Author: Desk Report

পুনর্গঠন, দেশে ফেরার প্রস্তুতি ও নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হন। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। এর আগে বৈঠকটি ভারতের নয়াদিল্লিতে সরাসরি আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করে ভার্চ্যুয়াল করা হয়। ফলে ভারত ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত দলীয় নেতাদের অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়। দিল্লিতে থাকা কয়েকজন নেতা সরাসরি বৈঠকে অংশ নিলেও কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা অনলাইনে…

Read More

বিশ্ব অর্থনীতির নেতৃত্ব এখনো যুক্তরাষ্ট্রের হাতে। মোট দেশজ উৎপাদন বা নমিনাল জিডিপির হিসাবে ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের প্রক্ষেপণেও বিশ্বের অর্থনৈতিক শক্তির এই চিত্র উঠে এসেছে। আইএমএফের এপ্রিল ২০২৬-এর World Economic Outlook- ভিত্তিক হিসাবে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অর্থনীতির আকার প্রায় ৩২.৩৮ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অর্থনীতি প্রায় ২০.৮৫ ট্রিলিয়ন ডলার। দুই দেশের অর্থনীতির আকারের ব্যবধান প্রায় ১১.৫ ট্রিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটির সম্ভাব্য জিডিপি ৫.৪৫ ট্রিলিয়ন ডলার। এরপর জাপান ৪.৩৮ ট্রিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৪.২৬ ট্রিলিয়ন ডলার নিয়ে যথাক্রমে…

Read More

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহমান হৃদয় (২৪) ও মোহাম্মদ ইয়াসিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন (২৩) এবং পটুয়াখালীর সাইফুল ইসলাম (২৭)। পুলিশের ভাষ্য, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাজেকের উদ্দেশে যাওয়ার সময়…

Read More

পটুয়াখালীর বাউফলে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে ‘জীবন্ত পুড়িয়ে মারার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গোবিন্দ। এরই মধ্যে কথোপকথনের প্রায় দুই মিনিটের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। অডিওতে এক ব্যক্তিকে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “আমার একটা শখ জাগছে… আমি একটা জ্যাতা পুড়মু, এ ক্ষেত্রে আপনারে বাইছা নিছি।” একপর্যায়ে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, “আপনাকে মরার পর পোড়ে, আমি আপনারে মরার আগেই পুড়তে চাই।” গোবিন্দের দাবি, ফোনের অপর প্রান্তের ব্যক্তি…

Read More

জ্বালানি সংকট এবার পাকিস্তানের মানুষের দৈনন্দিন জীবন থেকে সামাজিক আয়োজনেও আঘাত হেনেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তায় পরিস্থিতি সামাল দিতে কঠোর কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। নতুন নির্দেশনায় বিয়ের অনুষ্ঠানে এক পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। রাত ৯টার মধ্যে দোকান, বাজার ও শপিংমল বন্ধ করতে হবে। বিয়ের হল বন্ধ হবে রাত ১০টায় এবং রেস্তোরাঁ-ক্যাফে রাত ১১টার মধ্যে গুটিয়ে নিতে হবে। সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে। নতুন সরকারি গাড়ি কেনা বন্ধের পাশাপাশি আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরও নিষিদ্ধ করা হয়েছে। জরুরি সফরে যেতে হলে ইকোনমি ক্লাসে ভ্রমণের নির্দেশ দেওয়া…

Read More

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত ২১ মেট্রিক টন সার তালিকাভুক্ত গুদামের বাইরে মজুদের অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই ঘটনায় এসএস ট্রেডার্সের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশের কথাও জানানো হয়েছে। ঘটনাটি শুধু বিপুল পরিমাণ সার উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কৃষকের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার কোথায় যাচ্ছে, কীভাবে সংরক্ষণ হচ্ছে এবং মাঠপর্যায়ে প্রকৃত কৃষকের হাতে পৌঁছানোর আগে সরবরাহব্যবস্থার কোন স্তরে ঘাটতি তৈরি হচ্ছে- সেই প্রশ্নও সামনে এনেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দীঘিনালার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সে অভিযান চালায় উপজেলা প্রশাসন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নির্ধারিত গুদামের…

Read More

১৯৭১ থেকে বেলুচিস্তান, কাশ্মীর ও আফগানিস্তান- পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যাযজ্ঞ, গুম ও নির্যাতনের দীর্ঘ ইতিহাস রাষ্ট্রের সীমান্ত রক্ষার বাহিনী- নাকি রাষ্ট্রের ভেতরেই দমন-পীড়নের প্রধান শক্তি? পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসের দিকে তাকালে এমন প্রশ্নই বারবার সামনে আসে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, কাশ্মীর এবং সাম্প্রতিক আফগানিস্তান- বিভিন্ন সময়ে পাকিস্তানি সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যা, নির্যাতন, ধর্ষণ, গুম, বেআইনি আটক ও অতিরিক্ত বলপ্রয়োগের গুরুতর অভিযোগ উঠেছে। এ ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় ১৯৭১। তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’কে ঘিরে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম-শহর ধ্বংসের ঘটনা নথিভুক্ত হয়েছে। Human Rights Watch-এর ঐতিহাসিক পর্যালোচনায়…

Read More

অস্ত্রের মুখে জিম্মি ১৪ বছরের ছেলে, লুটের পর ভিডিও ধারণ করে হুমকি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় ১৪ বছর বয়সী এক কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার ভিডিও ধারণ করে মা ও ছেলেকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতের আঁধারে সশস্ত্র কয়েকজন যুবক বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ১৪ বছর বয়সী কিশোরকে অস্ত্রের…

Read More

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান; ঘটনাস্থলে সিটিটিসি-এটিইউ, যাচাই চলছে পরিচয় ও সংগঠনগত সম্পৃক্ততা রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের জামে মসজিদে কথিত গোপন বৈঠককে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে জঙ্গি বা উগ্রবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই অভিযান পরিচালনা করা হয়। আটকদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরিচয়, বৈঠকের উদ্দেশ্য ও কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না- এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ডিএমপির তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মসজিদের ভেতরে গোপনে বৈঠক চলছে- এমন তথ্য…

Read More

২০ হাজার বস্তায় ৩০ হাজার মণ; শেষ পরিণতি গরুর খাবার মজুত করে লাভের অপেক্ষা, শেষ পর্যন্ত মিলল না বাজার- কোল্ড স্টোরেজেই পচে নষ্ট হলো প্রায় ৩ কোটি টাকা মূল্যের আলু। মাদারীপুরের একটি কোল্ড স্টোরেজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা প্রায় ৩০ হাজার মণ আলুর বড় একটি অংশ এখন মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের অনুপযোগী। পচে যাওয়া আলু থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নষ্ট আলু বিক্রি না করে কৃষক ও খামারিদের মধ্যে বিনামূল্যে গরুর খাবার হিসেবে বিতরণ করা হচ্ছে। ঘটনার পর আলু সংরক্ষণ ও কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিপুল পরিমাণ আলু কীভাবে এতটা নষ্ট হলো- দীর্ঘদিন মজুদ রাখাই কি এর একমাত্র কারণ, নাকি…

Read More