Author: Desk Report

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) গোলাপি রঙের বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। তবে চালু হওয়ার পরদিনই এই বাসের এক নারী চালকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রচণ্ড গরমে রাস্তায় এসি বাস ছাড়া গাড়ি চালানো কঠিন বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই নারী চালককে পিংক বাস চালানোর অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওতে তার নাম-পরিচয় জানা যায়নি। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ওই নারী চালক বলেন, ‘প্রচণ্ড গরমে রাস্তায় এসি বাস ছাড়া চালানো সম্ভব নয়। অটোগাড়ি হলে ভালো…

Read More

মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার এক মাস পরও দেশে গ্যাস সংকট কাটেনি। কারিগরি ত্রুটি অনেকটা কাটলেও এবার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এলএনজি কার্গোর ঘাটতি। টার্মিনাল প্রস্তুত থাকলেও পর্যাপ্ত কার্গো না থাকায় একটি টার্মিনাল বন্ধ রাখতে হচ্ছে, অন্যটি দিয়ে কোনোভাবে সরবরাহ সামাল দেওয়া হচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় দেশে গ্যাস সরবরাহ ছিল ২১৮ কোটি ৯০ লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ১৬২ কোটি ৭০ লাখ এবং এলএনজি থেকে এসেছে ৫৬ কোটি ২০ লাখ ঘনফুট। অথচ দৈনিক চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৬১ কোটি ঘনফুট। গ্যাসের ঘাটতিতে সবচেয়ে বেশি ভুগছে শিল্প ও সিএনজি খাত।…

Read More

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাড়তি চাহিদার প্রভাবে জ্বালানি আমদানিতে বাংলাদেশের ব্যয় এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে দেশে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৬৪ কোটি মার্কিন ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছিল ৫১৪ কোটি ডলারেরও কম। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে জ্বালানি তেল আমদানির ব্যয় বেড়েছে প্রায় ৫৫০ কোটি ডলার বা ১০৭ শতাংশ। এটি দেশের ইতিহাসে জ্বালানি তেল আমদানিতে সর্বোচ্চ ব্যয়ের নতুন রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৫২৪ কোটি ডলার। আগের অর্থবছরে এ ব্যয় ছিল ৬…

Read More

ফিলিস্তিনে মানবিক ও উন্নয়ন সহায়তা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে দেশটিতে একটি ২০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসাসেবার পাশাপাশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত ট্রমা সেন্টার রাখার পরিকল্পনা রয়েছে। বুধবার (২০ আগস্ট) এ বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন সহায়তার ঘোষণা আসে। ফিলিস্তিনের সঙ্গে ভারতের চলমান উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে হাসপাতাল নির্মাণের উদ্যোগটি নেওয়া হয়েছে। প্রস্তাবিত হাসপাতালটি ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার কারণে দেশটির স্বাস্থ্য খাত যে ব্যাপক চাপের মুখে রয়েছে, সে পরিস্থিতিতে নতুন এই হাসপাতাল চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। শুধু স্বাস্থ্য…

Read More

স্বামী ব্যারিস্টার তৌফিক নাওয়াজের মরদেহ শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি নিরাপত্তায় ঢাকায় এনে তাকে রাজধানীর কলাবাগানের বাসায় নেওয়া হয়। সেখানে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, যে বাসায় স্বামীর মরদেহ দেখতে এসেছেন দীপু মনি, সেখানেই তৌফিক…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নামে উত্তোলন করা প্রায় ২৪ লাখ টাকার মধ্যে ১৮ লাখ ৩৯ হাজার টাকার কোনো বিল-ভাউচার এখনো জমা পড়েনি। ফলে রাকসুর তহবিলের বড় একটি অংশ কোন খাতে, কীভাবে ব্যয় হয়েছে- তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। নিয়ম অনুযায়ী ব্যয়ের হিসাব ও প্রমাণপত্র জমা দেওয়ার কথা থাকলেও বিপুল অঙ্কের অর্থের হিসাব না মেলায় রাকসুর আর্থিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের বিবরণীসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। রাকসুর বিভিন্ন কর্মসূচি ও দাপ্তরিক ব্যয়ের জন্য জিএস সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮…

Read More

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৩ হাজার থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে ধানমণ্ডি ৩২ নম্বরের ভবনের প্রধান…

Read More

ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধেই কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসরায়েল সংঘাতের অবসান এবং উপসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এমন সতর্কবার্তা দেন তিনি। ট্রাম্প বলেন, কোনো দেশ তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থার মাধ্যমে ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেওয়ার সুযোগ দিলে সেই দেশকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে। ইরানের সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে ‘অভূতপূর্ব মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’ তৈরির হুমকিও দিয়েছেন তিনি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন এই হুমকি এমন এক সময়ে এলো, যখন দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি…

Read More

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন স্টোর থেকে ফার্মেসিতে নেওয়ার পথে পাঁচ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এসব ওষুধের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ হিসাব-নিকাশ পর্যালোচনা করে তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত ২৭ জুন হাসপাতালের ফার্মেসি ইনচার্জ ফার্মাসিস্ট জহুরুল ইসলাম মেডিসিন স্টোরের রেজিস্টারে স্বাক্ষর করে পাঁচ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট গ্রহণ করেন। তবে ফার্মেসির রেজিস্টারে ওই ওষুধ জমা ও বিতরণের যথাযথ হিসাব পাওয়া যাচ্ছে না। ফলে স্টোর থেকে গ্রহণের পর ওষুধগুলোর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, প্রায় দুই মাস ধরে হাসপাতালের…

Read More

দেশের সার উৎপাদনব্যবস্থার চিত্র এখন সরকারের জ্বালানি ও কৃষি ব্যবস্থাপনার বড় ব্যর্থতার প্রতিচ্ছবি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন সাতটি রাষ্ট্রায়ত্ত সার কারখানার ছয়টিই বন্ধ। কোথাও গ্যাস নেই, কোথাও কাঁচামাল নেই, আবার কোথাও যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন থেমে আছে। ফলে হাজার হাজার টন সার উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানাগুলো পড়ে আছে অলস। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই সংকটের সময়ই সামনে আমন মৌসুম। কৃষকের জমিতে সার দেওয়ার সময় ঘনিয়ে এলেও বাজারে পর্যাপ্ত সরবরাহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকার অবশ্য বলছে, দেশে সারের সংকট নেই এবং আমদানির মাধ্যমে ঘাটতি পূরণ করা হবে। কিন্তু সরকারি তথ্যেই যখন দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের সারের বর্তমান মজুত মৌসুমের…

Read More