Author: Desk Report

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে ‘সিবিডি অয়েল’ ও ‘অ্যারোমেটিক অয়েল’ নামে উচ্চমাত্রার টিএইচসি সমৃদ্ধ মাদক বিক্রির অভিযোগে মোহাম্মদ আনিসুর রহমান (৪০) নামে এক কেমিস্টকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় আনিসুর রহমানের পাশাপাশি দারাজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। ডিএনসি জানায়, রোববার রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই স্থান থেকে ৬২০ মিলিলিটার টিএইচসি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। একই সঙ্গে মাদক প্রস্তুত ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, ৫০টি ছোট কাচের বোতল, দারাজের…

Read More

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিচতলার ৮ নম্বর ওয়ার্ড। ৪ নম্বর শয্যায় শুয়ে আছে মাত্র আট মাসের ইনাইয়া। ছোট্ট শরীরটিতে জ্বরের পর হাম, এরপর নিউমোনিয়া ও শ্বাসকষ্ট। অসুস্থতার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুরোপুরি সুস্থ হয়নি শিশুটি। মেয়ের জীবন বাঁচাতে ফরিদপুর থেকে ঢাকায় ছুটে এসেছে পরিবার। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসার পেছনে ইতোমধ্যে খরচ হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা। এই অর্থ জোগাড় করতে পরিবারকে বিক্রি করতে হয়েছে ঘরবাড়ি ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন- চিকিৎসা আরও কত দিন চলবে, আর সেই খরচই বা আসবে কোথা থেকে? ইনাইয়ার নানি আছিয়া বেগমের কণ্ঠে অসহায়ত্ব। তিনি বলেন,…

Read More

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি দলকে লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজি অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে তাদের মোটরসাইকেল…

Read More

সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ কিংবা ভিসার শর্ত লঙ্ঘন না করতে নিজেদের নাগরিকদের কঠোরভাবে সতর্ক করেছে পাকিস্তান। এসব কর্মকাণ্ডে জড়িত হলে সৌদি আইনে গ্রেপ্তার, আটক এবং দেশ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি দূতাবাস। রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাস হজ ও ওমরাহ পালন করতে যাওয়া পাকিস্তানি নাগরিকদের উদ্দেশে এ সতর্কবার্তা প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর ভিডিওতেও সৌদি আরবের স্থানীয় আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। পবিত্র মক্কা ও মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি ও অননুমোদিত অর্থ সংগ্রহের বিষয়ে…

Read More

বয়স মাত্র ১৫ বছর। যে বয়সে অধিকাংশ কিশোর-কিশোরী স্কুলের পড়াশোনা, খেলাধুলা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন বেলজিয়ামের তরুণ মেধাবী লরাঁ সিমন্স। অসাধারণ একাডেমিক সাফল্যের কারণে তাকে অনেকে ‘বেলজিয়ামের লিটল আইনস্টাইন’ বলে অভিহিত করছেন। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্পে তিনি তাঁর ডক্টরাল গবেষণার আনুষ্ঠানিক প্রতিরক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর গবেষণার বিষয় ছিল ‘Bose polarons in superfluids and supersolids’। গবেষণায় অতি-ঠান্ডা কোয়ান্টাম পদার্থ, বোস-আইনস্টাইন কনডেনসেট এবং সুপারফ্লুইড ও সুপারসলিড অবস্থায় কণার আচরণ নিয়ে কাজ করা হয়েছে। লরাঁর শিক্ষাজীবনের গতি শুরু থেকেই ছিল ব্যতিক্রমী। মাত্র চার বছর বয়সে…

Read More

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন নেতৃত্ব নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার, ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী তিনজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আইনের ধারা ৫-এর উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান…

Read More

টানা বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে হালিশহর, কাতালগঞ্জ, হামজারবাগ, মুরাদপুর, বিবিরহাট, চকবাজার, কাপাসগোলা ও রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় মোট ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কোথাও হাঁটুসমান পানি জমেছে, কমেছে গণপরিবহন; বেড়েছে রিকশা ভাড়াও। নিউমার্কেটের নুপুর মার্কেটের কয়েকটি দোকানে পানি ঢুকে বই ভিজে নষ্ট হয়েছে। এদিকে প্রতিবছর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প ও বিপুল অর্থ ব্যয়ের পরও একই এলাকাগুলো বারবার…

Read More

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। নামের সঙ্গে ‘সাতছড়ি’ থাকলেও বনের ভেতরের সাতটি পাহাড়ি ছড়ায় বৃষ্টির পানি দীর্ঘসময় ধরে জমে থাকে না। অতিরিক্ত ঢালু হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিচের দিকে নেমে যায়। ফলে ভারী বর্ষণেও বনের ভেতরে বন্যপ্রাণীর জন্য পর্যাপ্ত পানির উৎস তৈরি হচ্ছে না। পানির সংকট মোকাবিলায় বন বিভাগের উদ্যোগে বনের ভেতরে কয়েকটি কৃত্রিম পুকুর ও জলাধার তৈরি করা হয়েছিল। তবে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এর অন্তত তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পুকুরের পাড় ভেঙে পানি বেরিয়ে গেছে, আবার কোথাও পলি জমে কমে গেছে পানির ধারণক্ষমতা। এতে বন্যপ্রাণীর জন্য নিরাপদ পানির উৎস…

Read More

যুদ্ধ-অবরোধে জ্বালানি সংকট চরমে, আগুন জ্বালানোর ছোট্ট উপকরণটিও হয়ে উঠেছে দুর্লভ ও ব্যয়বহুল গাজায় যুদ্ধ ও দীর্ঘস্থায়ী অবরোধে মানুষের জীবনযাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে একটি সাধারণ লাইটারও হয়ে উঠেছে বেঁচে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। রান্নার গ্যাস ও জ্বালানির তীব্র সংকটে কাঠের চুলায় রান্না, রুটি তৈরি, শিশুদের জন্য পানি গরম করা কিংবা এক কাপ চা বানাতেও এখন লাইটারের ওপর নির্ভর করতে হচ্ছে পরিবারগুলোকে। কিন্তু সংকটের কারণে লাইটারও গাজায় এখন দুর্লভ ও অত্যন্ত ব্যয়বহুল। যুদ্ধের আগে যে লাইটার সামান্য দামে সহজেই পাওয়া যেত, সেটিই এখন কিনতে গুনতে হচ্ছে কয়েক ডজন ডলার। ফলে একটি লাইটার একাধিক পরিবারের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের ঘটনাও নিয়মিত…

Read More

সরকারি উন্নয়ন বরাদ্দের (এডিপি) অর্থে কেনা শিক্ষার্থীদের বাইসাইকেলে বিএনপি সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নামের ‘সৌজন্য’ স্টিকার লাগানোর ঘটনায় আলমডাঙ্গায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারি অর্থে কেনা সামগ্রীতে একজন জনপ্রতিনিধির নাম ব্যবহার করে প্রচারের উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে সংসদ সদস্য নিজে কিছু জানতেন না বলে দাবি করেছেন। ২০২৫-২৬ অর্থবছরের এডিপির চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ থেকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী এবং অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার কেনা হয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের আগে বাইসাইকেলের মাডগার্ডে লাগানো স্টিকার নিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। স্টিকারে লেখা…

Read More