Author: Desk Report

বাংলাদেশের বাজারে ভারতীয় ইলিশ নিয়ে উঠেছে নতুন অভিযোগ। আমদানিকারকদের তথ্য অনুযায়ী, ভারত থেকে প্রতি কেজি ইলিশের মূল আমদানি মূল্য প্রায় ২৫২ টাকা। শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে আমদানিকারকের ব্যয় দাঁড়ায় প্রায় ৫১৪ টাকা। অথচ দেশের বাজারে সেই ইলিশই বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে। জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩ লাখ ৫৩ হাজার কেজি ইলিশ আমদানি হয়েছে। বৈধ কাগজপত্র ও শুল্ক পরিশোধের মাধ্যমে এসব মাছ দেশে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে অভিযোগ রয়েছে, বিদেশ থেকে আমদানি করা ইলিশের একটি অংশকে ‘পদ্মার ইলিশ’ বা দেশি…

Read More

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুতের নিয়ন্ত্রণের ‘সুইচ’ ভারতের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ভারত চাইলে যেকোনো সময় বাংলাদেশে ওই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে আমদানিনির্ভরতা তৈরি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দেশের নিয়ন্ত্রণ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর দাবি, ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে আসা বিদ্যুতের ক্ষেত্রে এমন একটি নির্ভরতা তৈরি হয়েছে, যেখানে সরবরাহ বন্ধ বা…

Read More

রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যাওয়ার পর পরপর দুটি বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিসা রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন। ফরাজী হাসপাতালের সামনের সড়কে হঠাৎ মোটরসাইকেলটির চাকা পিছলে গেলে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘রমজান পরিবহন’ ও ‘তিশা পরিবহন’-এর দুটি…

Read More

জনসংখ্যা কমছে, জন্মহারও রেকর্ড নিম্নমুখী- এর মধ্যেই জাপানে বাড়ছে শতবর্ষী মানুষের সংখ্যা। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বর্তমানে জাপানে এমন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে। একই সঙ্গে এই সংখ্যা টানা ৫৬ বছর ধরে বেড়ে চলেছে, যা দেশটির দ্রুত বয়স্ক হয়ে ওঠা সমাজের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় ১৫ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এক বছরে শতবর্ষী মানুষের সংখ্যা বেড়েছে ৭ হাজার ৯১৪ জন। অর্থাৎ একদিকে দেশের মোট জনসংখ্যা সংকুচিত হচ্ছে, অন্যদিকে দীর্ঘায়ু মানুষের সংখ্যা নতুন…

Read More

‘চীন-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত অংশীদারত্ব’, কৌশলগত স্বায়ত্তশাসনকে স্বাগত বেইজিংয়ের ব্রিকস মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ভারত-চীন সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক এবং দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানিয়ে চীন বলেছে, দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হওয়া উচিত অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ব্রিকস সম্মেলনের সাইডলাইনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতি ও কৌশলগত স্বায়ত্তশাসনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি যে অবস্থান তুলে ধরেছেন, বেইজিং তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বৈঠকে সবচেয়ে…

Read More

বাংলাদেশের চলমান রাজনৈতিক ও বিচারিক বিতর্কের মধ্যে ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়েছে আওয়ামী সমর্থকেরা। কথিত ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর রায় প্রত্যাখ্যান করে সেটিকে ‘ফরমায়েশি রায়’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে দেশে ‘আইনের শাসন’ ফিরিয়ে আনার দাবিতে ঢাকাকে লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। প্রকাশিত প্রচারপত্রে বড় অক্ষরে লেখা হয়েছে- ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট বাংলাদেশ মানে না’। এরপর বলা হয়েছে, ‘অবৈধ এই কোর্টের ফরমায়েশি রায় মানার প্রশ্নই আসে না’। পাশাপাশি ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে’ ২০ সেপ্টেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় বিচার ও রাজনৈতিক বিরোধের বিষয়টি বিশেষভাবে স্পর্শকাতর হয়ে…

Read More

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১২ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে এবং হাইকোর্ট থেকে জামিন নেওয়ার প্রস্তুতি হিসেবে মামলার ১০ আসামি ঢাকায় অবস্থান করছিলেন। পরে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়। বুধবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে…

Read More

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। একের পর এক ট্রান্সফরমার চুরি হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। পাশাপাশি সেচনির্ভর কৃষিকাজেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে বিষয়টি তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়ার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে উপজেলার বিভিন্ন এলাকায়…

Read More

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স ইতোমধ্যে পৃথিবীর কক্ষপথে ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপন’ মোতায়েন করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য শত্রুপক্ষের বৈরী কর্মকাণ্ড থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষা দিতেই এসব সক্ষমতা মোতায়েন করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে অনুষ্ঠিত এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশনের ‘এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে’ বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন মেইঙ্ক। তাঁর এ বক্তব্যকে মহাকাশে মার্কিন আক্রমণাত্মক সামরিক সক্ষমতার বিষয়ে ওয়াশিংটনের সবচেয়ে সরাসরি প্রকাশ্য স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে। তবে ঠিক কী ধরনের অস্ত্র কক্ষপথে মোতায়েন করা হয়েছে, কতটি রয়েছে কিংবা কখন সেগুলো…

Read More

মক্কার পবিত্র আকাশসীমার কাছে ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব। দেশটির দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর এই কর্মকাণ্ড মুসলিম বিশ্বের অনুভূতিতে আঘাত এবং পবিত্র নগরীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার একটি পরিকল্পিত প্রচেষ্টা। একই সঙ্গে হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পরে সেটি ভূপাতিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, ড্রোনটি মক্কার নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে। আল-মালিকি সামাজিক…

Read More