Author: Desk Report

ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগামীকাল সোমবার বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সফরে তিনি ভারত-চীন বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম বৈঠকে অংশ নেবেন। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির বিশেষ প্রতিনিধি ওয়াং ইর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনা আরও এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল করার বিষয়টি দোভালের এবারের সফরে গুরুত্ব পাবে। ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সীমান্ত বিরোধের…

Read More

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি ৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জনের হাম শনাক্ত হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত…

Read More

বাল্যবিবাহ ঠেকাতে অভিযান, এরপর মেয়েটির কী হলো? নওগাঁয় বাল্যবিবাহ ঠেকাতে প্রশাসনের অভিযান নিয়মিতই চলছে। খবর পেলেই পুলিশ-প্রশাসন হাজির, বিয়ে বন্ধ, জরিমানা, মুচলেকা- সবই হচ্ছে। কিন্তু এরপর? মেয়েটি স্কুলে ফিরল কি না, পরিবার আবার বিয়ের চেষ্টা করল কি না- তার খোঁজ কতটা রাখা হচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন। গত মাসে আত্রাইয়ে বিয়ের সব আয়োজন সম্পন্ন হওয়ার পর প্রশাসন গিয়ে বিয়ে বন্ধ করে। কনের অভিভাবককে জরিমানা করা হয় এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়। প্রশাসনের খাতায় এটি সফলভাবে প্রতিরোধ করা একটি বাল্যবিবাহ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে প্রশাসনের দল চলে যাওয়ার পর পরিবারগুলো আবার গোপনে বিয়ের…

Read More

ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের কলাম ২১শে আগস্ট, ২০০৪ বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে এক গভীর রক্তাক্ত ক্ষতের নৃশংস ইতিহাস। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে যে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল, তার লক্ষ্য ছিল শুধু একটি রাজনৈতিক সমাবেশকে নিশ্চিহ্ন করা নয়; লক্ষ্য ছিল একটি রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করাই ছিল মূল ঘৃণ্য পরিকল্পনা। সেদিনের সেই বিকেল আজও বাংলাদেশের রাজনৈতিক স্মৃতিতে আতঙ্কের প্রতীক। একের পর এক গ্রেনেড বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউ পরিণত হয়েছিল রক্তাক্ত প্রান্তরে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো সেই হামলায় নিহত হন আওয়ামী লীগের সিনিয়র…

Read More

চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার মধ্যেই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা ও সামুদ্রিক সক্ষমতা আরও শক্তিশালী করছে ভারত ও জাপান। সমুদ্র নিরাপত্তা, নৌবাহিনীর যৌথ মহড়া, যুদ্ধজাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণায় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। বৈঠকে দুই দেশের ‘বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারত্ব’ আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। যৌথভাবে যুদ্ধজাহাজ পরিদর্শন, সামরিক মহড়া, নৌযানের রক্ষণাবেক্ষণ এবং সমুদ্রের মাইন শনাক্ত ও অপসারণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জাপানের উন্নত প্রযুক্তি ও ভারতের উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে জাহাজ নির্মাণে সহযোগিতার বিষয়েও…

Read More

বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছেই। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একটি দোতলা বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি সম্ভাব্য ডাকাতির সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলেন- রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহ। প্রীতিলতা চক্রবর্তী ও তাঁর মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় ছাদের সিঁড়িতে। ছেলে প্রীয়মের মরদেহ ছিল বিছানার নিচে।…

Read More

যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপের বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের পতন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ। প্রতিযোগী শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের পতনই সবচেয়ে বেশি। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউর বাজারে বাংলাদেশ ৮৬৪ কোটি ৪৮ লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। অথচ ২০২৫ সালের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৩৪ কোটি ৪৪ লাখ ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় ১৭০ কোটি ইউরো। শুধু বাংলাদেশ নয়, একই সময়ে ইইউর…

Read More

বাংলাদেশের গত দেড় দশকের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের অর্জনকে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইস্টার্ন হেরাল্ড’। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার পালাবদল কিংবা আইনি প্রক্রিয়া নয়- দীর্ঘমেয়াদি উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের জীবনমানের পরিবর্তনই শেষ পর্যন্ত ইতিহাসে শেখ হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশের অর্থনীতি, বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারীর কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনে অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, কয়েক দশক আগে যে বাংলাদেশকে নানা সংকট ও সীমাবদ্ধতার দেশ হিসেবে দেখা হতো, সেই দেশই ধারাবাহিক…

Read More

নরসিংদীতে ভয়াবহ গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। জেলার ছোট-বড় তিন শতাধিক শিল্পকারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। একই সঙ্গে কর্মহীন অবস্থায় কারখানায় বসে সময় কাটাচ্ছেন হাজারো শ্রমিক। দীর্ঘায়িত হলে শ্রমিক অসন্তোষের পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নরসিংদীতে গ্যাসের চাপ ক্রমাগত কমছিল। কম চাপের মধ্যেও পালাক্রমে কারখানা চালু রেখে কোনোভাবে উৎপাদন ধরে রাখার চেষ্টা করছিলেন তারা। কিন্তু গত এক সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কোনো কোনো সময়ে গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসায় কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট শিল্পমালিকরা জানান,…

Read More

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আউটলেটটির ম্যানেজার ও এনসিপি নেতা হাবিব উল্লাহ ফরহাদ এবং তাঁর বাবা হাকিম উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। উখিয়ার পালংখালী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাহকেরা টাকা জমা রেখে আসছিলেন। অভিযোগ রয়েছে, গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার পর তা ব্যাংকের হিসাবে যথাযথভাবে জমা না দিয়ে একটি চক্র আত্মসাতের সুযোগ নেয়। এ ঘটনায় একাধিক গ্রাহক তাঁদের জমা করা অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ করেন। মামলার এজাহারে ২১ গ্রাহকের কাছ থেকে ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা আত্মসাতের অভিযোগ…

Read More