পাবনার আটঘরিয়ায় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধনকে ঘিরে উত্তেজনার মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ইকরাম মোল্লা (৫০) নামে এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। সম্প্রতি মাদ্রাসাটির সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু ও প্রভাষক আফরোজা খাতুনকে ঘিরে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব অভিযোগের তদন্ত ও দুই শিক্ষককে অপসারণের দাবিতে গত ৩ আগস্ট মাদ্রাসার প্রধান ফটকের সামনে মানববন্ধন করে স্থানীয় একটি পক্ষ। তবে অভিযোগগুলোকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে…
Author: Desk Report
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন, কথিত ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি, পারস্পরিক আস্থার সংকট এবং শেখ হাসিনাকে ঘিরে দিল্লি-ঢাকার অবস্থান নিয়ে বিস্তারিত কথা বলেন। শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে রিভা গাঙ্গুলি বলেন, ভারতে আসার কিছুক্ষণ আগেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতে এসেছেন একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। ফলে তাকে ‘পালিয়ে আসা’ হিসেবে বর্ণনা করা সঠিক নয় বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। সাবেক এই কূটনীতিক বলেন, আওয়ামী লীগ ও শেখ…
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদা না দেওয়ায় প্রবাসী দুই ভাইয়ের ওপর হামলা, মারধর এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল (৩১) নামে এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবপ্রবাসী আনোয়ার হোসেন ও সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী তাঁর ভাই কামাল হোসেন তিন মাস আগে ছুটিতে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই চরলরেন্স ইউনিয়ন যুবদলের কর্মী সোহেল ও আরেক যুবদল কর্মী ইয়ামিন তাঁদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে আনোয়ার জমি বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত…
মাত্র ৫০০ টাকা ঘরভাড়া পরিশোধ করতে নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে রেহানা খাতুন নামে এক অসহায় মাকে। ঘর হারিয়ে দুই সন্তানকে নিয়ে এখন রেললাইনের পাশে বাঁশের তৈরি অস্থায়ী কাঠামোর নিচে দিন কাটাচ্ছেন তিনি। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর এলাকায় ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা। অভাবের কারণে নিয়মিত ভাড়া দিতে না পারায় একপর্যায়ে ঘর ছাড়তে বাধ্য হন রেহানা। এরপর সন্তানদের নিয়ে আশ্রয় নেন খুলনা-মোংলা রেললাইনের পাশে। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সেখানে বাঁশ দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করা হলেও অর্থের অভাবে এখনো টিনের ছাউনি ও বেড়া দেওয়া সম্ভব হয়নি। ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছেন তিনি। স্থানীয়রা জানান, বকেয়া…
২৮ বছরেও মেলেনি ভূমির অধিকার, অভাব-অবহেলা-বঞ্চনায় পাহাড়ের আদিবাসীরা আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। তবে দিবসটি সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়গুলো আবারও সামনে এসেছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের পর প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও চুক্তির গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ভূমি বিরোধ নিষ্পত্তি, ঐতিহ্যগত ভূমির অধিকার ফিরিয়ে দেওয়া এবং অভ্যন্তরীণ ও ভারতফেরত শরণার্থীদের পুনর্বাসন নিয়ে অসন্তোষ রয়েছে পাহাড়ের বিভিন্ন মহলে। ফলে দারিদ্র্য, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে অনেক পরিবারকে…
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৈধ ইজারা নেওয়া চর এলাকায় ইলিশ, চিংড়িসহ সামুদ্রিক মাছ ধরতে জেলেদের কাছ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় এক বিএনপি নেতা। চাঁদা না দিলে জেলেদের মারধর, চর থেকে তাড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের তীর রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজালাল মীরের দিকে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও এলাকায় আগের মতোই চর দখল ও চাঁদাবাজির প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন তিনি। জেলেদের পক্ষে গত ২২ জুলাই রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেন বৈধ ইজারাদার আব্দুল আজিজ মাহমুদ। তাঁর অভিযোগ, সরকারি নিয়ম মেনে ইজারা নেওয়া চর হেয়ার ও চর…
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় নগরীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবে ঢুকে বিশৃঙ্খলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নগরীর আসকার দিঘীর পাড় এলাকার এস এস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে সাহেদ বকসকে গ্রেপ্তার করা হয়। ক্লাবে ঢুকে তার বিশৃঙ্খল আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরিদর্শক ইকবাল হোসেন আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের…
ময়মনসিংহের তারাকান্দায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রকাশিত ১২ জনের চূড়ান্ত ও রিজার্ভ তালিকায় ছয়জনের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য সামনে আসায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে। শনিবার বিকেলে ফলাফল প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যোগ্যতা ও মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয় এবং প্রভাবশালী মহলের সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করে ফলাফল পুনর্বিবেচনার দাবি উঠেছে। প্রকাশিত তালিকায় থাকা ১২ জনের মধ্যে অন্তত ছয়জনের রাজনৈতিক পরিচয় রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন বিএনপি ও…
ফুটবল বিশ্বের সর্বকালের সেরা তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে হোরাসিও মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর পর রোজারিওতে ছুটে যান লিওনেল মেসি। পরিবারের সদস্যদের উপস্থিতিতে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত এই শোকের মুহূর্তে মেসি পরিবার গণমাধ্যম ও ভক্তদের কাছে গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছে। হোর্হে মেসি শুধু মেসির বাবা ছিলেন না; তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম প্রধান পথপ্রদর্শকও ছিলেন। ছোটবেলায় রোজারিওতে মেসির ফুটবলের শুরু থেকে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেওয়া- প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়েই তিনি ছেলের পাশে ছিলেন।…
যশোরের অভয়নগরে টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারে চার শতাধিক মুরগির মৃত্যু হয়েছে। ঋণের টাকা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামার গড়ে তোলা দুই তরুণ উদ্যোক্তার স্বপ্ন এখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে। খামারের উদ্যোক্তা যমজ ভাই মো. হাসান ও মো. হোসেন ২০২৩ সালে একটি এনজিও থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে পোলট্রি ব্যবসা শুরু করেন। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে গড়ে তোলা…

