Author: Desk Report

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে প্রকাশ্যে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ওই যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। পরে গাড়িতে গিয়ে পিস্তল বের করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এক তরুণীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে মহাসড়কের ওপর গুলি ছোড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ওপর একটি প্রাইভেটকার…

Read More

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে সতীশ চন্দ্র রায়ের বয়স হয়েছিল ৮০ বছরের বেশি। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সতীশ চন্দ্র রায় দেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন…

Read More

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থায় নজিরবিহীন শাস্তি, ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা অফিস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহী পরিচালক, দুই পরিচালকসহ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাতিল করে তাদের সংশ্লিষ্ট পদে বেতনস্কেলের নিম্নস্তরে নামিয়ে দেওয়া হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বাধ্যতামূলক অবসরের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিএসইসি। এর এক দিন আগে, মঙ্গলবার পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা এটিই প্রথম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার ভেতরের প্রশাসনিক শৃঙ্খলা…

Read More

কলকাতার নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি নিয়ে উঠেছে অগ্নিনিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে থাকা পাঁচতলা হোটেলটিতে জরুরি পরিস্থিতিতে বের হওয়ার জন্য আলাদা কোনো বহির্গমন সিঁড়ি ছিল না। সরু সিঁড়ি, ঘিঞ্জি পরিবেশ ও অপর্যাপ্ত অগ্নিনিরাপত্তার মধ্যেই চলছিল হোটেল ব্যবসা। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের ভেতরের…

Read More

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই এখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক জাহাজ চলাচল, স্যাটেলাইট ও ট্র্যাকিং তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, কৌশলগত এই জলপথে ইরানের আগের নিয়ন্ত্রণ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। বিপরীতে, মার্কিন নৌবাহিনীর সামরিক উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজ চলাচলে ওয়াশিংটনের প্রভাবও বাড়ছে। জাহাজ ট্র্যাকিং ও স্যাটেলাইট ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ৮০ শতাংশের বেশি ওমান-নিয়ন্ত্রিত রুট ব্যবহার করেছে। জাতিসংঘ অনুমোদিত এই রুট ব্যবহারের বিরোধিতা করে আসছে ইরান। এমনকি রুটটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের…

Read More

নয়টি মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজুও তার মুক্তির তথ্য নিশ্চিত করেন। আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, গত এক বছরে কথিত জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে খায়রুল হকের বিরুদ্ধে মোট নয়টি মামলা হয়। এসব মামলায় বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার দেখানো হলেও সব…

Read More

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। সাবেক মন্ত্রীর মেয়ে তানি দিপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। যদিও আবেদনে চার দিনের প্যারোল চাওয়া হয়েছিল। দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল…

Read More

অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই ঘটনায় মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবগত থেকে এতে সহযোগিতা ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও মামলায় আসামি করা হয়েছে। ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক ও বাড্ডা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশ জানায়, গত ১০ আগস্ট নিয়মিত সাইবার নজরদারির সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম চ্যানেলে আপত্তিকর কনটেন্ট এবং সেগুলো বিক্রির প্রচারণা নজরে আসে। পরে বিষয়টি…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ জনের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের স্বজন ও পরিচিতজনদের মধ্যে। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ আগুন লাগে। রাত ২টা ৭ মিনিটের দিকে হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরো হোটেল ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় থাকা অতিথিরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। তবে ঘন ধোঁয়ার কারণে অনেকেই কক্ষ থেকে…

Read More

প্রতারণার মামলায় যেন মামলার পাহাড়! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অবৈধ এনজিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রায় ১৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে (৩৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিশাত দিলরুবা জাহান শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিশাতের বিরুদ্ধে প্রায় ১৩০টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি। একটি অবৈধ এনজিওর কার্যক্রমের আড়ালে বিভিন্ন মানুষের কাছ…

Read More