সর্বকালের সেরা লিওনেল মেসির বয়স এখন ৩৯। কিন্তু বয়স যেন তাঁর ফুটবল জাদুর সামনে কোনো বাধাই নয়। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে এখনো নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়ে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে এবার মেসির পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন ইন্টার মায়ামির সহ-মালিক ও সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম। তাঁর সরাসরি দাবি- এবারের ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত। ২০২৬ মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ম্যাচেও মেসির দারুণ প্রভাব ছিল। দলের দুটি গোলেই অবদান রাখেন তিনি। একটি গোল নিজে করার পাশাপাশি অন্য গোলটি কাসেমিরোর মাধ্যমে করিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের এই পারফরম্যান্স আবারও সামনে নিয়ে এসেছে তাঁর বয়স নয়,…
Author: Desk Report
বিদ্যুৎ সংকটে আবারও কদর বেড়েছে হারিয়ে যেতে বসা হাতপাখার তীব্র গরমের সঙ্গে ঘনঘন লোডশেডিং- বিদ্যুৎনির্ভর জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। ঘরে বৈদ্যুতিক পাখা থাকলেও বিদ্যুৎ না থাকলে তা যেন অচল। আর এই পরিস্থিতিতেই আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা হাতপাখা ও তালপাতার পাখার কদর আবারও বাড়তে শুরু করেছে। গ্রামবাংলার ঘরে ঘরে যে পাখা একসময় ছিল নিত্যদিনের সঙ্গী, বিদ্যুৎ সংকটের কারণে সেটিই এখন অনেকের কাছে স্বস্তির শেষ ভরসা। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহ ঘাটতি ও লোডশেডিং নতুন করে জনজীবনে প্রভাব ফেলছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে বিদ্যুৎ ঘাটতি দুই থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াটের কাছাকাছি ছিল; বিকেল ৩টায়…
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু স্থানীয় বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে হেফাজতে নেয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে তদন্তে নেমেছে বিএনপি। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। সেখানে দেলোয়ার হোসেন দেলু নামে এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাতে ভাটরা ইউনিয়নের নলছরা এলাকায় একটি পরিবারের গরু চুরি হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা…
ঢাকা-খুলনা রেঞ্জ থেকে এসবি, রেলওয়ে ও ট্যুরিস্ট পুলিশে নতুন পদায়ন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে যখন নানা সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ঢাকা ও খুলনা রেঞ্জসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে এই পরিবর্তনকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রথম প্রজ্ঞাপনে পাঁচজন ডিআইজি এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী,…
খেলাপি ঋণ ও সুশাসনের সংকট সামনে রেখেই সরকারের ১,২৭৬ কোটি টাকার প্রকল্পে বড় বরাদ্দ প্রযুক্তি-পরামর্শক খাতে দেশের ব্যাংক খাত যখন খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা এবং মূলধন ও তারল্য সংকটের মতো সমস্যায় চাপে, তখন এসব সংকট মোকাবিলায় ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকার নতুন প্রকল্প নিয়েছে সরকার। ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ নামে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ টাকা আসবে প্রকল্প ঋণ হিসেবে, আর ১৪ কোটি ৭৬ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে প্রকল্পের ব্যয় কাঠামো নিয়ে। কারণ ব্যাংক খাতের মৌলিক সংকট হিসেবে খেলাপি ঋণ ও সুশাসনের দুর্বলতাকে চিহ্নিত করা হলেও…
টেন্ডার ছাড়াই প্রস্তাব, মডেল পিএসসি-২০২৩ অনুযায়ী গ্যাসের দামে উঠছে বড় প্রশ্ন দেশের গ্যাস অনুসন্ধানের অন্যতম সম্ভাবনাময় স্থলভাগের দুই ব্লক ১১ ও ১২- নিয়ে নতুন করে আলোচনায় এসেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের প্রস্তাব। প্রায় ৬ হাজার ২২৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই দুই ব্লকের বড় অংশ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের জন্য সংরক্ষিত বা ‘রিং-ফেন্সড’ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এখন সেখানে শেভরনকে অনুসন্ধানের সুযোগ দেওয়ার প্রস্তাব নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা চলছে। শেভরন ব্লক-১১ ও ১২-তে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান ও উন্নয়নের আগ্রহ দেখিয়েছে। প্রস্তাবটি প্রচলিত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নয়; বরং বিশেষ বিবেচনায় চুক্তির সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছে। এ কারণে প্রস্তাবটির…
কুমিল্লার চান্দিনায় একই রাতে পৃথক তিনটি হিন্দু বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। দরজা, গেট ও তালা ভেঙে বাড়িগুলোতে প্রবেশ করে দুর্বৃত্তরা। একের পর এক তিনটি বাড়িতে একই ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের আওধাতা গ্রাম ও গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে এসব ঘটনা ঘটে। তিনটি হিন্দু বাড়ি থেকে সব মিলিয়ে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আওধাতা গ্রামের পল্লী চিকিৎসক পরিতোষ পালের বাড়িতে তিনটি তালা ও স্টিলের আলমারি ভেঙে প্রায় দেড় লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নেওয়া…
জেদ্দায় মিসাইল আতঙ্ক ও সতর্কতামূলক অ্যালার্মে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে। বুধবার নিহতের স্বজনরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। প্রায় পাঁচ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। জেদ্দায় আলসাইম কোম্পানির মাধ্যমে একটি ব্যাংকে টি-বয় হিসেবে কাজ করতেন তিনি। স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে সৌরভ তাঁর বাসার ছাদে অবস্থান করছিলেন। এ সময় মিসাইল আতঙ্কের মধ্যে মোবাইলে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামার সময় তাঁর পায়ে…
কোটি টাকার প্রকল্প, ৯০ প্লটে কারখানা হাতে গোনা; বাজার হারিয়ে পথে বসছেন তাঁতিরা একসময় তাঁতের খটখট শব্দে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখর থাকত ঈশ্বরদীর ফতেহমোহাম্মদপুরের বেনারসিপল্লি। কয়েক হাজার কারিগরের কর্মচাঞ্চল্যে জমজমাট থাকা এই জনপদ এখন যেন নীরবতার প্রতীক। শত বছরের ঐতিহ্যবাহী বেনারসি শিল্প আজ অস্তিত্বের সংকটে। কারখানা বন্ধ হচ্ছে, কারিগররা পেশা বদলাচ্ছেন, আর বাজারে দেশীয় হাতে বোনা শাড়ির জায়গা দখল করছে কম দামের মেশিনে তৈরি শাড়ি। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সরকারি উদ্যোগের কার্যকারিতা নিয়ে। তাঁতশিল্প রক্ষার উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয়ে বেনারসিপল্লি প্রতিষ্ঠা করা হলেও দীর্ঘ সময় পরও সেখানে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি। বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে প্রায় ২ কোটি ১৫…
ঢাকার কেরানীগঞ্জে সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর পালানোর চেষ্টা করা এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো হামলার দৃশ্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফরহাদ হোসেন। দুপুরে চুল কাটাতে আরশিনগরের একটি সেলুনে ঢুকেছিলেন ফরহাদ। কিছুক্ষণ পর কয়েকজন যুবক সেলুনে প্রবেশ করে। তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। গুলির শব্দে সেলুনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসেন সেখানে থাকা লোকজন। এ সময় ফরহাদও সেলুন থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা…

