২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে সমাবেশস্থল। একের পর এক বিস্ফোরণে প্রাণ হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। আহত হন তিন শতাধিক মানুষ। গুরুতর আহতদের অনেকে আজও সেই দিনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। হামলার দুই দশক পেরিয়ে আজ ২২ বছরে পা দিয়েছে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা। দীর্ঘ তদন্ত, পুনঃতদন্ত, অভিযোগপত্র, বিচার ও দণ্ডের পর সর্বোচ্চ আদালতে এসে মামলার সব আসামিই খালাস পেয়েছেন। ফলে ভয়াবহ ওই হত্যাকাণ্ডে প্রকৃত দায়ীদের বিচারের আওতায়…
Author: Desk Report
গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আতাউর রহমান আতা (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। মর্মান্তিক এ খবর শোনার পর শোক সইতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫)। এক রাতেই ছেলেকে হারিয়ে মায়েরও চলে যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনো…
গত বছরের ২১ আগস্ট সকালে বাসা থেকে বেরিয়েছিলেন প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। এরপর আর তিনি ফিরে আসেননি। পরদিন মুন্সীগঞ্জ এলাকায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সংবাদমাধ্যমে পাঠানো তাঁর একটি ‘খোলা চিঠি’ পরে সামনে আসে। চিঠির ফুটনোটে তিনি লিখেছিলেন- ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।’ এক বছর পর সেই চিঠির দিকে ফিরে তাকালে এটিকে নিছক বিদায়পত্র বলে মনে হয় না। বরং এটি হয়ে ওঠে একজন সাংবাদিকের দীর্ঘ কর্মজীবনের আত্মসমীক্ষার দলিল যেখানে পাশাপাশি উঠে এসেছে বিশ্বাস, অভিমান, পেশাগত অনিশ্চয়তা, অসুস্থতা, অর্থকষ্ট, রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক এবং জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা।…
চলতি আমন মৌসুমে সারের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে জয়পুরহাট ও মেহেরপুরে। জয়পুরহাটে সরবরাহ থাকলেও সরকার নির্ধারিত দামে সার মিলছে না। কোনো কোনো ক্ষেত্রে ৫০ কেজির এক বস্তা সারে কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত। অন্যদিকে মেহেরপুরে দেখা দিয়েছে টিএসপি সারের তীব্র সংকট। সরকারি ডিলারের কাছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকরা। সংকটের সুযোগে কোথাও রসিদ ছাড়াই চড়া দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে বাড়তি দামে সার কিনে আমন আবাদে উৎপাদন খরচ সামাল দেওয়া নিয়ে উদ্বেগে পড়েছেন কৃষকরা। তাঁদের আশঙ্কা, সারসহ কৃষি উপকরণের দাম বাড়লেও ধানের দাম সেই অনুপাতে না বাড়লে…
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমা ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। কোথাও পরিত্যক্ত ছাতার ভেতর আইইডি, কোথাও ‘প্রেশার কুকার বোমা’, আবার কোথাও পুলিশের তল্লাশি চৌকিতে বিস্ফোরণ। এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এলেও ১০টি মামলার মধ্যে ছয়টির তদন্তে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে বোমা ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) কিংবা বোমাসদৃশ ডিভাইস। কয়েকটি ঘটনায় নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যদের সংশ্লিষ্টতার তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এতসব সতর্কবার্তা ও বিস্ফোরক উদ্ধারের পরও অধিকাংশ ঘটনায়…
গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমছে, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও। এবার সেই সংকটের সরাসরি শিকার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। পিডিবির দুটি জরুরি ফিডার সংযোগ থাকার পরও জাতীয় গ্রিডের বিদ্যুৎ ঘাটতির কাছে হার মানছে বিমানবন্দর। দিনে ১০ থেকে ১২ বার পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে। আর রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলেই জেনারেটর চালু হওয়ার আগের ৩০ থেকে ৪০ সেকেন্ড অন্ধকারে ডুবে যাচ্ছে বিমানবন্দরের বিভিন্ন অংশ। দেশের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিটি মুহূর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানেও যদি দিনে এক ডজনবার বিদ্যুৎ চলে যায়- তাহলে বিদ্যুৎ ব্যবস্থাপনার দুর্বলতার চিত্রটি…
ভয়াবহ জ্বালানি সংকটে কার্যত বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে বৃহত্তর চট্টগ্রাম। অঞ্চলের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ইতোমধ্যে ছয়টি বন্ধ হয়ে গেছে। আরও সাতটি কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে সক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশে। জ্বালানি সরবরাহের এই সংকট অব্যাহত থাকলে এসব কেন্দ্রের কয়েকটিও যেকোনো সময় উৎপাদন বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাগজে-কলমে বিদ্যুতের ঘাটতি নেই- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এমন দাবি করলেও চট্টগ্রামের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নগরীর বিভিন্ন এলাকায় দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। কোথাও কোথাও এক ঘণ্টাও টানা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত। তীব্র গরমের মধ্যে ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায়…
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ৫৫ বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১৯৭৮-এর কাছাকাছি এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রের বরাত দিয়ে জানা যায়, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখার তথ্য পায় বিজিবি। তথ্যের ভিত্তিতে ভোররাতে বিশেষ দল ওই এলাকায় অভিযান শুরু করে। একপর্যায়ে…
সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ উপলক্ষে মসজিদ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি। জানাজার সময় গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে তাকে বহনকারী প্রিজন ভ্যানও দেখা যায়। জানাজা শেষে প্রিজন ভ্যান থেকে নেমে শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখেন দীপু মনি।…
পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার ও আন্তঃসীমান্ত অপরাধচক্রের অন্যতম প্রধান ব্যক্তি শাহজাদ ভাট্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৩৩৩’ নামেও পরিচিত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। ভারতীয় তরুণদের প্রভাবিত করে তাদের অপরাধ ও কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত করার অভিযোগে সম্প্রতি দেশটিতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। গত ১২ আগস্ট একদিনেই ভারতের ১৪টি রাজ্য থেকে ২৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে আকৃষ্ট করা এবং অপরাধী নেটওয়ার্কে যুক্ত করার চেষ্টা চালানো হচ্ছিল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভাট্টির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযানের বিষয়টি তুলে ধরেছেন। শাহজাদ ভাট্টির সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতি…

