কথিত জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ‘ছোট নিশান’ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। আটকের…
Author: Desk Report
রাজনৈতিক দলের কার্যালয়- কিন্তু সেখানে চলছিল জুয়ার আসর! গাজীপুরের টঙ্গীতে ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়া খেলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে টঙ্গীর বউবাজারের সরকারবাড়ি রোডের ওই কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযোগ, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারী নিজের বাড়িতে দলীয় কার্যালয় খুলে সেটিকে দীর্ঘদিন ধরে জুয়ার আসর হিসেবে ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্রী দীপক (৫০), মো. শহিদ (৫৫), মো. ইমাম হোসেন (৪৩),…
দেশের শিল্প খাতে দীর্ঘস্থায়ী গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে বারবার গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। শিল্প মালিকদের দাবি, গ্যাসের অভাবে দেশের অর্ধেকেরও বেশি টেক্সটাইল ও সুতা উৎপাদনকারী মিল এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে তৈরি পোশাক, ইস্পাত, কাগজ, সিরামিক, পার্টিকেল বোর্ডসহ গ্যাসনির্ভর বিভিন্ন শিল্পে। অনেক কারখানা অর্ধেকেরও কম সক্ষমতায় চলছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল জানিয়েছেন, সংগঠনটির ১ হাজার ৮০০-এর বেশি সদস্যের মধ্যে ৯০০-এরও বেশি টেক্সটাইল মিল বর্তমানে গ্যাস সংকটের কারণে পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি…
কুমিল্লার চান্দিনায় মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসেন (৩২) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসার সময় পুলিশ তাকে আটক করে। আটক হাফেজ মো. মনির হোসেন চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দোল্লাই নবাবপুর বাজার এলাকার নবাবপুর মারকাযুন নূর মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সোমবার দিবাগত রাতে মাদ্রাসার নূরানী বিভাগের এক শিক্ষার্থীকে মাথা ও পা ম্যাসেজ করে দেওয়ার কথা বলে একটি কক্ষে ডেকে নেন শিক্ষক মনির হোসেন। সেখানে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থীটি বাড়িতে গিয়ে পরিবারের…
দেশের শিল্প ও জ্বালানি খাতে গ্যাস সংকট এখন আর কেবল সাময়িক ভোগান্তির বিষয় নয়; এর সরাসরি প্রভাব পড়েছে উৎপাদন, কর্মসংস্থান, পরিবহন, বিদ্যুৎ ও জনজীবনে। নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে, কোথাও কোথাও পুরোপুরি বন্ধ রয়েছে। গ্যাসের অভাবে ময়মনসিংহে ২১০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্রও ২৬ দিন ধরে বন্ধ। শিল্পমালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহের অনিশ্চয়তা থাকলেও সংকট মোকাবিলায় কার্যকর ও টেকসই সমাধান দৃশ্যমান নয়। ফলে একদিকে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে জ্বালানি ব্যয়, শ্রমিকদের কর্মঘণ্টা কমছে এবং উদ্যোক্তাদের লোকসান বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকারের গ্যাস ব্যবস্থাপনা, আমদানি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি জ্বালানি নীতির…
লিবিয়া থেকে ফেরত পাঠানো (ডিপোর্ট) ১৭৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ১৮ আগস্ট সকাল ৬টা ১ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট UZ-222 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে মোট ১৭৪ জন অবৈধ বাংলাদেশি ডিপোর্টি যাত্রী দেশে ফেরেন। লিবিয়ায় অবস্থানরত এসব বাংলাদেশি নাগরিককে বিভিন্ন কারণে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে। দেশে ফেরার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম (IOM) তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। ফেরত আসা প্রত্যেক বাংলাদেশি নাগরিককে আইওএমের পক্ষ থেকে ৬ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে একটি করে খাবারের প্যাকেটও সরবরাহ করা…
নোয়াখালীর বেগমগঞ্জে গত ১২ দিনে একের পর এক গুলির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ৬ থেকে ১৭ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত আটজনকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় থানায় মামলা ও অভিযোগের পরও এখন পর্যন্ত কোনো অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আলাইয়ারপুর, গোপালপুর এবং চৌমুহনী পৌর এলাকার হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে এসব গুলির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার পর অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ সোমবার রাত পৌনে ১২টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের রমনিরহাট এলাকায় গায়ে হলুদ…
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু রয়েছে। নিহতদের ৮ জনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইনে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর হোটেলের ভেতরে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অনেকে চিৎকার-চেঁচামেচিতে জেগে উঠলেও ঘন ধোঁয়ার কারণে দ্রুত বের হতে পারেননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরে কলকাতায় বাংলাদেশ দূতাবাস ৮ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত…
লেখক ও চলচ্চিত্র নির্মাতা এফ এম শাহীনের নতুন গ্রন্থ ‘ধানমণ্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ২৩ আগস্ট ২০২৬, রবিবার, কলকাতায় অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় রবীন্দ্র সদন চত্বরের অবনীন্দ্র সভাঘর, বাংলা একাডেমি, কলকাতা-য় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার প্রকাশনা প্রতিষ্ঠান পরম্পরা প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে গ্রন্থটি। ধানমণ্ডি ৩২-এর ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সমকালীন বাস্তবতার নানা প্রশ্নকে সাহিত্যিক সংলাপের আঙ্গিকে তুলে ধরার প্রয়াস রয়েছে বইটিতে। গ্রন্থের শিরোনাম ‘ধানমণ্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপ’ মূলত একটি প্রতীকী উচ্চারণ। ধানমণ্ডি ৩২ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। সেই স্মৃতি, ধ্বংস, ইতিহাসের…
কুমিল্লার চান্দিনায় নিজ ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে নিজ ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে…

