দেশে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের পাঁচ মাসে হামে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২ জনে। সর্বশেষ মারা যাওয়া শিশুদের ছয়জন ঢাকায় এবং দুজন সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৯৮ শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে এ ভয়াবহ চিত্র উঠে এসেছে। চলতি বছরের মার্চের শুরুতে দেশের কয়েকটি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিলেও অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ৬৪ জেলায়। পরিস্থিতি সামাল দিতে ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টিকাদান কর্মসূচি চালানো হলেও প্রশ্ন…
Author: Desk Report
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সভা করে তিনি সুবিধাভোগীদের কাছ থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিয়েছেন। কারও কাছ থেকে নেওয়া হয়েছে ১ হাজার টাকাও। শনিবার সোমভাগ ইউনিয়নের বানেশ্বর এলাকার কয়েকজন নারী অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও নাগরিক সনদ সংগ্রহ করেন ফরিদা ইয়াসমিন। এ সময় কারও কাছ থেকে ১০০ টাকা, আবার কারও কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা। ভুক্তভোগীদের…
ব্যাংক খাতে ঋণ নেওয়ার চাহিদা কমে যাওয়া, বিনিয়োগে স্থবিরতা এবং ব্যবসায়িক পরিবেশ নিয়ে অনিশ্চয়তার মধ্যে উদ্বৃত্ত তারল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা, যা দেশের ব্যাংকিং ইতিহাসে প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার সীমা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে শেষে উদ্বৃত্ত তারল্য ছিল ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র এক মাসে তা বেড়েছে প্রায় ৭১ হাজার কোটি টাকা। ছয় মাস আগে গত ডিসেম্বরেও উদ্বৃত্ত তারল্য ছিল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা। আর গত বছরের জুনে ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা। ২০২৪ সালের…
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) মাঠপর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংস্থাটির নারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পৃথক ‘উইমেন হ্যারাসমেন্ট প্রিভেনশন সেল’ গঠনের দাবি জানিয়েছেন সংস্থাটির নারী কর্মকর্তারা। সংস্থাটির সাবেক এক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা উচ্চশিক্ষার জন্য বর্তমানে সুইডেনে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশিত ব্যক্তিগত ছবি নিয়ে সাবেক কয়েকজন সহকর্মী ‘সংগ্রাম সৈনিকদের সঞ্চয়’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কুরুচিপূর্ণ ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। গত ১১ই আগস্ট নিজের ফেসবুক পোস্টে ওই নারী কর্মকর্তা বিষয়টি প্রকাশ্যে আনেন এবং অভিযোগে সংশ্লিষ্ট…
মেহেরপুর শহরের পৃথক তিনটি স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলতে দেখা বোমাসদৃশ বস্তু ঘিরে শনিবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে একই ধরনের তিনটি বস্তু উদ্ধার করা হয়। সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির বিভিন্ন তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু ঝুলতে দেখেন স্থানীয়রা। দেখতে অস্বাভাবিক হওয়ায় সেটিকে বোমা বলে সন্দেহ করেন অনেকে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়দের সহযোগিতায় বস্তুটি নামিয়ে পানিভর্তি…
ড. কাজী সাইফুল ইসলামের কলাম বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসে যেসব মানুষের অবদান অনস্বীকার্য, তাঁদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ অন্যতম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তাঁদের নাম, নেতৃত্ব, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাঁদের অবদান নিয়ে যত আলোচনা, যত গবেষণা, যত বিশ্লেষণই হোক- এই দুই মহান নেতার ভূমিকার গভীরতা অনুধাবনের জন্য তা কখনোই যথেষ্ট নয়। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম কোনো একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, সাংগঠনিক প্রস্তুতি, ছাত্র-যুবসমাজের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের আকাঙ্ক্ষা মিলেই স্বাধীনতার পথ তৈরি করেছিল। ষাটের দশকে ছাত্রসমাজের মধ্যে গড়ে ওঠা বিভিন্ন গোপন…
ঝালকাঠিতে জন্মাষ্টমী উদ্যাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক ও পূজা উদ্যাপন পরিষদের নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক অলোক সাহা। অলোক সাহা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে আখড়াবাড়ি মন্দিরে প্রস্তুতি সভা চলছিল। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করছিলেন অলোক সাহা। এ সময় হঠাৎ করে চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর সেখানে এসে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক অলোক সাহা বলেন, ‘আমার…
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ হিসেবে রাখা এলএনজি জাহাজের একটি ট্যাঙ্কে হঠাৎ লিকেজ দেখা দেয়। সেখান থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলের আশপাশে থাকা কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়। ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, সকাল ৯টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্কে লিকেজের ঘটনা ঘটে। ইয়ার্ড বন্ধ…
দেশের শিল্প খাতে তীব্র গ্যাস সংকটের পরিস্থিতি আরও জটিল হয়েছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় আজ শনিবারও দেশের অধিকাংশ ভারী শিল্পকারখানা স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারছে না। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া, হবিগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কারখানা পুরোপুরি বন্ধ, আবার কোথাও সীমিত পরিসরে চলছে উৎপাদন। শিল্প উদ্যোক্তারা বলছেন, কারখানা চালু রাখার মতো গ্যাসের নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে শুধু শিল্প উৎপাদন নয়, ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এতে বাজারে পণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির চাপ বাড়ার আশঙ্কা করছেন তারা। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালকে ঘিরে…
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে একদল সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ইতিহাসে দিনটি একটি গভীরভাবে আলোচিত ও মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত। সেদিনের হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারান তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। একই ঘটনায় নিহত হন বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিন আহমেদ, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকসহ আরও কয়েকজন। ১৫ আগস্টের হত্যাকাণ্ড…

