Author: Desk Report

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতির অংশ হিসেবে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সময়ে আরও হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সুবিধা বাতিল করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তর জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ার মতো কারণে ভিসা বাতিল করা হয়েছে। হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধও এর মধ্যে রয়েছে। কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন, অপহরণ ও মানব পাচারের মতো গুরুতর অভিযোগ থাকায় তাদের ভিসা বাতিল…

Read More

খামারির দাম বাড়ল ৩ টাকা, ভোক্তার খরচ বাড়ল ১০ টাকা; বাড়তি টাকার হিসাব কোথায়? খামারির কাছ থেকে ৪ শতাংশ চর্বিযুক্ত এক লিটার দুধ ৫৩ টাকা দরে কিনছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড- মিল্ক ভিটা। অথচ সেই দুধ প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে ভোক্তার কাছে বিক্রি করা হচ্ছে ১১০ টাকায়। অর্থাৎ খামারির দুধের ক্রয়মূল্য যেখানে মাত্র ৩ টাকা বাড়ানো হয়েছে, সেখানে ভোক্তার ওপর চাপানো হয়েছে অতিরিক্ত ১০ টাকা। এই মূল্যবৈষম্যকে ঘিরে সরকারি প্রতিষ্ঠানের ব্যয় ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণের স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কারণ, খামারিরা বলছেন তাদের উৎপাদন খরচই লিটারপ্রতি ৫৫ টাকার বেশি। অথচ তাদের কাছ থেকে দুধ…

Read More

জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি শিক্ষা খাত। প্রতিবছর উন্নয়ন বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হলেও সেই অর্থের বড় অংশই ব্যয় করতে পারছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো। গত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের চিত্রে শিক্ষা খাতের এই দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এডিপি বাস্তবায়নে সবচেয়ে পিছিয়ে রয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বিভাগটির বাস্তবায়নের হার মাত্র ৫০ শতাংশ। অর্থাৎ অর্ধেকেরও বেশি বরাদ্দ অর্থবছর শেষে কাজে লাগানো সম্ভব হয়নি। গত অর্থবছরের সংশোধিত এডিপিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৩ হাজার ১৪৭…

Read More

পাবনার ভাঙ্গুড়ায় মাগুরা দাখিল মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। অথচ ওই ১৯ শিক্ষার্থীর জন্য মাদ্রাসাটিতে কর্মরত রয়েছেন ১৭ জন শিক্ষক ও চারজন কর্মচারী। এমন ফলাফল ঘিরে শিক্ষকতার মান, নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়ে প্রশ্ন উঠেছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসায় চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মাত্র ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি। অথচ প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৭ জন। অর্থাৎ গড়ে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী মাত্র একজনের কিছু বেশি। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০০১…

Read More

পাসের হার কমেছে ৬.২০ শতাংশ, এক বছরে বেড়েছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বড় ধরনের চিত্র সামনে এসেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় ৩৮ শতাংশই কৃতকার্য হতে পারেনি। এবার মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। আর অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। ২০২৫ সালে এসএসসি ও সমমান…

Read More

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম এবং তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন হাজী মো. নজরুল ইসলাম ও বিশ্বজিৎ মণ্ডল। শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী পবিত্র কুমার জানান, আসামিরা জামিনে থাকলে সরকারি প্রকল্পের নির্মাণকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের জামিনের বিরোধিতা করা হয়।…

Read More

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়া এক নারীর নাম চূড়ান্ত তালিকায় স্থান পাওয়ার ঘটনায় সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন এক পরীক্ষার্থী। সোমবার এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরীক্ষার্থী সুলতান আহমেদ। গত ২৬ জুলাই জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তথ্য সংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (নয়াগাঁও) পদে আবেদনকারী সুলতান আহমেদ ও বিউটি বেগম পরীক্ষায় অংশ নেন। কিন্তু রোববার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ওই দুই প্রার্থীর কাউকেই নির্বাচিত…

Read More

দিনাজপুরে কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক এবং বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য। একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং মামলার আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে রোববার রাতে কোতোয়ালি থানায় যান সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। সে সময় তিনি সিভিল পোশাকে ছিলেন।…

Read More

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে নিজের পরিবারের পাঁচ সদস্যকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার আওতায় এনে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মো. মুনির উদ্দিনের বিরুদ্ধে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। অভিযোগ রয়েছে, মুনির উদ্দিনের বিবাহিত বোন সাবরিনা আক্তার পিংকির নামে বিধবা ভাতা, ছেলে মোহাম্মদ আবরার বিন মুনির ও ভাতিজা হাসান বিন আলম সাজিদের নামে প্রতিবন্ধী ভাতা নেওয়া হচ্ছে। এছাড়া তার বাবা মো. শামসুল আলমের নামে প্রতিবন্ধী এবং মা তাহেরা বেগমের নামে বয়স্ক ভাতা রয়েছে। সাবরিনা আক্তার পিংকি ২০২২ সালের ১৩ জানুয়ারি আবু লোকমানকে বিয়ে করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম সদর রেজিস্ট্রি অফিসে নকলনবিশ হিসেবে কাজ করছেন এবং তার স্বামীও চাকরিজীবী।…

Read More

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- ‘র’ (R&AW)-এর প্রধান পরাগ জৈন। সরকারি সফরে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে রোববার দুপুরে ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈনের এই ঢাকা সফর। তবে সফরটি নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের এই সফরকে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঢাকা-নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে ‘র’-প্রধানের সরাসরি সফরটি বাড়তি গুরুত্ব বহন করছে। পরাগ…

Read More