Author: Desk Report

ক্রিস্তিয়ানো রোনালদোর বর্তমান সামর্থ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তাঁর মতে, সৌদি আরবের লিগে খেলার মতো সক্ষমতা এখনো থাকলেও বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার সামর্থ্য আর নেই পর্তুগিজ মহাতারকার। রোনালদো বলেন, “একটা সময় শরীরই বলে দেয় আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিস্তিয়ানো ও নেইমার দুজনই এখন সেই পর্যায়ে পৌঁছেছে। সৌদি লিগে হয়তো খেলতে পারে, কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় শরীরই।” ক্রিস্তিয়ানোকে নিয়ে তিনি আরও বলেন, “হয়তো সৌদি আরবের লিগে খেলার মতো মান এখনো তার আছে। কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটি মঞ্চ। সেখানে প্রতিযোগিতার তীব্রতা ও মান অনেক বেশি। ফুটবলের…

Read More

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৫ হাজারে পৌঁছেছে। দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ হাজার ৯৩০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে জাতিসংঘের আশঙ্কা, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে ১৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। ভূমিকম্পের পর থেকে উদ্ধারকাজ চালানো হলেও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এদিকে, দুর্গত…

Read More

বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য, বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য, বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন, বিভিন্ন যানবাহনসহ নানা ধরনের আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে…

Read More

মেহেরপুরের গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীকে মারধর, অপহরণের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম বন্ধ থাকায় জমি নিবন্ধনসহ নানা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। মামলার বাদী ও সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আবুল কালাম আজাদের অভিযোগ, গত ১৫ জুলাই রাতে গাংনী হাসপাতাল বাজার এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে মারধর করার পাশাপাশি অপহরণের চেষ্টা, চুরি এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে বিএনপি নেতা ইমন হোসেন, গাফফার হোসেন,…

Read More

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১১টার দিকে ২ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম রমিজ উদ্দিন সওদাগর। তিনি স্থানীয়ভাবে একটি মুদিদোকান পরিচালনা করেন। বাড়ি ফেরার পথে অটোরিকশার গতিরোধ করে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে রমিজ উদ্দিনের সঙ্গে ওই দুই যুবকের কথা কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটতে…

Read More

মহাকাশ প্রযুক্তিতে আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। দেশের প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথগামী রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে বেসরকারি উদ্যোগে কক্ষপথে উপগ্রহ পাঠাতে সক্ষম বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নিজেদের নাম লেখাল ভারত। এই সাফল্য শুধু ভারতের মহাকাশ কর্মসূচির জন্য নয়, বরং বৈশ্বিক মহাকাশ শিল্পে দেশটির ক্রমবর্ধমান নেতৃত্বেরও শক্তিশালী প্রমাণ। শনিবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘মিশন আগমন’ নামে বিক্রম-১-এর প্রথম কক্ষপথ মিশন পরিচালিত হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে উৎক্ষেপণ করা রকেটটি প্রায় ১৫ মিনিটের মধ্যেই পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে সফলভাবে নির্ধারিত পেলোড স্থাপন করে। যদিও উৎক্ষেপণের ঠিক আগে প্রযুক্তিগত কারণে সাময়িকভাবে…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ‘দাসত্বমূলক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি অভিযোগ করেন, জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি সম্পর্কে জনগণকে অন্ধকারে রাখা হয়েছে এবং এ বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নীরবতা উদ্বেগজনক। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি ও মার্কিন বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের দাবিতে’ এ কর্মসূচির আয়োজন করা হয়। আনু মুহাম্মদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করা হলেও এর বিষয়ে জনগণকে কোনো তথ্য জানানো হয়নি। তাঁর…

Read More

রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি ঘিরে তুমুল আগ্রহের কারণে টিকিটের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের গড় টিকিটমূল্য ১১ হাজার ৩২৭ ডলার (প্রায় ১৪ লাখ টাকা)। সবচেয়ে সস্তা টিকিট ৭ হাজার ৬৭৬ ডলার এবং সবচেয়ে দামি টিকিট ২৮ হাজার ৪৭৯ ডলার (প্রায় ৩৫ লাখ টাকা)। প্রায় ৮৩ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে গড় টিকিটমূল্য অনুযায়ী ফাইনাল থেকে আয় হতে পারে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা। টিকপিকের দাবি, এটি যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাইনালের টিকিট। এবারের বিশ্বকাপে রিসেল পদ্ধতিতে টিকিট বিক্রি হওয়ায়…

Read More

কুমিল্লায় কথিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর সঙ্গে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সভায় বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তথ্য দেওয়ার পরও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলেও তিনি দাবি করেন। এর জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অভিযোগকে তথ্যভিত্তিক করার আহ্বান জানিয়ে বলেন, “যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে…

Read More

হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলার আসামিরা গ্রেপ্তারের পর অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পাচ্ছেন। আর মুক্তি পেয়েই তাদের অনেকের বিরুদ্ধে আবারও হত্যা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও সশস্ত্র হামলার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এতে খুলনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে খুলনা মহানগরে পুলিশের তালিকাভুক্ত ১৫ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হলেও বর্তমানে সবাই জামিনে মুক্ত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে তিনটি থেকে ১৪টিরও বেশি হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। এর মধ্যে সাতজন উচ্চ আদালত এবং বাকিরা বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। জামিনে মুক্তি পাওয়া…

Read More