Author: Desk Report

ঢাকা শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ফলাফল প্রস্তুতের প্রাথমিক পর্যায়ে ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৫০ শতাংশের নিচে। পরে ফলাফল প্রকাশের আগে সেটি বাড়িয়ে প্রায় ৭১ শতাংশে উন্নীত করা হয়েছে। বোর্ডের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া যায়, ঢাকা বোর্ডের ফলাফলে পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বোর্ডের তুলনায় ঢাকা বোর্ডে পাসের হার বাড়িয়ে দেওয়ার পেছনে বিশেষ ‘বিবেচনা’ কাজ করেছে। অভিযোগকারীরা জানায়, শিক্ষার্থীদের একটি বড় অংশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এবং ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। বিশেষ করে আইসিটি বিষয়ে খাতা মূল্যায়নের সঙ্গে যুক্ত একজন বলেন, তিনি এবার প্রায় ৪০০টি…

Read More

এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফলে দেশের ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোনো শিক্ষার্থী পাস না করা মাদরাসার সংখ্যা বেড়েছে ১৪০টি। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবার দাখিল পরীক্ষায় মোট ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী ৮৩ হাজার ৩২ জন। সামগ্রিকভাবে দাখিলে পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। ফলাফলে…

Read More

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুই দেশের সাম্প্রতিক সম্পর্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের মধ্যে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হলো। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সাক্ষাৎও সেই ধারাবাহিকতার অংশ…

Read More

সিলেটে দীর্ঘ প্রায় ১৪ মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বনাথ উপজেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান। হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাঁর এনজিওগ্রাম করা হয়। এ সময় সতর্কতামূলকভাবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হলে পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে করোনা শনাক্ত হওয়ায় তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে…

Read More

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে ভয়াবহ রূপ নিয়েছে দেশের বিদ্যুৎ সংকট। কোনো নির্দিষ্ট শিডিউল ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছেন দেশের বিভিন্ন এলাকার মানুষ। কোথাও ২৪ ঘণ্টায় প্রায় ১২ ঘণ্টা, আবার কোথাও দিন-রাত মিলিয়ে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় পড়ছে নেতিবাচক প্রভাব। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, গতকাল রোববার দেশে লোডশেডিংয়ের পরিমাণ রেকর্ড ৩ হাজার ৬৭১ মেগাওয়াটে পৌঁছেছে। বিদ্যুৎ খাত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বিকেল ৩টায় জাতীয়ভাবে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৫১ মেগাওয়াট। এর বিপরীতে লোডশেডিং করা হয় ৩ হাজার ৬৭১ মেগাওয়াট। এর আগে গত…

Read More

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো তিন আসামি হলেন- ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত বিচার…

Read More

২০২৪ সালের কথিত জুলাই আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কবি, লেখক ও রাজনৈতিক চিন্তক ফরহাদ মজহার। তাঁর অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতন কোনো স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের ফল নয়; বরং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ‘রিজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের অংশ হিসেবেই এই রাজনৈতিক পরিবর্তন ঘটানো হয়েছে। ফরহাদ মজহারের দাবি, আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শীর্ষ সমন্বয়ককে মার্কিন দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ‘সেফ হাউসে’ রাখা হয়েছিল। সেখানে তাদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে আন্দোলনের মূল লক্ষ্য পরিবর্তন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনের শুরুর দিকের পরিস্থিতি স্মরণ করে ফরহাদ মজহার বলেন, ২ আগস্ট রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের…

Read More

মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশির মৃত্যু মালদ্বীপে মাত্র ১০ দিনের ব্যবধানে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজন স্ট্রোক, একজন হৃদ্‌রোগ, দুজন কর্মক্ষেত্রের দুর্ঘটনা এবং একজনের মৃত্যুর ক্ষেত্রে আত্মহত্যার আশঙ্কার কথা জানা গেছে। স্বল্প সময়ে একাধিক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহত আট বাংলাদেশির বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে দেশটিতে কর্মরত ছিলেন। হাইকমিশনের তথ্যমতে, ২৫ জুলাই কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২৩ বছর বয়সী রবিউল ইসলাম রোশনের মৃত্যু হয়। এরপর ২৭ জুলাই…

Read More

রিয়াদ থেকে আসা মর্মান্তিক খবরে স্বজনদের আহাজারি- পরিচয় শনাক্তে জটিলতা, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৬ বাংলাদেশি শ্রমিক। রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে মরদেহগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে নিহতদের পরিচয় শনাক্ত করতেও জটিলতার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বীর বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক। জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে…

Read More

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় স্টেশনারি সামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র ৪-৫ টাকার একটি মেটাডোর বলপেনের বিপরীতে বিলে প্রতিটির দাম ১২০ টাকা দেখিয়ে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন বিএনপি সরকারের আমলে সরকারি দপ্তরের কেনাকাটায় এমন অস্বচ্ছতা ও অনিয়ম প্রশাসনের জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জানা গেছে, গত ৭ জুলাই শ্রীপুর পৌরসভার প্রকৌশল বিভাগ ১০ ধরনের স্টেশনারি সামগ্রী কেনার জন্য কোটেশন আহ্বান করে। ১২ জুলাই কোটেশন খোলা হলে তিনটি প্রতিষ্ঠান- সততা এন্টারপ্রাইজ, সেবা এন্টারপ্রাইজ ও মোরাদ এন্টারপ্রাইজ- অংশ নেয়। পরে মোরাদ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। কোটেশনে ১০০টি মেটাডোর বলপেনের প্রতিটির মূল্য ৫ টাকা নির্ধারণ…

Read More