মাদারীপুরে জন্ম, কলকাতায় বেড়ে ওঠা। মাত্র ১২ বছর বয়সে সাইকেল, ১৬-তেই জিপ চালিয়ে সবাইকে চমকে দেওয়া। এরপর পুরুষপ্রধান প্রকৌশল শিক্ষায় প্রবেশ করে ইতিহাস সৃষ্টি। শুধু নিজে প্রকৌশলী হয়েই থেমে থাকেননি- নারীদের কারিগরি শিক্ষার পথ খুলে দিতে প্রতিষ্ঠা করেছেন পলিটেকনিক ইনস্টিটিউট। তিনি ইলা (মজুমদার) ঘোষ- বাংলার নারী প্রকৌশল শিক্ষার এক বিস্মৃত অগ্রদূত। ১৯৩০ সালের ২৪ জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমায় জন্মগ্রহণ করেন ইলা ঘোষ। তাঁর বাবা যতীন্দ্র কুমার মজুমদার ছিলেন অবিভক্ত বাংলার সিভিল সার্ভিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট। কর্মসূত্রে বাবার বদলি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় তাঁর শৈশব ও শিক্ষাজীবন কাটে। তৎকালীন রক্ষণশীল সমাজব্যবস্থায় মেয়েদের জন্য নানা বিধিনিষেধ থাকলেও ইলার পথে…
Author: Desk Report
কক্সবাজারের মহেশখালীতে নিজ বাসগৃহে ঢুকে শ্রীমতি শিল্পী রানী শীল(৫০) নামে এক হিন্দু নারীকে ধারালো অস্ত্র নৃশংসভাবে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা । সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় এলাকার শীল পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় শিল্পী রানী শীল নিজ বাড়িতে ছিলেন। সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিল্পী রানীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত চকরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে…
চলন্ত ট্রেনে যাত্রীদের নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটসেবা দেওয়ার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু করা স্টারলিংক প্রকল্প এখন চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তা সংকটে পড়েছে। চারটি আন্তনগর ট্রেনে স্থাপন করা প্রায় ৬০টি রাউটারের মধ্যে ৪৫টিই চুরি হয়ে গেছে। শুধু রাউটার নয়, ঢাকা-সিলেট রুটের উপবন এক্সপ্রেসের ছাদ থেকে খুলে নেওয়া হয়েছে একটি স্টারলিংক অ্যানটেনাও। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে নেওয়া একটি আধুনিক প্রযুক্তিনির্ভর জনসেবামূলক প্রকল্প চালুর কয়েক মাসের মধ্যেই এভাবে বিপুলসংখ্যক সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার ঘটনায় সরকারের প্রকল্প ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। চলতি বছরের ১৩ মার্চ চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেটসেবা চালু করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পর্যটক এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস,…
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নিল-২০ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীও পেশায় একজন চিকিৎসক। পদ্মজিৎ ও তার স্ত্রী রোববারই ওই ফ্ল্যাটে ওঠেন। পরদিন সোমবার ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে। পরে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায়…
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামের এক তরুণের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকার একটি জঙ্গল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ১২ আগস্ট বাড়ি থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ হন রাশেদুল। এরপর দীর্ঘদিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়েছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হলে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রাশেদুলের তিন বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকার জঙ্গলে অভিযান চালানো…
যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে প্রায় সাড়ে ৬ শতাংশ। বিপরীতে ভিয়েতনামের রপ্তানি কমেছে মাত্র ১ শতাংশ। ফলে একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনাম বাংলাদেশের প্রায় দ্বিগুণ মূল্যের পোশাক রপ্তানি করেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৪৬৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৪৯৮ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে ৩২ কোটি ডলার। অন্যদিকে, একই সময়ে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে ৯৩৭ কোটি ডলারের পোশাক…
পাবনার আটঘরিয়ায় প্রকাশ্যে বিএনপি নেতা আদম আলী মোল্লাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। বিকেলে বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চণ্ডীপাশা এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের…
রাজধানীর উত্তরায় পৃথক দুটি আবাসিক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তরা পশ্চিম থানাধীন দুটি হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (প্রায় ৪০) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের অন্য কক্ষে থাকা কয়েকজন চীনা নাগরিক তাকে কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। একই সময়ে উত্তরার আরেকটি আবাসিক হোটেল থেকেও অপর এক চীনা নাগরিকের মরদেহ পাওয়া যায়। তবে তার সঙ্গে…
বীণা সিক্রির বিস্ফোরক বার্তা, দিল্লির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিল্লিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরকে ঘিরে তেমনই এক বিস্ময়কর রাজনৈতিক ব্যাখ্যা সামনে এনেছেন সাবেক কিংবদন্তী ভারতীয় রাষ্ট্রদূত বীণা সিক্রি। তাঁর দাবি, ১২ই সেপ্টেম্বর শি জিনপিংয়ের ভারত সফরের অন্তরালে ব্রিকস বা বহুপাক্ষিক কূটনীতি নয়, বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাক্ষাৎই মুখ্য হয়ে উঠতে পারে। বীণা সিক্রির বক্তব্য সত্য হলে, এর তাৎপর্য নিছক কূটনৈতিক সৌজন্যের সীমা অতিক্রম করবে। কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের ক্ষমতার বাইরে অবস্থান করলেও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে তাঁর নাম যে এখনও প্রভাবশালী, এই সম্ভাব্য সাক্ষাৎ তারই ইঙ্গিত বহন করতে পারে। বিশেষত ডিসেম্বরের…
প্রয়োজনের সময়ে সার না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃষকেরা। সারের দাবিতে পাইকেরছড়া ইউনিয়নে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, দিনের পর দিন ঘুরেও সরকারি দামে প্রয়োজনীয় সার মিলছে না। বাধ্য হয়ে অনেককে খোলাবাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। সম্প্রতি সারের দাবিতে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকেরা। দীর্ঘ সময় অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে গিয়ে তারা অনেক সময় সার না পাওয়ার কথা শুনছেন। আবার একই সার খোলাবাজারে বেশি দামে পাওয়া যাচ্ছে। ফলে বাড়তি টাকা…

