Author: Desk Report

ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মুহিববুল্লাহিল বাকীকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। শিক্ষাগত সনদের অসঙ্গতি, হালাল সনদ প্রদান নিয়ে অনিয়ম, দাপ্তরিক নথি জালিয়াতির অভিযোগ এবং পদমর্যাদা নিয়ে বিতর্কসহ নানা বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের চাকরিতে থাকা অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে হালাল সনদ প্রদান এবং এর মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে অতীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া চাকরির বিধিমালা লঙ্ঘন, দাপ্তরিক আদেশ অমান্য এবং সহকর্মীর পদোন্নতি সংক্রান্ত নথি নিয়ে অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমামের পদোন্নতি সংক্রান্ত একটি রিটে ব্যবহৃত নথির সত্যতা নিয়ে তদন্ত কমিটি প্রশ্ন তোলে। পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজেকে…

Read More

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে, যাদের…

Read More

বর্ষাকালে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি জুলাইয়ের প্রথম ১৫ দিনেই ৩ হাজার ২৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর তো বটেই, এ পর্যন্ত সর্বোচ্চ মাসিক আক্রান্তের রেকর্ড। এর আগে জুন মাসে ভর্তি হয়েছিল ২ হাজার ৯০৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩০ জনের মৃত্যু এবং ৯ হাজার ৩৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত লার্ভিসাইডিং, জলাবদ্ধতা দূরীকরণ এবং সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে…

Read More

দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও জননিরাপত্তাহীনতার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত সর্বশেষ অর্ধবার্ষিক মানবাধিকার প্রতিবেদনে। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে মব সহিংসতার ২৬১টি ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন। একই সময়ে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে আরও ৫৬ জনের। গত বছরের একই সময়ের তুলনায় মব সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যক্তিগত বিরোধ, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এসব ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মানবাধিকারকর্মীদের মতে, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা ও…

Read More

২০০৭ সালের একটি সাধারণ ফটোশুট- তখন হয়তো কেউই ভাবেনি, সেই মুহূর্ত একদিন ফুটবল ইতিহাসের অন্যতম প্রতীকী ছবিতে পরিণত হবে। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে ইউনিসেফের একটি ক্যালেন্ডারের জন্য তোলা সেই ছবিতে দেখা যায়, তরুণ লিওনেল মেসি স্নেহভরে একটি শিশুকে কোলে নিয়ে আছেন। প্রায় দুই দশক পর সেই শিশুই লামিনে ইয়ামাল- স্পেনের বিস্ময়বালক, যিনি আজ বিশ্বকাপের ফাইনালে মেসিরই প্রতিপক্ষ। সময়টা ছিল ২০০৭ সাল। তখন মাত্র ২০ বছর বয়সী মেসি বার্সেলোনার উদীয়মান তারকা। ইউনিসেফের একটি বিশেষ ফটোশুটে অংশ নিতে তিনি ক্যাম্প ন্যুর ড্রেসিংরুম থেকে পাশের একটি কক্ষে যান। সেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৬ বছর বয়সী তরুণী মা শিলা ইবানা এবং তাঁর কোলের ছোট্ট ছেলে।…

Read More

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে এই ঐতিহাসিক জয় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৬ সালের ইংল্যান্ড ম্যাচে ম্যারাডোনার জার্সির প্রতিরূপ হাতে নিয়ে মেসি বলেন, “ওপর থেকে দিয়েগো নিশ্চয়ই এই জয় উপভোগ করছে। আজকের দিনটি তার জন্য বিশেষ ছিল। এই আনন্দটা তাকে দিতে পেরে ভালো লাগছে। এটাও তার জন্য একটি উপহার।” ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আজও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেই স্মৃতিকে সামনে রেখেই এবার ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল আর্জেন্টিনা। আগামী রোববার স্পেনের…

Read More

পাকিস্তানে দশকব্যাপী চলমান নিরাপত্তা পরিস্থিতি ও সংঘাত নতুন।কিছু নয়। জীর্ণশীর্ণ একটা বাফার রাষ্ট্র পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য প্রায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেছেন। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী হামলা এবং সামরিক সংঘাতের ঘটনাও উদ্বেগের কারণ চিরকালের। সন্ত্রাসীদের নিরাপদ অভয়ারণ্য হিসেবে পাকিস্তান সারাবিশ্বে পরিচিত। যে দেশে নিয়মিত সংঘাত, বিস্ফোরণ বা বোমা হামলার মতো ঘটনায় সাধারণ মানুষ প্রাণ হারান, সেখানে শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক বিকাশ এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। শিক্ষার মূল ভিত্তিই যদি হয় নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ, তবে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে সেই লক্ষ্য পাকিস্তানে অর্জন করা অসম্ভব। বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু শিক্ষার…

Read More

কথিত জুলাইয়ের সহিংসতায় নিহত হিসেবে উপস্থাপন করা এক ব্যক্তিকে ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় নতুন করে তথ্য সামনে এসেছে। মামলার এজাহারে যাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, তিনি বর্তমানে সৌদি আরবে জীবিত অবস্থায় রয়েছেন। একই সঙ্গে মামলার বাদীর পরিচয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মামলার বাদী হিসেবে যিনি নাম ব্যবহার করেছেন, তিনি প্রকৃত ব্যক্তি নন বা তার দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না। এ তথ্য প্রকাশ্যে আসার পর মামলাগুলোর গ্রহণযোগ্যতা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলায় দেওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ এবং বাদীর পরিচয় যাচাই ছাড়াই মামলা দেয়া হয়েছে লাখে লাখে। মামলার নথিতে জালিয়াতি, মিথ্যা তথ্য…

Read More

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন- আর্জেন্টাইন মহাতারকা কি এবার নিজের ক্যারিয়ারের নবম ব্যালন ডি’অর জয়ের পথে? বিশ্বকাপ ও ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে মেসিকে আবারও সম্ভাব্য দাবিদারদের তালিকায় দেখা যাচ্ছে। যদি শেষ পর্যন্ত এই পুরস্কার জিততে পারেন, তবে নিজেরই গড়া রেকর্ড আরও সমৃদ্ধ করবেন তিনি এবং ব্যালন ডি’অরের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়নি, তবুও ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা- আরেকবার কি সোনার বল হাতে দেখা যাবে এলএম টেনকে? নাকি শেষ মুহূর্তে অন্য কোনো তারকা…

Read More

বিশ্বকাপের সেমিফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তেরা শেষ দিকে দুর্দান্ত লড়াই করে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আর এই নাটকীয় জয়ের নেপথ্যের সবচেয়ে বড় কারিগর ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। আটলান্টায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে গোল করতে না পারলেও আর্জেন্টিনার দুটি গোলই এসেছে মেসির তৈরি করা সুযোগ থেকে। ৮৪তম মিনিটে শর্ট কর্নার থেকে এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পেছনে ছিল মেসির বুদ্ধিদীপ্ত পাস। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে তাঁর নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। মেসির…

Read More