দেশের একদিকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান আর্থিক দায় সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরও কাঙ্ক্ষিত সেবা না মেলার অভিযোগের মধ্যে এবার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ ঘাটতি ও বকেয়া ভর্তুকির বোঝা সামনে এসেছে। বিদ্যুৎ বিভাগের নথি অনুযায়ী, শুধু মাতারবাড়ী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বকেয়াই প্রায় ৪ হাজার ৬৫১ কোটি টাকা। পাশাপাশি পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট কেন্দ্রের ট্যারিফ ঘাটতি ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধের দায়ও সরকারের ওপর চাপ তৈরি করছে। বকেয়া অর্থ দ্রুত ছাড় না হলে বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হতে পারে- এমন আশঙ্কা জানিয়ে অর্থ সচিবকে চিঠি দিয়েছে…
Author: Desk Report
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ বৈঠক। দলীয় সূত্রের দাবি, এই বৈঠককে ঘিরে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল, সাংগঠনিক পুনর্গঠন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে দলের পরবর্তী ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও জুলাই জঙ্গী হামলায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ ২০২৪ সালের ৩০ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর দেশের রাজনৈতিক পটপরিবর্তন, দলের ওপর নানা ধরনের চাপ এবং আওয়ামী…
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা। হামলার মাত্র কয়েক মিনিট আগে একই রেলপথ দিয়ে একটি কূটনৈতিক ট্রেন অতিক্রম করে। ওই ট্রেনে জনসনসহ ইউরোপীয় প্রতিনিধিরা ছিলেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোনের আঘাতে একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার আগে যাত্রীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ইউক্রেনের ভূখণ্ডে সংঘাতের বিস্তারের পাশাপাশি ইউরোপীয় কূটনৈতিক প্রতিনিধিদের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। রোববার, ১৩ সেপ্টেম্বর ইয়াহোদিন স্টেশনের কাছে এই হামলা হয়। ইউক্রেনীয় রেলওয়ে…
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির পর তীব্র স্রোতে ভেসে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ২০ দিনের এক নবজাতকসহ ১০ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে সদর উপজেলার বাখেরআলী এলাকায় ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির পর যাত্রীরা প্রবল স্রোতে ভেসে ভারতীয় অংশে চলে যান। বিষয়টি নজরে আসার পর বিএসএফ সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁদের নিরাপদে তুলে নেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু তানিশাও রয়েছে। পরে শনিবার রাতে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত আনা হয়। পরে তাঁদের স্বজনদের…
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভিসা বাতিলের দাবি- পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের; দেশে আটকা পড়ে ব্যবসা-জীবিকা হারানোর শঙ্কা সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রবাসীরা। চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন ইস্যুতে ভিসা বাতিলের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। হঠাৎ ভিসা বাতিলের কারণে অনেকেই দেশে এসে আর আমিরাতে ফিরতে পারছেন না। এতে তাঁদের ব্যবসা, চাকরি, পরিবার ও ভবিষ্যৎ জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমিরাতের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বাতিল করা হচ্ছে। তবে ঠিক কী কারণে নির্দিষ্ট ব্যক্তিদের ভিসা বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা…
পশ্চিমবঙ্গে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে পরিচালিত যাচাই-বাছাই ও সমীক্ষার পর প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।একইসঙ্গে আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের অনুমোদন, পরিকাঠামো, পরিচালনব্যবস্থা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই সরকারের ঘোষিত উদ্দেশ্য। বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টি মাদ্রাসার অধিকাংশই খারিজি বা অনুমোদনহীন প্রতিষ্ঠান বলে জানা গেছে। জেলাভিত্তিক হিসাবে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।…
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুধু সম্মুখসমরে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের নীরব অবদান, অকথ্য বেদনা ও দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা। তাঁদেরই একজন বুলবুল রানী। রাজশাহীর কুমারপাড়ায় বেড়ে ওঠা এই নারী মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে প্রত্যক্ষ করেছেন পাকিস্তানি বাহিনীর বর্বরতা, শহীদদের স্বজনের আহাজারি এবং আহত মুক্তিযোদ্ধাদের অসহনীয় যন্ত্রণা। নিজের জীবন বিপন্ন করে তিনি যুক্ত হয়েছিলেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ, আহতদের সেবা ও শরণার্থীদের সহায়তায়। বুলবুল রানীর জন্ম ১৯৫৫ সালের ৯ এপ্রিল। রাজশাহী শহরের কুমারপাড়ায় তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। বাবা ভোলানাথ ঘোষ এবং মা মণিবালা ঘোষের সন্তান তিনি। মুক্তিযুদ্ধের আগে রাজশাহী সিটি কলেজের ছাত্রী থাকাকালে…
আদালতের নির্দেশের পরও শিশুটি অধরা, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বহীনতা ও দুর্ব্যবহারের অভিযোগ একজন মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেওয়ার পর কেটে গেছে তিন মাস। সন্তান কোথায়, কেমন আছে, বেঁচে আছে কি না- কিছুই জানেন না মা সুরাইয়া আক্তার। আদালতের নির্দেশে মামলা হলেও শিশুটিকে উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ পরিবারের। এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে চরম দুর্ব্যবহার, দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং ভুক্তভোগী মাকে অপমান করার গুরুতর অভিযোগ। ভুক্তভোগী মায়ের অভিযোগ, আদালতের নির্দেশের কথা জানালে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ফারুক হোসেন তাকে বলেছেন, ‘তোমার সন্তান উদ্ধারের দায়িত্ব আমার না।’ যদিও পুলিশ কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, শিশুটিকে…
ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে চতুর্থ টি-টোয়েন্টি এশিয়া কাপ জয়; ব্যাটিং-বোলিংয়ে দাপুটে ভারত এশিয়ার ক্রিকেটে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরল ভারত। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার বিধ্বংসী ব্যাটিংয়ের পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ২০২৬ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে ১১১ রানেই অলআউট হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানায় হামলার প্রায় দুই বছর পর উদ্ধার একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৪ সালের কথিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার কোরআন শরিফ রাখার একটি তাক থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি যাচাই করে সেগুলো ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র আন্দোলনে থানায় হামলা ও লুটপাটের সময় খোয়া যাওয়া অস্ত্রের সঙ্গে মিলে গেছে। আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম…

