Author: Desk Report

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে উচ্ছ্বাস কর্মকার (২৬) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের পাশে ক্যাম্পাসসংলগ্ন একটি ভবনের নিচতলায় ভাড়া নেওয়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উচ্ছ্বাস একাই ওই কক্ষে বসবাস করতেন। কয়েক দিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকলেও তাকে বাইরে দেখা যাচ্ছিল…

Read More

ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিভিন্ন সময়ে ওঠা বিতর্ক, অভিযোগ, কুকর্মের প্রসঙ্গ টেনে বিএনপির ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। তার দাবি, ড. ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির নীরবতা রাজনৈতিক অঙ্গনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, “অজ্ঞাত কারণে ড. ইউনূসের রেখে যাওয়া কুকর্মকে বিএনপি কেন প্রটেকশন দিচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন।” তার অভিযোগ, জনস্বার্থসংশ্লিষ্ট এমন বিষয়গুলোতে বিএনপি স্পষ্ট অবস্থান না নিয়ে বরং নীরব থেকেছে, যা রাজনৈতিকভাবে নানা ব্যাখ্যার সুযোগ তৈরি করছে। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার স্বার্থে অতীতের সব বিতর্কিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং কোনো…

Read More

রাষ্ট্রপতির প্রাসাদ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই ২০২৪) অপরাহ্নে বঙ্গভবনে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুর ২:৫০ মিনিট থেকে ৩:২৫ মিনিট পর্যন্ত স্থায়ী এই বৈঠকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির নিকট বিদায়ী নৌ প্রধান তাঁর মেয়াদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। সাক্ষাৎকালে রাষ্ট্র প্রধান ও বিদায়ী নৌ প্রধানের মধ্যে দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা সুসংহতকরণ এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ ও গভীর আলোচনা হয়। মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নৌবাহিনী প্রধান হিসেবে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সফল কর্মজীবন, দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ…

Read More

আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ নিচের দিকে নামছে বাংলাদেশের অবস্থান, প্রশ্নের মুখে কূটনৈতিক সক্ষমতা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা গত ৫ই আগস্ট ২০২৪-এ ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে যে অস্থিরতা ও পরিবর্তন শুরু হয়েছে, তার প্রভাব দেশের বিভিন্ন খাতে পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো দেশের পাসপোর্ট র‌্যাংকিং। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান উগান্ডার চেয়েও ২৭ ধাপ পিছিয়ে রয়েছে। শুধু তাই নয়, যুদ্ধ ও দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়ার চেয়েও বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিচে। একটি দেশের পাসপোর্টের শক্তিমত্তা শুধু নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধা দিয়ে বিচার করা হয় না। এর সঙ্গে সরাসরি…

Read More

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন; প্রশাসনিক পুনর্বিন্যাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগপৎ প্রজ্ঞাপন জারি। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ব্যাপক রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। ২১ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে গৃহীত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বদলির তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ…

Read More

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিওকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে তাকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে তার কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ ও দাহ করে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বুধবার (২২ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার সামনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর যুবদলের আহ্বায়ক আবুল…

Read More

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ড্রেন নির্মাণের মাত্র সাত দিনের মাথায় ধসে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, দায়সারা কাজ এবং অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তাদের দাবি, জনগণের করের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে যদি এমন নিম্নমানের কাজ হয়, তবে সেটি জনস্বার্থের চরম অবহেলা এবং সরকারি অর্থের অপচয়ের শামিল। ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৫-২০২৬ অর্থবছরের বিবিজি (BBG) বিশেষ কিস্তির আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ড্রেনটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে তিন গ্রামের প্রায় ৫০০…

Read More

চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বে হাম সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক নজরদারি প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত দেশে হাম বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন, যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। ডব্লিউএইচওর জেনেভা সদর দপ্তরে জমা হওয়া তথ্য এবং জুলাই মাসের প্রতিবেদনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সিডিসিও একই মূল্যায়ন প্রকাশ করেছে। তালিকায় বাংলাদেশের পর রয়েছে ভারত, ইয়েমেন, মেক্সিকো, পাকিস্তান, ক্যামেরুন, কাজাখস্তান, গুয়েতেমালা, অ্যাঙ্গোলা ও সুদান। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ১ লাখ ১৯…

Read More

বিএনপি সরকারের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে প্রায় ২৭ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়ককে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটি জনস্বার্থের পরিবর্তে ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়ার বাড়িতে যাতায়াত সহজ করার উদ্দেশ্যেই বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নির্মাণকাজের সময় সরকারি খালের একাংশ মাটি ও বালু ফেলে ভরাট করায় পরিবেশগত ক্ষতি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মাত্র ৭৫ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত একটি সড়ক নির্মাণে…

Read More

জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর দ্বিতীয় স্ত্রী হিসেবে মরিয়ম খাতুনকে দাবি করা হলেও, প্রকাশ্যে আসা কাবিননামা ঘিরে একের পর এক প্রশ্ন সামনে এসেছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো- যে কাজীর নামে কাবিননামাটি নিবন্ধিত হয়েছে, তিনিই জানিয়েছেন বিয়ে কোথায় ও কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তার কোনো প্রত্যক্ষ ধারণা নেই। তিনি বলেন, ভাইরাল ঘটনার পর ঢাকা থেকে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতেই কাবিননামা প্রস্তুত ও নিবন্ধন করা হয়েছে। তাকে মিথ্যাভাবে কাবিননামা সাজাতে বলা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার মগবাজারের একটি হোটেল থেকে ধারণ করা এমপি নজরুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার…

Read More