Author: Desk Report

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে দ্রুত উদ্ধার করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-ঢাকা মহাসড়কের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য, বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে হঠাৎ বাসের ভেতরে পোড়া গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুন দেখতে পান যাত্রীরা। এ সময়…

Read More

নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ, ম্যাচ ফিক্সিং ও আর্থিক ক্ষতির কারণে চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, “আমার মনে হয় না। এ বছর বিপিএল হবে না।” ২০১২ সালে যাত্রা শুরু করা বিপিএল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাঠের খেলার পাশাপাশি নানা বিতর্কে জড়িয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ, বেটিং-সংক্রান্ত অনিয়ম, সূচি পরিবর্তন এবং খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের নানা টানাপোড়েনের কারণে প্রতিযোগিতাটির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। রয়টার্স জানিয়েছে, গত…

Read More

বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া যোগ্য হিন্দু, শিখ, জৈনসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্বের আবেদন দ্রুত নিষ্পত্তি করে আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বহিষ্কারের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। শিলিগুড়িতে ভারতের নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ এসব কথা বলেন। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় নাগরিকত্বের আবেদন যাচাই ও চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুত করতে পশ্চিমবঙ্গের আটটি জেলার কালেক্টরকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে যারা বাধ্য…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক রাতেই তিনটি এনজিও কার্যালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদের বাধা দিতে গিয়ে রাব্বি মিয়া নামে এক হিসাবরক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতরা তিনটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার কুট্টাপাড়া এলাকায় সামছুদ্দিন নান্নু মিয়ার বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির বিভিন্ন তলায় সিদীপ, গার্ক ও পল্লী উন্নয়ন কর্মসূচি নামের তিনটি এনজিওর কার্যালয় এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষ রয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী ধজনগর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বাড়ির পাশের কলাবাগানে যান নায়েব আলী। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। বিষয়টি জানার পর পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কলাবাগানের পাশে তাঁর ব্যবহৃত…

Read More

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। মাত্র ৩৪ ওভার ব্যাট করে ৬৪ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামে টাইগাররা। কিন্তু শুরুতেই স্টার্কের আগুনঝরা পেসে ছন্দপতন ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ে। মাত্র ১২ রানেই পাঁচ উইকেট হারিয়ে কার্যত ম্যাচের প্রথম ইনিংসেই বড় বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফিরিয়ে বাংলাদেশের ধসের সূচনা করেন স্টার্ক। এরপর একে একে তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল…

Read More

নিভৃতচারী জীবন, আইন পেশায় গভীর নিষ্ঠা আর দেশের স্বার্থে নীরব ভূমিকা- বহুমাত্রিক এই পরিচয়ের মানুষ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফীক নেওয়াজ আর নেই। আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নেওয়াজকে বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে বাবা আমিনর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেলা পৌনে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন স্ত্রী দীপু মনি, মেয়ে দ্বীপান্বিতা নেওয়াজ, স্বজন, বন্ধু ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তৌফীক নেওয়াজ শুধু আইনজীবী হিসেবেই পরিচিত ছিলেন না; ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত নিভৃতচারী…

Read More

১৬ ডিসেম্বর ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে তখন ইতিহাসের এক অবিশ্বাস্য দৃশ্য। এক পাশে বিজয়ী মিত্রবাহিনী- ভারতীয় সশস্ত্র বাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী; অন্য পাশে পরাজিত পাকিস্তানি পূর্বাঞ্চলীয় কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজির হাতে অস্ত্র সমর্পণের দলিল। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল একটি ভূখণ্ডের রাজনৈতিক পরিচয়। জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত ১৩ দিনের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রতিরোধ কার্যত ভেঙে পড়ে। ১৬ ডিসেম্বর পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ড আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। এই আত্মসমর্পণের পর প্রায় ৯৩ হাজার পাকিস্তানি সামরিক ও সংশ্লিষ্ট সদস্য যুদ্ধবন্দি হিসেবে ভারতের হেফাজতে যায়। বাংলাদেশি ঐতিহাসিক সূত্রেও ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণকে প্রায় ৯৩ হাজার পাকিস্তানি…

Read More

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান নুরুল হক। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এখন নির্বাচিত সরকারের উচিত বিষয়টি নতুন করে পর্যালোচনা করা। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনের…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ইদ্রিস আলী (৫০)। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর অসুস্থ ইদ্রিস আলীকে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ তাঁর গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত জাহাজটির আরও তিনটি ব্যালাস্ট ট্যাঙ্কে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস…

Read More