রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (২৫) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একই হোটেলের আরও দুটি কক্ষে তিনজন চীনা নাগরিক অবস্থান করছিলেন। তারা লি শিংচিয়াংয়ের কক্ষে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পরে উত্তরা পশ্চিম…
Author: Desk Report
সিলেটের জকিগঞ্জে একই ঘরে রহস্যজনক ভাবে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক হিন্দু পরিবারের গৃহবধূ ও তার চার বছরের মেয়ের মরদেহ। নিহতরা হলেন, চম্পা রাণী দাশ (৩৫) গর্ভবতী ছিলেন এবং তার মেয়ে হৃদি দাশ(৪) বলে জানিয়েছে পুলিশ। মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত চম্পা রাণী দাশ দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। তাদের চার বছরের মেয়ে হৃদি দাশও ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। সন্ধ্যার দিকে ঘরের ভেতর মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে খবর…
মালয়েশিয়ায় তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে একটি বিদেশি শক্তি ইসলামপন্থি রাজনৈতিক দলকে সহায়তার প্রস্তাব দিয়েছিল- এমন বিস্ফোরক দাবি করেছেন দেশটির প্রভাবশালী ইসলামপন্থি দল পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পিএএস)-এর সভাপতি ও শীর্ষ ধর্মীয় নেতা আব্দুল হাদি আওয়াং। তার দাবি, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার মালয়েশিয়া সফরের সময় পিএএসের কয়েকজন নেতাকে মার্কিন দূতাবাসে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। সেখানে মালয়েশিয়ার তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। শনিবার মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারু জেলার পেংকালা চেপায় অবস্থিত পুসাত তারবিয়াহ ইসলামিয়াহ কেলান্তানে পিএএসের ৭২তম বার্ষিক সাধারণ সম্মেলনের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তব্যে হাদি আওয়াং এসব দাবি করেন। হাদি আওয়াং বলেন,…
টমেটো-ডিমের দামে সর্বোচ্চ উল্লম্ফন, বেড়েছে মাছ-মুরগি ও অধিকাংশ সবজির দাম রাজধানীর নিত্যপণ্যের বাজারে গত ছয় মাসে বড় ধরনের পরিবর্তন এসেছে। মার্চের তুলনায় সেপ্টেম্বরের শুরুতে বেড়েছে ডিম, টমেটো, কাঁচা মরিচ, মাছ, মুরগি ও বেশ কয়েকটি সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে টমেটোর দাম। একই সময়ে কিছু পণ্যের দাম সামান্য কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বস্তি ফিরছে না বলে জানিয়েছেন ক্রেতারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মার্চের শুরুর দামের সঙ্গে বর্তমান বাজারদর তুলনা করে এমন চিত্র পাওয়া গেছে। টমেটোর দাম বেড়েছে কয়েক গুণ বাজারে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে টমেটোর দামে। ছয় মাস আগে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া…
বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ৯৮৬ শিশুর মৃত্যু এবং সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিনই নতুন করে এক হাজারের বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হচ্ছে। এই পরিস্থিতি শুধু একটি সংক্রামক রোগের বিস্তার নয়- এটি দেশের টিকাদান ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে টিকাদান কর্মসূচিতে তৈরি হওয়া ঘাটতির কারণে উল্লেখযোগ্যসংখ্যক শিশু প্রয়োজনীয় টিকা থেকে বাদ পড়ে যায়। ২০২৪ সালের পরিকল্পিত হাম টিকাদান কর্মসূচি বিলম্বিত হয় এবং পরবর্তী কর্মসূচিতেও রাজনৈতিক অস্থিরতা ও কর্মসূচিগত বাধার প্রভাব পড়ে। এরই মধ্যে আক্রান্তদের বড় অংশই ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী…
সাভারের আমিনবাজারে তুচ্ছ পার্কিং বিরোধকে কেন্দ্র করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ২৬ বছর বয়সী ছেলে। প্রকাশ্য এলাকায় একজন কর্মরত পুলিশ কর্মকর্তার ওপর সংঘবদ্ধ হামলা ও মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন। তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি পার্ক করা…
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে এবং সেই জনস্রোত ঠেকানো সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা দেশে ফেরার দিন কৃষক থেকে শুরু করে শ্রমিক, রিকশাচালক, পরিবহনশ্রমিক, ব্যবসায়ী, দোকানি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সমর্থনে রাস্তায় নেমে আসতে পারেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়। কৃষক কৃষিকাজ রেখে রাজপথে আসবেন, রিকশাচালক ও পরিবহনশ্রমিকরা যানবাহন থামিয়ে মিছিলে যোগ দেবেন। শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে এবং ব্যবসায়ী ও দোকানিরা নিজেদের অর্থনৈতিক ও ব্যবসায়িক নিরাপত্তার দাবিতে রাজপথে অবস্থান নেবেন। এ ছাড়া শিক্ষক, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী এবং কবি,…
মাঝআকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট উচ্চতা হারানো এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি ফ্লাইটের প্রধান পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া। সাইকোঅ্যাকটিভ মাদক পরীক্ষায় পজিটিভ ফল আসার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাতে জানিয়েছে, পাইলটের নমুনার চূড়ান্ত নিশ্চিতকরণ পরীক্ষায় গাঁজা শনাক্ত হয়। বিষয়টিকে গুরুতর হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। এর আগে এএআইবির প্রাথমিক প্রতিবেদনে বিষয়টি নিয়ে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। তবে ফ্লাইটে হঠাৎ উচ্চতা কমে যাওয়ার…
পাকিস্তানের জাতীয় কবি হিসেবে পরিচিত দার্শনিক কবি আল্লামা মুহাম্মদ ইকবালের লেখায় শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা ও দার্শনিক মূল্যায়নের উল্লেখ পাওয়া যায়। তার মূল ভাবের সঙ্গে তাঁর প্রথম দিকের ফারসি কাব্যগ্রন্থ ‘আসরার-ই-খুদি’ (Asrar-e-Khudi)-এর ভূমিকার বক্তব্যের মিল রয়েছে। ‘আসরার-ই-খুদি’ বা ‘The Secrets of the Self’ ১৯১৫ সালে প্রকাশিত হয়। গ্রন্থটিতে ইকবাল মানুষের আত্মসত্তা, আত্মপরিচয়, কর্ম, নৈতিকতা ও আত্মোন্নয়নের দর্শন তুলে ধরেন। তাঁর ‘খুদি’ দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষের সুপ্ত শক্তিকে জাগ্রত করা এবং নিষ্ক্রিয়তার পরিবর্তে কর্ম ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে জীবনকে অর্থবহ করে তোলা। ইকবালের প্রথম সংস্করণের ভূমিকায় শ্রীকৃষ্ণ সম্পর্কে বিশেষ শ্রদ্ধার সঙ্গে আলোচনা রয়েছে। সেখানে তিনি ভারতীয় দার্শনিক ঐতিহ্যের মধ্যে শ্রীকৃষ্ণের চিন্তাকে গুরুত্বপূর্ণ…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় পাঁচ দশক পর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিমের একটি সাক্ষাৎকারকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পটভূমি। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ডালিমের এই সাক্ষাৎকারে উঠে এসেছে হত্যাকাণ্ডের পরিকল্পনা, তৎকালীন সামরিক কর্মকর্তাদের ভূমিকা এবং তাঁর নিজের ভাষ্য অনুযায়ী জিয়াউর রহমানের সঙ্গে কথিত যোগাযোগের নানা দাবি। বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি ইউটিউবার ইলিয়াস হোসেন ২০২৫ সালের ৫ জানুয়ারি ডালিমের সাক্ষাৎকার নেন। পরবর্তী সময়ে সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে ডালিম দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা স্বাধীনতার পরপর নয়; বরং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী,…

