Author: Desk Report

ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের কলাম ড. মুহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ধারাবাহিকতা অনুসরণ করতে গিয়ে তারেক রহমানের সরকার ক্ষমতা পরিচালনায় বরাবরই ব্যর্থ এবং দিন দিন এই ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ব্যর্থতা: বিএনপি আর বিদ্যুৎ যেন একেই সংসারের দুই সতিন! বিদ্যুৎ নিয়ে কেলেংকারী বিএনপির পিছু ছাড়েনা!২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল! তখন প্রতিদিন গড়ে ৮-১০ ঘন্টা লোডশেডিং এর কবলে মানুষের জীবন ছিল অসহনীয়। দুই দশক পর এসে দেশে অনেক জায়গায়ই একই অবস্থা। আশ্চর্যের ব্যাপার হলো তখন রাস্ট্রীয় ক্ষমতায় বিএনপি এখনো রাস্ট্রীয় ক্ষমতায় সেই বিএনপি। তখনকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু এখন পুর্নমন্ত্রী! তখন মানুষের জীবন হয়ে উঠেছিল…

Read More

বাংলাদেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার ইতিহাসে একই পরিবারের দুই সন্তানের এমন বিরল কীর্তি খুব কমই দেখা যায়। একজন কাজ করেছেন মহাবিশ্বের রহস্য, মহাকর্ষ, কৃষ্ণগহ্বর ও কসমোলজি নিয়ে। অন্যজন তাঁর কর্মজীবন উৎসর্গ করেছেন মনোবিজ্ঞান, বিশেষ শিক্ষা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার ও বিকাশে। তাঁদের কর্মক্ষেত্র ছিল দুটি আলাদা বিশ্ববিদ্যালয়, গবেষণার বিষয় ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু জীবনের শেষ একাডেমিক পরিচয়ে এসে দুজনেই মিলেছেন একই জায়গায়। তাঁরা হলেন বাংলাদেশের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও কসমোলজিস্ট জামাল নজরুল ইসলাম এবং বিশিষ্ট মনোবিজ্ঞানী ও বিশেষ শিক্ষাবিদ সুলতানা সারওয়াত আরা জামান। একজন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Professor Emeritus, অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের Professor Emeritus। ভাই বোনের এই জুটি বাংলাদেশের জ্ঞানচর্চার ইতিহাসে…

Read More

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত ইনামুল মোল্লা (২৬) বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। সম্প্রতি ইনামুলের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়টি উভয় পরিবারসহ স্থানীয় বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে এলাকায়…

Read More

কলকাতার উপকণ্ঠে সন্দেহভাজন জঙ্গি নেটওয়ার্কের সন্ধান পাওয়ার দাবিতে বড়সড় অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পুলিশের দাবি, আল-কায়দার আদর্শে অনুপ্রাণিত একটি চরমপন্থী নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী ও উসকানিমূলক প্রচার চালানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও বজবজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করে STF। ধৃতদের পরিচয় জানাদুল কিবরিয়া বেগ (৬০) এবং শেখ সফিক ওরফে শফিক শেখ (৩৯) হিসেবে জানিয়েছে পুলিশ। পরে তাঁদের আদালতে হাজির করা হলে দুজনকেই ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নোদাখালি থানায় দায়ের হওয়া একটি অভিযোগের সূত্র ধরেই প্রথমে…

Read More

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ডাম্প ট্রাকের চালক নাদিম শেখ (২৫) এবং ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নিহত অপরজন একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। টেকেরহাট থেকে সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বৌলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে ডাম্প ট্রাকটি উল্টে সড়কের ওপর…

Read More

ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটির দাবি, বৃষ্টি ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকার গুহলক্ষ্মীপুরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়। অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টিকে তার নিজ বসতবাড়ির সামনের গলি থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের পর বৃষ্টিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১…

Read More

নরসিংদীর বেলাব উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শামসুল হক (৩০)। অন্যরা হলেন বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার রকি (২৮) এবং একই এলাকার বাদল (৩৭)। বাগানবাড়ি এলাকায় কনস্টেবল শামসুল হক ওই তিন ব্যক্তির সঙ্গে মাদক সেবন করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে…

Read More

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও হাতিরঝিল- নামেই দেশের সবচেয়ে অভিজাত ও পরিকল্পিত এলাকার পরিচয়। অথচ এসব এলাকার ২ হাজার ৮২২টি ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে। ফলে দীর্ঘদিন ধরে দূষণের সঙ্গে লড়াই করেও গুলশান-বনানী-বারিধারা ও হাতিরঝিলের পানি দূষণমুক্ত করা সম্ভব হচ্ছে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সমস্যাটি নতুন নয়। বছরের পর বছর ধরে নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত সংযোগ এবং সমন্বয়হীনতার কারণে লেকগুলোতে প্রতিনিয়ত বর্জ্য জমছে। অথচ রাজধানীর গুরুত্বপূর্ণ এসব এলাকায় টেকসই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার বদলে এখন বাড়ির মালিকদের নিজস্ব অর্থে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা এসটিপি স্থাপনের চাপ দেওয়া হচ্ছে। গুলশান, বনানীসহ আশপাশের এলাকার পয়ঃবর্জ্য ঢাকার বাইরে নিয়ে শোধনের…

Read More

রাজধানীর ব্যস্ত এলিফ্যান্ট রোড এলাকায় একটি পরিত্যক্ত শপিংব্যাগ থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে বাটা সিগন্যাল মোড় থেকে নিউমার্কেটমুখী সড়কের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ এবং খবর দেওয়া হয় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে। পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে সড়কের পাশে একটি শপিংব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু দেখতে পান পথচারীরা। বিষয়টি জানাজানি হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজন সরিয়ে দেয় এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে। পরে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মহানগর…

Read More

৮৭ শতাংশের বিএনপিকে ‘না’; অর্থনীতি, কর্মসংস্থান ও নিরাপত্তাহীনতায় চূড়ান্ত ব্যর্থ বিএনপি সরকার আদিত্য প্রতাপ ঘোষের কলাম ক্ষমতায় আসার ছয় মাস পার করলো ঘটিবাটির ছক্কার বিএনপি সরকার। এই ছয়মাস নিতান্ত কম সময় নয় যে জনগণের প্রত্যাশা ও সরকারের বাস্তব কর্মকাণ্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিনা তার কোনো ধারণাই পাওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং নির্বাচনের আগে পরিবর্তনের যে বিপুল প্রত্যাশার ফাঁপা ডেস্কি বাজিয়েছিল বিএনপি, ক্ষমতায় আসার পর কয়েক মাসের মধ্যেই মানুষ সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার যেন মরু আর তরুর পার্থক্য। আর সেই জায়গাতেই বিএনপি সরকারের সামনে জনগণের রায়- বিএনপি আস্থাহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌছেছে। ডয়চে ভেলের (DW) সাথে যৌথ নীরিক্ষায় আমি বিএনপি সরকারের কাছে…

Read More