Author: Desk Report

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার এ এফ রহমান হলের বিপরীতে গিয়াসউদ্দিন আবাসিক এলাকার সামনের ফুটপাত থেকে একটি ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। বুধবার (২৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাজারের একটি সাদা ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পাওয়া যায়। তিনি জানান,…

Read More

চট্টগ্রাম নগরীতে এক তরুণীকে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগে তার বান্ধবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শারমিন আক্তার (২০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি চাকরির সুবাদে নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত একই পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। ভুক্তভোগী বিবাহিত হলেও তার স্বামী গ্রামের বাড়িতে থাকেন। এ সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, অভিযুক্ত অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ সংগ্রহ করে সেগুলো বেল্টের মাধ্যমে ব্যবহার করতেন। প্রায় দেড়…

Read More

বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ১৭ জন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে জোরপূর্বক অবসরে পাঠিয়েছে বিএনপি সরকার। জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়ার বিধান অনুযায়ী তাদের অবসরে পাঠানো হয়েছে বলে দাবি করলেও জোরপূর্বক তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ১. হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বিপিএম-সেবা২. সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন৩. ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার)৪. পুলিশ স্টাফ…

Read More

সরকারের কার্যকর বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থাপনার ঘাটতির মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ ও সবজির দাম আবারও বেড়েছে। মাত্র দুই সপ্তাহে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১৪০ টাকা বেড়ে বর্তমানে ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে উচ্ছে, বেগুন ও বরবটি প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় এবং মুলা, ঝিঙে, চিচিঙ্গা ও ধুন্দুল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি ১৩০ থেকে ১৪০ এবং শসা ৮০ থেকে ১০০ টাকা। ডিম ও মুরগির বাজারেও স্বস্তি নেই। ফার্মের ডিম প্রতি ডজন ১১৫ থেকে ১৩৫ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, মূল্য নিয়ন্ত্রণে সরকারের…

Read More

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার জয় সংগঠনের মহানগর আহ্বায়ক কমিটির সদস্য। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এক তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে গত ১৯ জুলাই জয়কে আসামি করে মামলা রুজু করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর অভিযুক্ত জয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার…

Read More

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। গত বুধবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই দিন রাতেই ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ভুক্তভোগী ছাত্রী প্রতিদিনের মতো তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখানে গিয়ে সে দেখে শিক্ষিকা বাড়িতে উপস্থিত নেই। এই সুযোগে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন কৌশলে ওই ছাত্রীকে ঘরের ভেতর ডেকে নেন এবং…

Read More

দেশজুড়ে তীব্র গ্যাসসংকটে শিল্প উৎপাদন, রপ্তানি ও সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় গ্যাসচাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, কোথাও কোথাও উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শিল্পমালিকরা বিকল্প হিসেবে এলপিজি, বিদ্যুৎ ও তেল ব্যবহার করায় উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। টঙ্গীর আনোয়ার গ্রুপের দুটি কারখানায় প্রয়োজনীয় ১৫ পিএসআইয়ের বিপরীতে গ্যাসচাপ নেমে এসেছে ৪ পিএসআইয়ের নিচে। এতে উৎপাদন ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ধামরাইয়ের ইনডেট ইন্ডাস্ট্রিয়াল পার্কও দুই বছর ধরে গ্যাস সংযোগ না পেয়ে বিদ্যুৎ দিয়ে সীমিত উৎপাদন চালাচ্ছে। গাজীপুরে গ্যাসসংকটের কারণে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা বন্ধ হয়ে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন। বিজিএমইএর তথ্য…

Read More

বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাষ্ট্রের প্রত্যক্ষ পরিচালন ভূমিকা সীমিত করে নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রক কাঠামোয় সরকারকে অধিকতর কেন্দ্রীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, জ্বালানি তেল আমদানি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণের নীতিগত অভিপ্রায়ও স্পষ্ট করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হওয়া উচিত বিদ্যুৎ উৎপাদন, নীতিগত দিকনির্দেশনা ও পাইকারি পর্যায়ের সরবরাহ নিশ্চিত করা; খুচরা বিতরণ কার্যক্রম দক্ষ ও জবাবদিহিমূলক বেসরকারি প্রতিষ্ঠানের হাতে অর্পণ করলে…

Read More

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাজার ব্যবস্থাপনায় কার্যকর নিয়ন্ত্রণের অভাব এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সংকটের মধ্যে বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার যেন ধীরে ধীরে বিলাসপণ্যে পরিণত হচ্ছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক উদ্বেগজনক বাস্তবতা-২০২৫ সালে দেশের ৩৮ দশমিক ৬ শতাংশ, অর্থাৎ প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য কেনার সামর্থ্য হারিয়েছেন। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরই বাংলাদেশে এই হার সবচেয়ে বেশি, যা দেশের খাদ্যনিরাপত্তা পরিস্থিতিকে গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘের পাঁচটি সংস্থার যৌথভাবে প্রকাশিত ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যকর খাদ্যের ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৭ সালে একজন মানুষের দৈনিক স্বাস্থ্যকর খাদ্যের গড় ব্যয়…

Read More

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির নতুন প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার মোট ইউরিয়া কৃষিপণ্যের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। যদিও বর্তমানে মজুদ থাকা সার দিয়ে অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হতে পারে, তবে পরবর্তী সময়ের সরবরাহ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অবস্থান তলানীতে পৌছাবার।কারণে সামনে আরো দুর্দিন আসছে। পরিস্থিতিকে আরও জটিল করেছে দেশের জ্বালানি সংকট।…

Read More