Author: Desk Report

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করলেও দেশে ফিরে বীরের মর্যাদায় বরণ করে নেওয়া হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে। বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে না পারলেও লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতি সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধায় ছিল না কোনো ঘাটতি। মঙ্গলবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলের বহনকারী বিমান বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে হাজারো সমর্থক করতালি, পতাকা ও স্লোগানে তাদের স্বাগত জানান। শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় দলকে একনজর দেখতে সকাল থেকেই বিমানবন্দর ও আশপাশের এলাকায় ভিড় জমায় অসংখ্য ফুটবলপ্রেমী। বিমানবন্দরে পৌঁছানোর পর কোচ লিওনেল স্কালোনি ও খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী রেজিমেন্ট…

Read More

বিএনপি সরকারের চলমান আমলে কক্সবাজারের মহেশখালী চ্যানেলে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলনের ঘটনায় বিএনপি নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল (জেভি)-কে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনাকে ঘিরে প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত নজরদারি ও সরকারি সংস্থাগুলোর তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন না করেই বালু উত্তোলন করেছে। যদিও জেলা প্রশাসন ১৩টি শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছি, এসব শর্তের অধিকাংশই মানা হয়নি। পরিবেশগত নিয়ম লঙ্ঘনের বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারির অভাব ছিল। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সময়মতো কঠোর পদক্ষেপ নিলে পরিবেশের সম্ভাব্য ক্ষতি অনেকটাই এড়ানো যেত। শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ নয়;…

Read More

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাচের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, “সবাই শান্ত হও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। এসো, সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি, খেলায় মন দিই।” ভিডিওটি প্রকাশের পর অনেকের ধারণা, ফাইনালের চাপ ও বাইরের আলোচনা থেকে সতীর্থদের মনোযোগ সরিয়ে রাখতেই এমন বার্তা দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করেছিলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। উল্লেখ্য, ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা।

Read More

পদ্মা নদীর ভয়াল ভাঙন থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিস্তীর্ণ জনপদকে স্থায়ী সুরক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত নদী তীর সংরক্ষণ প্রকল্প। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই সেই বাঁধের প্রায় ৪০ মিটার অংশ পদ্মার গর্ভে বিলীন হয়ে যাওয়ার ঘটনায় প্রকল্পের নির্মাণমান, নকশা, তদারকি ও সরকারি জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। গত ১২ জুলাই বিকেলে গাঁওদিয়া ইউনিয়নের গাঁওদিয়া বাজারসংলগ্ন এলাকায় হঠাৎ করেই বাঁধের একটি অংশে ধস শুরু হয়। প্রথমে কয়েকটি কংক্রিট ব্লক সরে গেলেও অল্প সময়ের মধ্যেই বড় অংশ নদীতে তলিয়ে যায়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর তীরবর্তী পরিবারগুলো প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিরাপদ…

Read More

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফয়সল কবিরের বিরুদ্ধে জাল ভাউচার তৈরি করে বিশ্ববিদ্যালয়ের অর্থ উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বাস্তবে অনুষ্ঠিত না হওয়া অনুষ্ঠান এবং অন্য বিভাগের অর্থায়নে সম্পন্ন হওয়া আয়োজনের ব্যয় দেখিয়ে একাধিক ভাউচার তৈরি করে অর্থ উত্তোলন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০২৫ সালের ৯ জানুয়ারি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল এবং সুলতানা রাজিয়া হলের যৌথ উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আপ্যায়ন, ফুলেল শুভেচ্ছা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের সম্পূর্ণ অর্থ বহন করে…

Read More

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্তরঙ্গ ভিডিও মুখ খুলেছে নিজেই। লিখিত এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি ঢাকার মগবাজারে একটি ব্যক্তিগত ব্যবসায়িক কার্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে এবং এতে দেখা যাওয়া ১৮ বছর বয়সী মরিয়ম বেগম তার বৈধ দ্বিতীয় স্ত্রী। বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, ঘটনাটি গত ১৩ জুলাই ২০২৬ সালের। সেদিন তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে জামায়াতের রাজনীতি এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নুরুল হক নুর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জামায়াতের কর্মকাণ্ড এবং তাদের অপ রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তার ভাষ্য, বাইরে…

Read More

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। ভিডিওর বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া ভিডিও বলে…

Read More

দেশের ভবিষ্যৎ মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরই নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, নানা সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের আদর্শেই ফিরে আসবে। রবিবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে একটি স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস এবং আগামী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ড. জাফর ইকবাল বলেন, বাংলাদেশের জন্ম হয়েছিল অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। সময়ের পরিক্রমায় নানা চ্যালেঞ্জ এলেও দেশের মানুষ বারবার মুক্তিযুদ্ধের আদর্শকেই ধারণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও…

Read More

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানে দলের এক দায়িত্বশীল নেতার গ্রেপ্তার হওয়ায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের মান নিয়ে প্রশ্ন বরাবরের মতো উঠেছে। পুলিশ জানায়, গত ১৯ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা স্থানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬)। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের…

Read More