মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়ন ও স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে সক্রিয় একটি সংঘবদ্ধ পাসপোর্ট জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। প্রায় এক বছর ধরে সক্রিয় এই চক্রটি বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষায় ‘অযোগ্য’ ঘোষিত বিদেশি কর্মীদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করে আসছিল। অভিযানে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনকে চক্রটির মূল পরিকল্পনাকারী বা ‘মূলহোতা’ হিসেবে চিহ্নিত করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ৫ আগস্ট পাসপোর্ট জালিয়াতি ও বিকৃতির অভিযোগে তিন ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ এক সপ্তাহ ধরে নজরদারি চালায়। পরে কুয়ালালামপুরের তামান ওয়াহ্যু…
Author: Desk Report
আদিত্য প্রতাপ ঘোষের কলাম পৃথিবীতে জন্মদিন নিয়ে এতটা হাসিখেলা বোধ হয় খুব কম মানুষের ভাগ্যেই জোটে! খালেদা জিয়ার জন্মতারিখ নিয়ে যে তথ্য সামনে আসে, তাতে মনে হতে পারে একজন মানুষের জন্ম হয়েছে সম্ভবত একবার, কিন্তু জন্মদিন যেন একাধিকবার! খালেদা জিয়ার প্রথম পরীক্ষার মার্কশিট বলছে তার জন্মতারিখ ৫ সেপ্টেম্বর ১৯৪৬। মেট্রিক পরীক্ষাগামী সার্টিফিকেটে আবার ৪ আগস্ট ১৯৪৪। সেই পরীক্ষা দূরে থাক, উর্দু ব্যতিত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে পারেন নি শেষপর্যন্ত। তার পুরোনো পাসপোর্ট খুললে দেখা যায় ৫ আগস্ট ১৯৪৬। বর্তমান মানে তার সর্বশেষ পাসপোর্টে তারিখ বদলে হয়ে গেছে ১৫ আগস্ট ১৯৪৬। কোভিড-১৯ টেস্ট রিপোর্টও পিছিয়ে নেই, সেখানে আবার ৮ মে ১৯৪৬!…
বাগেরহাটের মোংলায় রাতের আঁধারে সরকারি বিদ্যালয়ের মাঠের মাটি কেটে খালে পরিণত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে মাঠজুড়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত ও জলাবদ্ধতা। ফলে একদিকে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে পানিতে তলিয়ে থাকা গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা অনিল গাইন ও মোহন বৈরাগীর অভিযোগ, বিদ্যালয়ের পাশের বাসিন্দা লাভলী মজুমদার রাতে লোকজন দিয়ে স্কুলমাঠের মাটি কেটে নেন। পরে কেটে নেওয়া অংশটি পানিতে ভরে গিয়ে অনেকটা খালের মতো সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের…
চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা সরকারি আমন ধানের বীজ মাদ্রাসার একটি তালাবদ্ধ কক্ষে মজুত করে রাখার ঘটনায় প্রশ্ন উঠেছে সরকারি কৃষি সহায়তার স্বচ্ছতা ও ব্যবস্থাপনা নিয়ে। উপজেলা প্রশাসনের অভিযানে জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বস্তা সরকারি ধানের বীজ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ। মাদ্রাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পেয়ে তিনি সেটি খোলার নির্দেশ দেন। পরে কক্ষ খুলতেই ভেতরে পাওয়া যায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা সরকারি আমন ধানের বীজের বস্তা। মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার বা অধ্যক্ষের…
দেশজুড়ে প্রায় তিন সপ্তাহের তীব্র গ্যাস সংকটে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে শিল্পখাত। গ্যাস ও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় স্টিল, সিমেন্ট, কাচ, টেক্সটাইলসহ গ্যাসনির্ভর ভারী শিল্পের অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ বা ব্যাপকভাবে কমে গেছে। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, সরকারের অপর্যাপ্ত ও সমন্বয়হীন জ্বালানি ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের সব কারখানা বুধবার থেকে বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা কামাল জানিয়েছেন, কারখানা চালানোর মতো ন্যূনতম গ্যাসও পাওয়া যাচ্ছে না। একইভাবে টি কে গ্রুপের কেমিক্যাল, ভোজ্যতেল ও সিমেন্ট কারখানার উৎপাদনও বন্ধ হয়ে গেছে। আরএফএল গ্রুপে উৎপাদন নেমে এসেছে প্রায় ৫০ শতাংশের নিচে। হবিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকায়…
দেশের বিদ্যুৎ খাতে গত দেড় দশকে বড় ধরনের অবকাঠামোগত সম্প্রসারণ ঘটেছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও উৎপাদনে যুক্ত করার মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। দেশের মোট ১৩৬টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১২২টি শেখ হাসিনার সরকারের সময়ে করা হয়েছে। এই সংখ্যার সঙ্গে মিল পাওয়া যায় ২০১৮ সালে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের। ওই সময় তিনি জানিয়েছিলেন, ২০০৯ সালে সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁর সরকার ১২২টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। একই সময়ে আরও ২৬টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন ছিল, যেগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ছিল ১৪ হাজার ১৩৪ মেগাওয়াট। তখনকার হিসাব অনুযায়ী, ২০০৯ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায়…
ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত নিদর্শন ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আবারও ভারত থেকে বাংলাদেশে এলো বিপুল পরিমাণ ডিজেল। এবার ৬৮তম চালানে প্রায় ৭ হাজার টন বা ৮২ লাখ ৩৫ হাজার ২৯০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। গত সোমবার সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার মধ্যে পুরো চালানটি পার্বতীপুর রিসিভ টার্মিনালে পৌঁছে যায়। ভারতের পক্ষ থেকে সরবরাহ করা এই জ্বালানি উত্তরাঞ্চলের শিল্প, পরিবহন ও কৃষি খাতে জ্বালানি সরবরাহ আরও নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রতি টনে ১ হাজার ১৭৬ দশমিক ৪৭ লিটার হিসেবে এবার আমদানি করা মোট ৭ হাজার টন…
ফেনীর ছাগলনাইয়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল তদারকির অভিযোগ; ধসে পড়েছে রাস্তা ও গার্ডওয়াল ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়ক ও গার্ডওয়াল মাত্র এক মাসের মধ্যেই খালে ধসে পড়েছে। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, কাজের মান এবং প্রকল্প বাস্তবায়নে তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়সারা কাজের কারণেই এত অল্প সময়ে এই বিপর্যয় ঘটেছে। পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সোয়া কিলোমিটার সড়ক ও গার্ডওয়ালের সংস্কারকাজ সম্প্রতি শেষ করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার এক মাস না পেরোতেই সড়কের একটি অংশ…
জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের বিতর্কের পর এবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাওয়ালি; অর্থায়ন নিয়েও রহস্য যে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এবার ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কাওয়ালি সন্ধ্যার আয়োজন ঘিরে তীব্র প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। সাংবাদিকদের ঐতিহাসিক এই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এমন আয়োজন কেন- এ প্রশ্নই এখন সামনে এসেছে। জাতীয় প্রেস ক্লাবের কাবাব চত্বরে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ক্লাবের বাগানে প্যান্ডেল নির্মাণের কাজও শুরু হয়েছে। অনুষ্ঠানে শিল্পী সামীর এবং সৈয়দ…
বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ১৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে তিন কর্মকর্তার বদলি ও নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জনাব মেরিন সুলতানা, বর্তমানে পুলিশ সুপার হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ), ঢাকায় কর্মরত ছিলেন। তাকে বদলি করে পুলিশ সুপার, ঝালকাঠি পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, জনাব মোহাম্মদ নাসরুল হায়ান, যিনি এতদিন পুলিশ সুপার, রাজশাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে বদলি…

