায় দেশের ব্যাংকিং ব্যবস্থা এখন গভীর আর্থিক সংকটে। বিপুল অঙ্কের ঋণের বড় অংশ আদায় না হওয়ায় দ্রুত বাড়ছে খেলাপি ঋণ। এর বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারায় সরকারি-বেসরকারি অন্তত ১৫টি ব্যাংক পড়েছে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এসব ১৫ ব্যাংকের সম্মিলিত প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৬ কোটি টাকা। ব্যাংক খাতের ইতিহাসে এত বড় প্রভিশন ঘাটতিকে আর্থিক দুর্বলতার অন্যতম বড় সংকেত হিসেবে দেখছেন…

Read More

নেত্রকোনায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা পর্যায়ের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহ পরান এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, ২৩ বছর বয়সী সাদিয়া ইসলাম নেত্রকোনা সরকারি কলেজের তৃতীয় বর্ষের সম্মান শ্রেণির শিক্ষার্থী। একই সঙ্গে তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বুধবার দুপুরে পুলিশ সাদিয়াকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে…

Read More

কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর আর নেই। অসুস্থ অবস্থায় ছেলেকে একনজর দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল তাঁর। ছেলেকে দেখতে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও সেই সুযোগ পাওয়ার আগেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা রাণী ধর। মৃত্যুর আগে গত মঙ্গলবার তিনি ওই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দীর্ঘদিন চিন্ময় কৃষ্ণ দাসও এই আশ্রমে অবস্থান করেছেন। অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যা রাণী ধরকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় তাঁর ক্যানসার শনাক্ত…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম একটি দেশের সভ্যতার প্রকৃত পরিচয় তার অট্টালিকার উচ্চতায় নয়, তার দুর্বলতম মানুষের নিরাপত্তায়। যে রাষ্ট্রে একজন নারী নিজের শরীর, সম্মান ও জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে থাকেন, সে রাষ্ট্রের উন্নয়নের সমস্ত পরিসংখ্যানের আড়ালেও একটি গভীর অন্ধকার থেকে যায়। বাংলাদেশে গত দুই বছরে নারীদের ওপর অন্তত ৭৩০টি মব হামলা বা গণপিটুনির যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সেই অন্ধকারেরই এক নির্মম প্রতিচ্ছবি। ৭৩০টি সংখ্যা আসলে কোনো সংখ্যা নয়। এর প্রতিটি একটি করে মুখ, একটি করে পরিবার, একটি করে আতঙ্ক, একটি করে ক্ষত। কোনো নারী হয়তো কথিত জনতার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, কেউ হয়েছেন মানসিকভাবে বিধ্বস্ত, কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনে…

Read More

বাংলাদেশে শিশু ও কিশোরদের যৌন নিপীড়নের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন একটি বেনামি অভিযোগ প্ল্যাটফর্মে। গত ৭ সেপ্টেম্বর বিকেলে ‘আওয়াজ ডট বিডি’ চালুর পর মাত্র দুই দিনে সেখানে ৭৮টি যৌন নিপীড়নের ঘটনা বা অভিজ্ঞতার রিপোর্ট জমা পড়েছে। এসব অভিযোগের উল্লেখযোগ্য অংশ শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে কওমি মাদ্রাসা থেকে। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসংক্রান্ত ২৫টি রিপোর্টের মধ্যে ১৬টি কওমি মাদ্রাসায় সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে, যা ওই শ্রেণির মোট ঘটনার ৬৪ শতাংশ। এছাড়া স্কুলে চারটি, মসজিদে তিনটি এবং ইউনিভার্সিটি ও আলিয়া মাদ্রাসায় একটি করে ঘটনা রিপোর্ট হয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের…

Read More

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাউনিয়া থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক আজিজুল হাকিম (২৪) বর্তমানে পলাতক রয়েছেন। অভিযুক্ত আজিজুল হাকিম রংপুরের বদরগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া নাটারাম এলাকার রবিউল ইসলামের ছেলে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক শরীর টিপে দেওয়ার কথা বলে এক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন। অভিযোগ, সেখানে ম্যাসাজ করার একপর্যায়ে ওই…

Read More