Author: Desk Report

মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযানে তিনটি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান এবং অনুমোদিত পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাবপত্র কারখানায় অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে ১৭৬ জন পুরুষ বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ২৭ জন নেপালি, দুজন চীনা ও একজন মিয়ানমারের নাগরিক ছিলেন। অভিযানের সময় কারখানার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দুই স্থানীয় নারী কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মুয়ার…

Read More

অক্টোবরে ঢাকা-কলকাতা ট্রেন চলাচলের সম্ভাবনা, শিগগিরই ঘোষণা হতে পারে তারিখ দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। সমঝোতা হলে আগামী অক্টোবর থেকেই মৈত্রী এক্সপ্রেস চালু হতে পারে বলে সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে। তবে এখনো ট্রেন চলাচলের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশের রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে তিনি জানান, মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে দুই…

Read More

টাঙ্গাইলের মধুপুরে রতন সিং নামে এক ব্যক্তির মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে তাকে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতে রতন সিংকে হত্যার পর তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রতন সিংকে কারা হত্যা করেছে, হত্যার পেছনে কী কারণ ছিল এবং হত্যার পর কেন মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হলো- এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।…

Read More

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্তও প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন…

Read More

কর থেকে ২ কোটি ৫০ লাখ ডলার আয়ের আশা, কেনা হতে পারে ৩০ হাজার ড্রোন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে নতুন রাজস্বের উৎস খুঁজছে ইউক্রেন। এর অংশ হিসেবে দেশটিতে পর্নোগ্রাফি বা প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনার প্রস্তাব উঠেছে। আইনপ্রণেতা ইয়ারোস্লাভ জেলেজনিয়াকের হিসাব অনুযায়ী, এ শিল্প বৈধ করা হলে সরকার বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কর আদায় করতে পারে। এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব বলে দাবি তাঁর। বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও বিতরণ নিষিদ্ধ এবং এর জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে শিল্পটি বাস্তবে ক্রমেই বিস্তৃত হচ্ছে। ফলে…

Read More

৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট, নওগাঁয় আতঙ্ক নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আনুমানিক ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন। প্রতিদিনের মতো সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অলিফ।…

Read More

গাড়ি উৎপাদন বন্ধ হতে যাওয়া জার্মানির ভক্সওয়াগনের একটি কারখানা এবার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্রে রূপ নেওয়ার পথে। ইউরোপজুড়ে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগের মধ্যেই এ পরিকল্পনা সামনে এলো। সোমবার (৭ সেপ্টেম্বর) ভক্সওয়াগন জানায়, জার্মানির ওসনাব্রুক কারখানা বিক্রির বিষয়ে লোয়ার স্যাক্সনি রাজ্য সরকার ও তেল আবিবভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অরেলিয়াস ক্যাপিটালের সঙ্গে চুক্তি হয়েছে। অরেলিয়াস কারখানাটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা নেবে। পরিকল্পনা অনুযায়ী, অরেলিয়াস ও লোয়ার স্যাক্সনি কর্তৃপক্ষ ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের সঙ্গে কাজ করবে। ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাফায়েলের সহযোগিতায় কারখানাটিতে জার্মানি ও ইউরোপের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম ও উপাদান তৈরির সম্ভাবনা রয়েছে। ওসনাব্রুক…

Read More

ভারতের মানচিত্রে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে দেখিয়ে প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারত ও আফগানিস্তানের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজকে সামনে রেখে প্রকাশিত ওই ভিডিও ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। আগামী ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শুরু হচ্ছে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে রোববার এসিবির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির মানচিত্রে পিওকে ও গিলগিট-বালতিস্তানকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে সিএনএন-নিউজ১৮। ইসলামাবাদ চাইলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তুলতে পারে। তবে এ বিষয়ে…

Read More

যশোরের কালেক্টরেট অফিসে দিনের বেলা হিসাবের খাতা, আর রাত নামলেই চোখ আকাশের দিকে। কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই অধ্যবসায়, বইপড়া ও নিরলস পর্যবেক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান মহলে নিজের জায়গা করে নিয়েছিলেন রাধাগোবিন্দ চন্দ্র। তাঁর জীবন প্রমাণ করে- জ্ঞানচর্চার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রবল আগ্রহ ও অধ্যবসায়ও হতে পারে বড় শক্তি। রাধাগোবিন্দ চন্দ্র ১৮৭৮ সালের ১৭ জুলাই যশোরের বাগচর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই আকাশ, নক্ষত্র ও মহাকাশের প্রতি তাঁর গভীর আকর্ষণ তৈরি হয়। স্কুলজীবনে অক্ষয়কুমার দত্তের জ্যোতির্বিজ্ঞানবিষয়ক লেখা পড়েই তাঁর আগ্রহ আরও গভীর হয়ে ওঠে। কর্মজীবনে তিনি যশোর কালেক্টরেট অফিসে হিসাবের কাজ করতেন। কিন্তু দিনের চাকরির ব্যস্ততা তাঁর আকাশ পর্যবেক্ষণের…

Read More

চট্টগ্রামে মাদক পাচারে এবার ব্যবহার করা হচ্ছে শিশুদের। পরিবারের অসচ্ছলতার সুযোগ নিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে দিয়ে পেটের ভেতর ইয়াবা বহন করানোর ভয়াবহ তথ্য সামনে এসেছে। কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নিয়ে তাদের পেট থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৬১৫টি ইয়াবা। এ ঘটনায় শিশু দুটিকে মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে শারমিন আকতার ওরফে ইসমত আরা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। কক্সবাজার ও চট্টগ্রামকেন্দ্রিক একটি মাদকচক্র দীর্ঘদিন ধরে পাচারের কৌশল বদলে শিশুদের ব্যবহার…

Read More