বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দেওয়া রায়কে ‘পূর্বনির্ধারিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনের রায়’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এ অবস্থান জানান। বিবৃতিতে সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়াকে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে অভিহিত করে রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে যাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে, তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ…
Author: Desk Report
‘ফুল ফান্ডেড’ বৃত্তির প্রতিশ্রুতি, অফার লেটারে শুধু টিউশন-আবাসন! বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে পাকিস্তানের ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এখন প্রশ্নের মুখে। ‘ফুললি ফান্ডেড’ বা সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির প্রতিশ্রুতি দিয়ে আবেদন ও বাছাই প্রক্রিয়া শেষ করার পর মাস্টার্সে নির্বাচিত শিক্ষার্থীদের দেওয়া অফার লেটারে সেই প্রতিশ্রুত সুবিধার পুরোটা না থাকার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, অফার লেটারে মূলত টিউশন ফি মওকুফ ও আবাসন সুবিধা রাখা হলেও খাবার, মাসিক ভাতা, যাতায়াত, বিমানভাড়া, চিকিৎসা বিমাসহ অন্যান্য খরচের সুবিধা রাখা হয়নি। ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের তৎকালীন ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময় ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ চালুর ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী,…
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ছয় মাস ধরে চলা সামরিক অভিযানে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৩৮ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যুদ্ধ অব্যাহত থাকলে এই ব্যয় প্রতি মাসে আরও প্রায় ৩ বিলিয়ন ডলার বা ৩৭ হাজার কোটি টাকা করে বাড়তে পারে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিরপেক্ষ বাজেট বিশ্লেষণ সংস্থা কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, আগস্ট পর্যন্ত যুদ্ধসংক্রান্ত ব্যয়ের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে ২০২৭ সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রায় ০.৫ শতাংশ বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সিবিওর হিসাব বলছে, যুদ্ধের…
‘আগামী পাঁচ বছরে ব্যাপক ক্ষতির আশঙ্কা’ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ মানবসভ্যতার জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করছে- এমনই আশঙ্কা প্রকাশ করে এআই গবেষণার ক্ষেত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন গবেষক জশ এঙ্গেলস। তার দাবি, মানুষের চেয়ে বেশি দক্ষ ও বুদ্ধিমান এআই তৈরির প্রতিযোগিতা শেষ পর্যন্ত মানবজাতির জন্যই বড় বিপদ ডেকে আনতে পারে। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে জশ এঙ্গেলস জানান, এআই ব্যবহারের ঝুঁকি তার কাছে এখন এতটাই বেশি মনে হচ্ছে যে তিনি এ ক্ষেত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ভবিষ্যৎ বিপদের বিষয়টি বিবেচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। জশ এঙ্গেলস বলেন, মানুষের চেয়ে বেশি দক্ষ ও বুদ্ধিমান…
৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে, সময়মতো শিপমেন্টে ব্যর্থ ৮৭% বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক খাত। অথচ দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকটে সেই শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম এখন বড় ধরনের চাপে পড়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিকেএমইএর সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে প্রায় ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়েছে অথবা কমে গেছে। একই সঙ্গে ৮৭ শতাংশ রপ্তানিকারক সময়মতো পণ্য শিপমেন্ট করতে পারেননি। শিল্প খাতের এই চিত্র শুধু উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বিদেশি ক্রেতার আস্থা, রপ্তানি আয়, ব্যাংকঋণ, শ্রমঘণ্টা এবং হাজার হাজার শ্রমিকের…
নয়াদিল্লিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক; আলোচনার কেন্দ্রে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। Northeast News-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ২৩ জন জ্যেষ্ঠ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তনের রাজনৈতিক, আইনি ও বাস্তবিক পথ নির্ধারণ। পরিকল্পিত এই বৈঠকের বিষয়টি Northeast News আওয়ামী লীগের অন্তত দুই জ্যেষ্ঠ নেতার সঙ্গে পৃথকভাবে কথা বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে। ওই দুই নেতার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী,…
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টাতেই হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৬৬ জন। ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে সেপ্টেম্বর…
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি আরবকে এ যোগাযোগে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)- এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য হামলার বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই রিয়াদের এই যোগাযোগের অন্যতম লক্ষ্য। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের হুমকি মোকাবিলায় প্রতিরোধমূলক পরিকল্পনা সাজাতে চায় সৌদি আরব। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হুথি ইস্যুতে সেন্টকমের সহযোগিতা চেয়েছেন। সেই সহযোগিতার আওতায় ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা পাওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছে বলে দাবি…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম ১৫ সেপ্টেম্বর ১৯৬৯। মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চিরচেনা আড্ডার ভেতর হঠাৎ উচ্চারিত হলো মাত্র দুটি শব্দ। শব্দ দুটি তখনও কোনো রাষ্ট্রের নাম নয়, কোনো বিজয়ের স্মারক নয়, কোনো পতাকার সঙ্গে জড়িয়ে যায়নি। কিন্তু সেই দুটি শব্দের ভেতর যেন ঘুমিয়ে ছিল একটি ভূখণ্ডের দীর্ঘশ্বাস, একটি জাতির অপমান, একটি জনগোষ্ঠীর স্বপ্ন এবং একটি স্বাধীন দেশের অনাগত ভবিষ্যৎ। ‘জয় বাংলা।’ কে জানত, মধুর ক্যান্টিনে উচ্চারিত সেই দুটি শব্দ একদিন কোটি বাঙালির হৃদয়ের স্পন্দন হয়ে উঠবে? কে জানত, এই স্লোগান একদিন পাকিস্তানি সামরিক শাসনের বুক কাঁপিয়ে রাজপথে ছুটবে, মুক্তিযোদ্ধার মুখে উচ্চারিত হবে, রণাঙ্গনে সাহস জোগাবে এবং শেষ পর্যন্ত একটি…
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এদিকে একই সময়ে দেশে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে নিশ্চিতভাবে শনাক্ত হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯…

