Author: Desk Report

দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিত পাকিস্তান। এবার সেই দেশেই নিজেদের সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার মুখে পড়েছে ইসলামাবাদ। পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশের মাস্তুঙ্গ জেলার খাদকোচা এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়ে ভয়াবহ হামলার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (BLA)। সংগঠনটির দাবি, অত্যন্ত পরিকল্পিত এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৪৫ জনেরও বেশি সদস্য নিহত এবং আরও বহু সেনা আহত হয়েছেন। তবে পাকিস্তানের সেনাবাহিনী এখন পর্যন্ত এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। বিএলএর বিবৃতি অনুযায়ী, তাদের বিশেষ ইউনিট ‘ফতাহ স্কোয়াড’ প্রথমে সেনা পরিবহনকারী বাসের কনভয়ের ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তায় পৌঁছানো অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকেও লক্ষ্য করে…

Read More

কথিত জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ‘এক দফা’ ঘোষণার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিয়েছেন রাশেদ খান। তিনি দাবি বলেন, ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনা চলছেই। শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ৫ আগস্টের আগে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ নীতিনির্ধারণী পর্যায়ে ছিলেন না। তার ভাষ্য অনুযায়ী, ১ আগস্ট সেনাবাহিনীর অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়ার পর আন্দোলনের গতিপথ বদলে যায় এবং তখনই সরকার পতনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে ক্যান্টনমেন্টের ‘স্পষ্ট ক্লিয়ারেন্স’ পাওয়ার পর নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ ঘোষণা দেন। রাশেদ খান আরও…

Read More

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় সার পরিবহনকারী ট্রাক থেকে নিয়মবহির্ভূতভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। প্রতিটি সারবাহী ট্রাক থেকে ৭০০ থেকে ৮০০ টাকা করে আদায় করা হচ্ছে এবং প্রতিদিন গড়ে ১৫০ থেকে ১৭০টি ট্রাক থেকে এভাবে টাকা তোলা হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় কমিটির মহাপরিচালক ও বিসিআইসির নিবন্ধিত সার ডিলার মো. সাইদুর রহমান হুমায়ুন। তার ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি…

Read More

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে নির্মিত কোটি টাকার বীজ সংরক্ষণাগার (সিড স্টোর) ভবনগুলো বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে সরকারি সম্পদের অপচয়ের পাশাপাশি কৃষকরাও বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে। অধিকাংশ ভবনের দরজা-জানালা ভাঙা, দেয়ালে ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। কোথাও চায়ের দোকান, আবার কোথাও ক্যারাম খেলার আড্ডা বসেছে। কৃষকদের অভিযোগ, ভবনগুলো চালু থাকলে ইউনিয়ন পর্যায়েই কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণ পাওয়া যেত। এখন সামান্য কাজেও উপজেলা সদরে যেতে হচ্ছে, এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। বাগাতিপাড়া সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাতাব উদ্দিন…

Read More

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সুতা ও বৈধ জাল বিক্রির আড়ালে গোপনে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রির অভিযোগ উঠেছে। বর্ষা মৌসুমে এই জাল ব্যবহার করে নির্বিচারে পোনা ও মা মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে দোকানে প্রকাশ্যে সুতা বিক্রি হলেও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল রাখা হয় বাড়ি বা গোপন গুদামে। ক্রেতা এলে দোকানে দরদাম চূড়ান্ত করে পরে গুদাম থেকে জাল সরবরাহ করা হয়। এসব জালের দাম ২ হাজার ২০০ টাকা থেকে ১০-১২ হাজার টাকা পর্যন্ত। উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, চায়না দুয়ারি জালের কারণে মাছের ডিম, পোনা ও মা মাছ নির্বিচারে ধরা পড়ছে। এতে দেশীয়…

Read More

ইউনিসেফের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, নতুন করে আরও প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। তবে কেবল আন্তর্জাতিক পরিস্থিতিই নয়, দেশের অভ্যন্তরীণ নীতি, বাজার ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতাও সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। চাল, ডাল, ভোজ্যতেল, শাকসবজি, মাছ ও মাংসের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যয়ও অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকারের কার্যকর বাজার তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নে ঘাটতি থাকলে সংকট আরও তীব্র হতে পারে। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও সন্ত্রাস দমনে…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিজেদের একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং রাষ্ট্রকেন্দ্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্বাধীনতার পর থেকে বাহিনীটির আনুষ্ঠানিক পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল- ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিক আনুগত্য এবং রাজনৈতিক নিরপেক্ষতা। কিন্তু সাম্প্রতিক সময়ে বাহিনীর কিছু প্রতীকী ও নীতিগত পরিবর্তন দেশ-বিদেশে নতুন করে ভাবতে শেখাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন ইউনিট গঠন করেছে, যার চারটি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম চার খলিফার নামে- উমর, আবু বকর, আলী এবং উসমান। একই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রদত্ত ভাষণে সামরিক জীবনে ইসলামী মূল্যবোধ ও নৈতিক আদর্শ অনুসরণের গুরুত্বের ওপর জোর দেন। একসময় যে সেনাবাহিনী নিজেদের ধর্মনিরপেক্ষ পরিচয়…

Read More

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক নারী মরিয়ম বেগম (৩৬) উপজেলার একটি ইউনিয়নের জামায়াতের আমিরের স্ত্রী বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের কাছে থাকা দুটি প্যাকেট থেকে মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক…

Read More

নারায়ণগঞ্জে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত জনসমাগমকে কেন্দ্র করে বোমা হামলার অভিযোগে বিএনপি-জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতির মধ্যে হামলার অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তদন্তকারীরা ঘটনার প্রকৃত কারণ, হামলার পেছনে কারা জড়িত এবং এটি পরিকল্পিত ছিল কি না, তা খতিয়ে দেখছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও…

Read More

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যেমন বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরস্মরণীয়, তেমনি বিশ্বের সামনে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কয়েকজন বিদেশি সাংবাদিক। তাঁদের অন্যতম ছিলেন ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস, যিনি জীবনের ঝুঁকি নিয়ে ১৯৭১ সালের গণহত্যার ভয়াবহ চিত্র বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করে। আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকায় সেই সময় বিশ্বের অনেক দেশই প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে ছিল। এমন পরিস্থিতিতে পাকিস্তান সরকার বিদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলকে নিয়ন্ত্রিত সফরে নিয়ে যায়। সেই সফরে অংশ নিয়েছিলেন ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস। সফরের সময় তিনি পাকিস্তানি…

Read More