যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)কে ‘উন্মাদদের দ্বারা পরিচালিত একটি বোকা সংস্থা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং মার্কিন নাগরিকদের ওপর আদালতের কোনো বিচারিক ক্ষমতা মেনে নেবে না। ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান বৈঠকের ফাঁকে সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির প্রতিষ্ঠার মূল চুক্তি রোম সংবিধি-তে স্বাক্ষর করেনি। তাই মার্কিন সেনাসদস্য, কর্মকর্তা বা বর্তমান-ভবিষ্যতের প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির তদন্ত বা বিচার গ্রহণযোগ্য নয়। রুবিওর এই মন্তব্যের কয়েক দিন আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তর আইসিসিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য ‘হুমকি’ আখ্যা দিয়ে আদালতের কার্যক্রম সীমিত করতে নতুন উদ্যোগের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে আইসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ…
Author: Desk Report
লন্ডনের একটি পাঁচতারা হোটেলে সৌদি আরবের ২৯ বছর বয়সী যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউয়ি আল সৌদের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যুক্তরাজ্যের মৃত্যু তদন্তকারী কর্মকর্তা (করোনার) পরিচালিত তদন্তে উঠে এসেছে, অতিরিক্ত অ্যালকোহল, পার্টি ড্রাগ এবং উদ্বেগ কমানোর ওষুধের মারাত্মক মিশ্রণের কারণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় হত্যা কিংবা আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এটিকে ‘দুর্ঘটনাবশত মৃত্যু’ (Accidental Death) হিসেবে ঘোষণা করা হয়েছে। তদন্তে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য লন্ডনের কেনসিংটনের ম্যারিয়ট হোটেলে অবস্থান নেন যুবরাজ আবদুল্লাহ। ২৫…
মানিকগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীর ছদ্মবেশে প্রবেশ করে এক নারী ভক্তের স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। আটকের আগে উত্তেজিত জনতা তাদের মারধর করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক দুই নারী হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের জুনাইদ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া গ্রামের শাকির হোসেনের স্ত্রী মিনা আক্তার (১৯)। বুধবার মন্দিরে আয়োজিত মহানামযজ্ঞ উপলক্ষে শত শত ভক্তের সমাগম ঘটে। অভিযোগ রয়েছে, ওই দুই নারী হাতে শাঁখা, কপালে সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বীর পরিচয়ে অনুষ্ঠানে অংশ নেন। একপর্যায়ে প্রসাদ বিতরণের সময় এক নারী ভক্তের গলা থেকে স্বর্ণের…
ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাওয়া এক মন্তব্য করেছেন। নতুন ক্লাবে লিওনেল মেসির সতীর্থ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “এখন আমি আমার সন্তানদের বলতে পারব-আমি মেসির সঙ্গে খেলেছি।” বহু বছর ধরে ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্যাসেমিরো। রিয়াল মাদ্রিদের জার্সিতে এল ক্লাসিকোতে অসংখ্যবার মেসির বিপক্ষে খেলেছেন তিনি। পরে ব্রাজিল-আর্জেন্টিনার হাইভোল্টেজ লড়াইয়েও দুজন ছিলেন একে অপরের প্রতিপক্ষ। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন-প্রতিদ্বন্দ্বী নয়, একই দলের হয়ে মাঠ মাতাবেন দুই কিংবদন্তি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাসেমিরো বলেন, মেসির মতো একজন সর্বকালের সেরা ফুটবলারের…
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহওয়াজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সংঘটিত এ হামলার তথ্য নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়, মার্কিন বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র একটি এলাকায় আঘাত হানলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এদিকে এই হামলার…
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে দলীয় নৈতিকতা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গেছে, এক নারীর সঙ্গে মো. ওবায়দুর রহমানের প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে ফরিদপুরজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিভিন্ন মহলে নেতার ব্যক্তিগত আচরণ ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে। পরিস্থিতির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ…
কারখানায় উৎপাদন ব্যাহত, রপ্তানি নিয়ে শঙ্কা; রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিনিয়োগ সংকটে নতুন উদ্বেগ দেশজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে শিল্প উৎপাদন। চাহিদার মাত্র ৫৮ শতাংশ গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে। কোথাও গ্যাসের চাপ নেমে এসেছে প্রায় শূন্যে, কোথাও প্রয়োজনীয় চাপের তুলনায় মিলছে মাত্র এক-চতুর্থাংশ গ্যাস। ফলে গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। অনেক কারখানা বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রেখেছে। কোনো কোনো প্রতিষ্ঠান ডিজেল, এলপিজি বা বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন চালু রাখার চেষ্টা করলেও এতে উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে যাচ্ছে। শিল্প মালিকদের আশঙ্কা, এই সংকট দীর্ঘায়িত হলে শুধু উৎপাদন নয়, রপ্তানি, কর্মসংস্থান, ব্যাংকিং খাত এবং…
বাধ্যতামূলক শ্রম (Forced Labour) প্রতিরোধে আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগ তুলে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার (২৪ জুলাই) থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া মোট পণ্যের ৯৯ দশমিক ৪ শতাংশ প্রভাবিত হবে। অস্থায়ী বৈশ্বিক শুল্ক ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও মেক্সিকো থেকে আমদানি করা…
ভারতের বহুল আলোচিত মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের তদন্তে নতুন বিস্ফোরক তথ্য সামনে এনেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একটি সমন্বিত প্রচারণার সঙ্গে অন্তত ৪০০টি পাকিস্তান-সংযুক্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এসব হ্যান্ডেল থেকে ‘অপারেশন সিন্দুর’-সংক্রান্ত নানা পোস্ট, ভিডিও, হ্যাশট্যাগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। শুধু ভুয়া তথ্যই নয়, জনমনে ক্ষোভ ও বিভ্রান্তি বাড়াতে পরিকল্পিতভাবে বিভিন্ন কনটেন্ট প্রচার করা হয়েছে বলেও দাবি পুলিশের। দিল্লি পুলিশের সাইবার শাখা জানিয়েছে, সন্দেহভাজন অ্যাকাউন্টগুলোর ডিজিটাল কার্যক্রম নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে…
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে নরেন্দ্র মোদি সরকার। শিক্ষা সচিব বিনীত যোশিকে তার পদ থেকে সরিয়ে দিয়ে নতুন শিক্ষা সচিব হিসেবে নরেশ গাঙ্গওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ১৯৯৪ ব্যাচের আইএএস কর্মকর্তা নরেশ গাঙ্গওয়ার, যিনি এতদিন মৎস্য, প্রাণিসম্পদ ও দুগ্ধ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ ও দুগ্ধ বিভাগের সচিব ছিলেন। এটি শুধু একটি…

