মাত্র এক সপ্তাহে প্রায় ৪৫ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উঠেছে রেকর্ড ৭৮৫.৭ বিলিয়ন ডলারে। এই নজিরবিহীন উল্লম্ফনের ফলে রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভধারী দেশের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারত। ভারতের অর্থনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রিজার্ভের এই রেকর্ড। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (RBI) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৪৪.৯ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহে বৃদ্ধির হিসাবে দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৭৮৫.৭১ বিলিয়ন ডলার। এর আগে ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ ছিল প্রায় ৭৪০.৮ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র…
Author: Desk Report
বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প খাতকে ঘুরে দাঁড় করানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ ব্যাংক ২০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠন করলেও বাস্তবে সেই অর্থ এখনো উদ্যোক্তাদের হাতে পৌঁছায়নি। তহবিল চালুর সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এক টাকাও ছাড় না হওয়ার ঘটনায় সরকারের শিল্প পুনরুজ্জীবন পরিকল্পনার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। গত ২৩ মে বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এর মধ্যে বন্ধ কারখানার জন্য রাখা হয় ২০ হাজার কোটি টাকা। ৪ জুন এ তহবিলের নীতিমালা জারি হলেও এখন পর্যন্ত অর্থ ছাড়ের ক্ষেত্রে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বড়…
মৃত্যুর পরও যেন মানুষের কাজে আসে নিজের শরীর- এমন প্রত্যয় থেকেই মরণোত্তর দেহদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নবীগঞ্জের লিটন দাশ তালুকদার (৩৯)। তার দেহ হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য গ্রহণ করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠার পর শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে কোনো মৃত মানুষের দেহ গ্রহণের এটিই প্রথম ঘটনা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে লিটন দাশের মরদেহ হবিগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তার বড় ভাই দিপু দাশ তালুকদার ও স্বজনরা। লিটন দাশ তালুকদার নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকার মৃত দ্বিজেন্দ্র দাশ তালুকদারের ছেলে। তিনি সমাজতান্ত্রিক…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম সত্য না মিথ্যা, এখন আর সবকিছু নিয়ে ভাবি না। যা শুনতে ভালো লাগে, অনেক সময় সেটাই শুনতে ইচ্ছে করে। কিন্তু রাজনীতির কিছু বাতায়ন আছে, যা বিশ্বাস করার আগে অন্তত একবার থমকে দাঁড়াতে হয়। কারণ একটি বিশ্বাসও কখনো কখনো একটি দেশের রাজনৈতিক কল্পনাকে বাস্তবতার চেয়ে দ্রুত উত্তপ্ত করে তুলতে পারে। কলকাতার সাংবাদিক মনোজ দাসের একটি বক্তব্য সেই কারণেই আলোচনার দাবি রাখে। তাঁর কথাগুলো পুরোপুরি বিশ্বাস করিনি, আবার একেবারে অবিশ্বাসও করিনি। খবরটির সত্যতা যাচাই করার ইচ্ছেও হয়নি। কিন্তু বক্তব্যটির রাজনৈতিক তাৎপর্য উপেক্ষা করার মতো নয়। তাঁর দাবি, তারেক রহমান দিল্লি আসতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসেননি। এর পেছনে…
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে আবারও দেশে ফেরার আলোচনা জোরালো হয়েছে। মাগুরায় তাঁর বাড়িতে হঠাৎ করে শুরু হয়েছে সংস্কারকাজ। বাড়িতে শ্রমিকদের ব্যস্ততা এবং বিভিন্ন মেরামতকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন- তবে কি শিগগিরই দেশে ফিরছেন সাকিব? সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে সংস্কার ও মেরামতের কাজ চলছে। বাড়িতে কাজ করা এক ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তিনি শুনেছেন সাকিব দেশে আসবেন। তবে সাকিবের দেশে ফেরার বিষয়টি তাঁর পরিবার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। সাকিবের দেশে ফেরার প্রসঙ্গ অবশ্য নতুন নয়। চলতি বছরের মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে…
চট্টগ্রাম নগরের হালিশহরে মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খোরশেদবাগ আবাসিক এলাকার ইম্পিরিয়াল আরকিট ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার হাতে লেখা একটি সুইসাইড নোট ও চিরকুটও উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উদ্ধার করা চিরকুটে আবুল হোসাইন দাপ্তরিক চাপ, ঋণ অনুমোদন-সংক্রান্ত জটিলতা এবং বদলি নিয়ে মানসিক হয়রানির অভিযোগের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি ব্যবসায়ীদের কাছে থাকা পাওনা টাকা আদায় করতে না পারায় আর্থিক সংকটে ভোগার কথাও লিখেছেন তিনি। আবুল হোসাইন জনতা ব্যাংকের মোহাম্মদপুর জিবি শাখায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে দুই নারী নৃত্যশিল্পীকে তিতাস নদীর মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় শান্ত বিশ্বাস (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুমিল্লার চান্দিনা এলাকার তিন পেশাদার নৃত্যশিল্পীর সঙ্গে সরাইলের শাহবাজপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ৯ হাজার টাকায় চুক্তি করা হয়। অগ্রিম হিসেবে দেওয়া হয় ২ হাজার টাকা। পরে নির্ধারিত সময়ে দুই নারী ও এক পুরুষ শিল্পী সরাইলে পৌঁছান। অভিযোগ অনুযায়ী, সেখান থেকে তাঁদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নেওয়া হয়। পরে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার কথা বলে…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এ সময় একটি ছবিতে থুতু দেওয়ার পর সেটি ভেঙে ফেলে ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেছেন। এর আগে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সবচেয়ে প্রবীণ প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। জানা যায়, সোমবার দুপুরে নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসু ভবনের সংগ্রহশালায় যান আবু তৈয়ব। সেখানে অবস্থানের একপর্যায়ে তিনি…
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামল নিয়ে একের পর এক গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে আসছে। সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এসব অভিযোগের কয়েকটির বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও অনুসন্ধানও শুরু হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো আদালত বা তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। দুদকের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখার সুযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ড. মুহাম্মদ…
বাংলাদেশে চিকিৎসকের পরিচয় ব্যবহার করে রোগী দেখানোর নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। ভুয়া এমবিবিএস সনদ, জাল নিবন্ধন এবং চিকিৎসকের পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে রোগী দেখানোর একাধিক ঘটনা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সামনে এসেছে। দেশে প্রায় ১০ হাজার ভুয়া এমবিবিএস চিকিৎসক রয়েছেন। তাদের অনেকেই বিজ্ঞান বিভাগে পড়াশোনা কিংবা উচ্চমাধ্যমিকের গণ্ডিও পেরোননি। তবে ভুয়া চিকিৎসক ও জাল এমবিবিএস সনদের অস্তিত্ব যে বাস্তব, বিভিন্ন সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তদন্তে তার প্রমাণ মিলেছে। ২০২২ সালে ঢাকার মালিবাগে গোয়েন্দা পুলিশ একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি ছিল, ওই চক্র দীর্ঘদিন ধরে ভুয়া বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এমবিবিএসসহ বিভিন্ন বিষয়ের জাল সনদ বিক্রি করছিল।…

