নেতৃত্বের প্রশ্নে আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগেরই, বললেন শেখ হাসিনা ভারতে অবস্থানরত বাংলাদেশের সফল এবং বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দল চাইলে তিনি আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবেন, সেই সিদ্ধান্ত বাংলাদেশের কোনো সরকার কিংবা কেউই নেওয়ার অধিকার রাখে না বলেও স্পষ্ট মন্তব্য করেছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত ভারতের প্রভাবশালী সংবাদপত্র দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং দেশের সব নাগরিকের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান…
Author: Desk Report
হাজার কোটি টাকার প্রকল্প, নেই পর্যাপ্ত ইঞ্জিন; সড়কে বাড়ছে ব্যবসায়ীদের নির্ভরতা চট্টগ্রাম থেকে ঢাকার পথ পাড়ি দিতে একটি মালবাহী ট্রেনের সময় লাগার কথা সাড়ে ৯ ঘণ্টা। অথচ গত ২৮ জুন চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে ঢাকার কমলাপুর আইসিডির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেনের গন্তব্যে পৌঁছাতে লেগেছে প্রায় ৭৫ ঘণ্টা। হাসানপুর-নাঙ্গলকোট সেকশনে ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প লোকোমোটিভ না থাকায় দীর্ঘ সময় আটকে ছিল ট্রেনটি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ রেলওয়ের অভ্যন্তরীণ তথ্য বলছে, চলতি বছরের ১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ৫৩ দিনে ইঞ্জিন সংকটে ৪৯টি পণ্যবাহী ট্রেন মোট ১ হাজার ১৪৭ ঘণ্টা বিলম্ব করেছে। এর ৪০ শতাংশের বেশি…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম তিনবার ম্যাট্রিকে ব্যর্থতা থেকে সংবিধান প্রণয়ন, সাতবার সংসদ সদস্য, মন্ত্রী এবং সর্বোপরি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান মানুষের জীবন সরল পথে চলে না সবসময়। কখনো জীবনের শুরু এত অনাড়ম্বর, এত দুরন্ত, এত ব্যর্থতার ছায়ায় আবৃত থাকে যে তার পরিণতির দীপ্তি কল্পনা করাও কঠিন। জীবনের প্রথম অধ্যায়ে যে কিশোরকে অমনোযোগী বলে মনে হয়, সময়ের প্রবাহে সেই কিশোরই হয়ে উঠতে পারে ইতিহাসের এক উজ্জ্বল চরিত্র। সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের সন্তান সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন তেমনই এক বিস্ময়কর জীবনের অধিকারী। মেট্রিক পরীক্ষায় তিনবার ব্যর্থ; অথচ সেই দুরন্ত কিশোরই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছেন, আইনজীবী হয়েছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, স্বাধীন বাংলাদেশের…
দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডাকসু নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। তাঁর দাবি, ২০২৪ সালের জুলাইয়ের কথিত গণঅভ্যুত্থানে যত মানুষ নিহত হয়েছেন, গত দুই বছরে আওয়ামী লীগ ও এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হত্যার সংখ্যা তার চেয়ে প্রায় তিনগুণেরও বেশি। সম্প্রতি তাঁর দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ইমির ভাষ্য, কথিত জুলাইয়ের আন্দোলন ঘিরে প্রাণহানির ঘটনা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা হলেও, একই সময়ে এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হত্যার শিকার হওয়ার বিষয়টি যথাযথ…
নতুন নোট মুদ্রণে বাংলাদেশ ব্যাংকের ব্যয় ৪৫৯ কোটি টাকা নতুন টাকা ছাপাতেই এক বছরে বাংলাদেশ ব্যাংকের ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকনোট মুদ্রণে কেন্দ্রীয় ব্যাংকের খরচ হয়েছে ৪৫৮ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা। আগের অর্থবছরে এ ব্যয় ছিল ২৩৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার টাকা। অর্থাৎ মাত্র এক বছরে নোট মুদ্রণের খরচ বেড়েছে ২২৪ কোটি ১৪ লাখ টাকার বেশি, যা প্রায় ৯৫ দশমিক ৪৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের অডিটরস রিপোর্ট ও অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে এ তথ্য উঠে এসেছে। নোট মুদ্রণে গত পাঁচ অর্থবছরের মধ্যে এবারই সর্বোচ্চ ব্যয় করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৩-২৪ অর্থবছরে খরচ হয়েছিল ৩৩৭ কোটি ২৯ লাখ টাকা,…
রাজধানীর দারুসসালাম এলাকায় বাসায় বসে টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান হাতে গুলি বিদ্ধ হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুসসালাম থানার মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি বর্তমানে দারুসসালামের মাতব্বর বাড়ির সামনে আমিনুল ডাক্তারের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। জেসমিনের ছেলে ইয়াছিন জানান, রাতে তাঁর মা বাসায় বসে টেলিভিশন দেখছিলেন।…
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তানে পৃথক দুটি হামলায় ২৫ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত এবং তিনটি সামরিক যান ধ্বংসের দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএলএর মুখপাত্র জিয়ন্দ বেলুচ দাবি করেন, জিয়ারাত ক্রস এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। বহরে থাকা চারটি সামরিক যানের মধ্যে একটি সামরিক ট্রাকসহ দুটি যান হামলায় ধ্বংস হয়। এতে ১৮ জন পাকিস্তানি সেনা নিহত হন। আহত আরও পাঁচ সেনা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করেছে সংগঠনটি। হামলার পর সামরিক বহর থেকে অস্ত্রও জব্দ করা হয়। সংগঠনটি জানিয়েছে, তাদের ‘ফাতেহ স্কোয়াড’ ওই হামলায় অংশ নেয়। হামলার…
দেশের প্রতিটি মানুষের মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। একই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা। দেশের ঋণ পরিস্থিতি ও ব্যাংকিং খাতের আর্থিক চাপ নিয়ে নতুন করে সামনে এসেছে এসব তথ্য। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা। ঋণের বোঝা নিয়ন্ত্রণে সরকার রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি অর্থের দক্ষ…
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন অতীতে র্যাবেও কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তানভীর আবেদীন (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০), সজল চৌধুরী (৩১) ও সায়মুন…
ইউক্রেন ও ন্যাটোকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সহায়তার বিপরীতে ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে অর্থ ফেরত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত রেখে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ও গোলাবারুদের মজুত বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইউক্রেন ও ন্যাটোকে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা বিনা মূল্যে দিয়েছে, সেই ব্যয়ের দায় মূলত ইউরোপের বহন করার কথা ছিল। এখন ওই অর্থ ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউক্রেন ও ন্যাটোর জন্য বিপুল অর্থ ব্যয় করেছে। তাঁর প্রশাসন এখন এসব…

