সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু, দিল্লির বৈঠক ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ জঙ্গী হামলায় নির্বাসনের দুই বছর পর সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। আর সেই পুনর্গঠন প্রক্রিয়ায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামো সভাপতিমণ্ডলীতে জায়গা করে নেওয়ার আলোচনায় উঠে এসেছে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নাম। দলীয় একাধিক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে। দলীয় সূত্রের দাবি, পুতুলকে সভাপতিমণ্ডলীর সদস্য করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলতি মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। তবে শুক্রবারের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকেই তাঁর মনোনয়ন চূড়ান্ত হবে এমন নিশ্চয়তা এখনো নেই। দিল্লির বৈঠক ঘিরে তৎপরতা সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে শুক্রবার…
Author: Desk Report
আদিত্য প্রতাপ ঘোষের কলাম নথি নেই, তদন্ত প্রতিবেদন নেই, পলাতক আসামিদের ক্যাম্পাসে ঘোরাফেরা; বিচারের অপেক্ষায় পরিবার একজন তরুণকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। মামলা হলো। আসামি করা হলো একাধিক ব্যক্তিকে। কয়েকজন গ্রেপ্তারও হল। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি তদন্ত। আদালতে জমা পড়েনি তদন্ত প্রতিবেদন। এমনকি নিহত শামীম মোল্লার ভাইয়ের করা পৃথক হত্যা মামলার নথিই এখনো তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে পৌঁছায়নি বলে সংশ্লিষ্টদের ভাষ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যার মামলার এই দীর্ঘসূত্রতা এখন একাধিক প্রশ্ন সামনে এনেছে। তদন্ত শেষ হচ্ছে না কেন? আদালতের নির্দেশের পরও দ্বিতীয় মামলার নথি কোথায় আটকে…
পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে আবারও ভয়াবহ বোমা হামলায় রক্তাক্ত হলো একটি মসজিদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রাদেশিক কোহাট শহরের পুরোনো পুলিশ লাইনস এলাকায় মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজের সময় মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার মধ্যেই বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক তথ্য বলছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশপথের দিকে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দেয়াল ধসে পড়ে। ঘটনাস্থলে বড় গর্তও তৈরি হয়েছে।…
কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকালে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা ওই এলাকার বাসিন্দা। সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী তোতা। এ সময় জলিল নামে এক ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। আকস্মিক হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর…
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জন্য নতুন এক গর্বের অধ্যায়। মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজা খুলে গেল কাভান সুলিভানের জন্য। আর্জেন্টাইন কোচ মৌরিসিও পচেত্তিনোর ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই কিশোর প্রতিভা। এটাই যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে কাভানের প্রথম ডাক। আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচগুলো সামনে রেখে দল ঘোষণা করেছেন পচেত্তিনো। দলে নতুন মুখ একাধিক, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ১৬ বছর বয়সী কাভান। মাত্র ১৪ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল কাভানের। এরপর দ্রুতই নিজের সামর্থ্যের জানান দিয়ে জায়গা করে নিয়েছেন মেজর লিগ…
সর্বকালের সেরা ফুটবলার হিসেবে নিজের কিংবদন্তিকে আরও সমৃদ্ধ করলেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বা GOAT (Greatest of All Time) লিওনেল আন্দ্রেস মেসি। সেই লিওনেল মেসি যেন বয়সকে শুধুই একটি সংখ্যা প্রমাণ করে চলেছেন। ৩৯ বছর বয়সেও থামেনি তাঁর জয়ের ক্ষুধা। ক্যারিয়ারে একের পর এক শিরোপা যোগ করে মেসি এখন পৌঁছে গেছেন ৪৯টি দলীয় ট্রফির মাইলফলকে। ইন্টার মায়ামির হয়ে নতুন শিরোপা জয়ের পাশাপাশি ক্লাবটির জার্সিতে নিজের ১০০তম গোলও পূর্ণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যামপিওনেস কাপ জেতে ইন্টার মায়ামি। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। সেটিই ছিল ক্লাবটির…
আগুন-লুটপাটের পর বন্ধ শিল্পকারখানা; পুড়েছে হাজার কোটি টাকার সম্পদ, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক আগুন শুধু কারখানা পোড়ায়নি-পুড়েছে হাজারো মানুষের জীবিকার নিশ্চয়তা। কোথাও ধ্বংস হয়েছে উৎপাদনব্যবস্থা, কোথাও লুট হয়েছে কাঁচামাল ও তৈরি পণ্য, আবার কোথাও আগুনের পর বন্ধ হয়ে গেছে কারখানার গেট। কিন্তু ধ্বংসস্তূপের সবচেয়ে বড় ক্ষত দেখা যাচ্ছে শ্রমিকের ঘরে- যেখানে মাস শেষে বেতন পৌঁছায় না, বাজারের খাতা বাড়ে, সন্তানের পড়াশোনা অনিশ্চিত হয়, আর ভবিষ্যৎ পরিণত হয় দীর্ঘ অপেক্ষায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারসের ঘটনাটি তারই নির্মম উদাহরণ। আগস্টের কথিত ছাত্র গণঅভ্যুত্থানের শুরুতে নিজের কর্মস্থলকে আগুনে জ্বলতে দেখেছিলেন মোহাম্মদ ইপন। দূরের ভাড়া বাসা থেকে তিনি দেখছিলেন কারখানা থেকে আকাশে উঠছে কালো ধোঁয়া।…
মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে বাংলাদেশের বাড়তি ব্যয়ের হিসাব সামনে এসেছে। বিকল্প উৎস কিংবা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের তুলনায় যুক্তরাষ্ট্রের গম কিনতে টনপ্রতি প্রায় ৬৫ থেকে ৭০ ডলার বেশি ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্টদের হিসাব। চলতি অর্থবছরে প্রায় ৮ লাখ টন গম যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রে এই অতিরিক্ত দামের কারণে বাংলাদেশের বাড়তি ব্যয় দাঁড়াতে পারে ৫ কোটি ২০ লাখ থেকে ৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬২৪ কোটি থেকে ৬৭২ কোটি টাকা। এমনকি সাম্প্রতিক উন্মুক্ত দরপত্রে পাওয়া সর্বনিম্ন দরের সঙ্গে তুলনা করলেও অতিরিক্ত ব্যয়ের পরিমাণ কমপক্ষে…
আইন আছে, প্রতিষ্ঠান আছে-তবু নিরাপত্তা কোথায়? নারী ও শিশু সুরক্ষায় রাষ্ট্রের একের পর এক আইন, নীতিমালা ও সেবাকেন্দ্র চালু থাকার পরও নির্যাতনের ভয়াবহ চিত্র বদলাচ্ছে না। বরং চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যানই সামনে এনেছে নিরাপত্তা ও বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন। জানুয়ারি থেকে জুলাই-মাত্র সাত মাসে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে, ধর্ষণচেষ্টার ঘটনা ১৫২টি। একই সময়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে ৬০৬টি। এর মধ্যে ২৪১টি শিশু ধর্ষণ এবং ২১৩টি শিশু হত্যার ঘটনা রয়েছে। নারী ও কিশোরীদের যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনাও ঘটেছে ১৯১টি। এই পরিসংখ্যান সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন…
দাদা-দাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে পাকিস্তানের করাচি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এমনটাই দাবি করেন দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার এই বক্তব্যে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে তারেক রহমানের পাকিস্তান সফরের নির্দিষ্ট সময়সূচি কিংবা দাদা-দাদির কবর জিয়ারতকে সফরের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পাকিস্তানের সরকারি প্রেস বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা…

