বিশ্বের অন্যতম কম বাসযোগ্য শহর হিসেবে আবারও স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান Economist Intelligence Unit (ইআইইউ) প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স ২০২৬-এ ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। গত বছরের মতো এবারও রাজধানী কেবল লিবিয়ার ত্রিপোলি ও সিরিয়ার দামেস্কের ওপরে অবস্থান করেছে। ইআইইউর মূল্যায়নে ঢাকার মোট স্কোর ৪২। স্বাস্থ্যসেবা, অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ এবং স্থিতিশীলতা- এই পাঁচটি সূচকের ভিত্তিতে শহরগুলোর বাসযোগ্যতা নির্ধারণ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরেই ঢাকা ধারাবাহিকভাবে তালিকার নিচের দিকে অবস্থান করছে, যা নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার দীর্ঘমেয়াদি সংকটের প্রতিফলন। রাজধানীতে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি, ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা,…
Author: Desk Report
সিন্ধু নদীর পানি বণ্টনকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের পর এবার দেশটির সামরিক বাহিনীও পানি অধিকার রক্ষার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে। ইসলামাবাদ থেকে একের পর এক কড়া বার্তা দেওয়া হলেও ভারত এ ধরনের বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। সম্প্রতি ইসলামাবাদে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়। দেশটির সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিন্ধু পানি বণ্টন চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাকিস্তানের জনগণের আকাঙ্ক্ষা ও সরকারের নীতির আলোকে…
শ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কাচারিবাড়ির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একসময় ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত এ স্থাপনাটি এখন অযত্ন-অবহেলায় জীর্ণ হয়ে পড়েছে। ভবনের বারান্দা ও আশপাশের অংশ গবাদিপশু রাখার স্থান হিসেবে ব্যবহৃত হওয়ার দৃশ্য স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও হতাশ করছে। শিলাইদহ কুঠিবাড়ির অদূরে অবস্থিত এই কাচারিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি কার্যক্রমের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। অথচ বর্তমানে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্টভাবে চোখে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলার সুযোগে ভবনের বারান্দা ও খোলা অংশে গরু-ছাগল বেঁধে রাখা হচ্ছে, যা ঐতিহাসিক স্থাপনাটির মর্যাদাকে ক্ষুণ্ন করছে। জানা গেছে, মাত্র দুই…
ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও সংসদীয় কার্যক্রমে এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। বাজেট অধিবেশনে দলটির এমপিদের বক্তব্য, মন্ত্রীদের অনুপস্থিতি, সংসদীয় রেওয়াজ ভঙ্গ, বিল পাসের পদ্ধতি এবং ‘জুলাই সনদ’ ইস্যুতে দলীয় অবস্থানের অসঙ্গতি নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা সামনে এসেছে। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কার্যকর সংসদ পরিচালনায় প্রয়োজনীয় সমন্বয় ও কৌশলগত প্রস্তুতির ঘাটতি দৃশ্যমান। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে মন্ত্রী ও সরকারি দলের সদস্যদের উপস্থিতি কমে যাওয়ার বিষয়টি সংসদের ভেতর-বাইরে আলোচনার জন্ম দিয়েছে। চলমান বাজেট অধিবেশনে বিএনপি জোটের প্রায় ২০০ জন সংসদ সদস্য মোট ৩২ ঘণ্টা ৩ মিনিট বক্তব্য দিলেও উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে বাজেটের মূল বিষয়বস্তু নিয়ে…
চীনে ইতিহাসের অন্যতম বড় দুর্নীতির মামলায় প্রায় ৪ হাজার কোটি টাকার সমপরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগে দেশটির এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ইয়াং ইউলিন (৬৯) পূর্ব চীনের গুরুত্বপূর্ণ শহর নানজিংয়ের প্রশাসনে দীর্ঘ তিন দশক ধরে বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতার বিভিন্ন স্তরে অবস্থান করে ইয়াং ইউলিন নিজের প্রভাব ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেন। প্রকৌশল প্রকল্পের চুক্তি প্রদান, জমি হস্তান্তর, আর্থিক সুবিধা অনুমোদন এবং বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি ২২০ কোটি ইউয়ানেরও বেশি অর্থ ও মূল্যবান উপঢৌকন গ্রহণ করেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। চাংঝৌ শহরের আদালত রায়ে উল্লেখ করেছে,…
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে। সামনে রয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং মহারণ ফাইনাল। আর এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস। বিশ্বকাপের শেষ চার ম্যাচে ব্যবহারের জন্য আনা এই বিশেষ বলের নাম ‘ট্রিওন্ডা ফাইনাল’। গত বছরের অক্টোবরে প্রকাশিত মূল ‘ট্রিওন্ডা’ বলের উন্নত ও বিশেষ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে ‘ট্রিওন্ডা ফাইনাল’। প্রযুক্তিগত বৈশিষ্ট্যে আগের বলের ধারাবাহিকতা বজায় রাখা হলেও এর নকশা ও উপস্থাপনায় আনা হয়েছে নতুনত্ব। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের গুরুত্ব ও মর্যাদাকে তুলে ধরতেই বলটিকে দেওয়া হয়েছে আলাদা রঙ, গ্রাফিক্স এবং…
অব্যাহত ভারী বর্ষণ, পাহাড় ধস এবং আকস্মিক দুর্ঘটনার আশঙ্কায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, পাহাড়ি ঢলের সৃষ্টি এবং দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে…
দেশের বিভিন্ন কারাগারে ২০২৬ সালের প্রথম ছয় মাসে কারা হেফাজতে অন্তত ৬১ জন বন্দির মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন বিচারাধীন (আন্ডার-ট্রায়াল) বন্দি, যা দেশের কারাগার ব্যবস্থাপনা ও বন্দিদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি জাকার্তা মেথডে এই সরকার আগাচ্ছে? চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কারা হেফাজতে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বিচারাধীন বন্দি এবং ২৪ জন ছিলেন দণ্ডপ্রাপ্ত বন্দি। অর্থাৎ মোট মৃত্যুর ৬০ শতাংশেরও বেশি ঘটেছে বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৩৬ জন বন্দির…
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি “Caucus of America in National Parliament of Bangladesh” শিরোনামের একটি নথি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই নথিতে কয়েকজন সদস্যকে নিয়ে একটি নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নথিতে ড. মো. ওসমান ফারুককে চেয়ারম্যান, ড. মো. মাহবুবুর রহমানকে কো-চেয়ারম্যান এবং আরও কয়েকজনকে সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নথিটির সত্যতা, এটি কবে ও কী প্রেক্ষাপটে তৈরি হয়েছে কিংবা এটি কোনো আনুষ্ঠানিক সংসদীয় কাঠামোর অংশ কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ককাস কী? ককাস (Caucus) হলো সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়, নীতি বা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আইনপ্রণেতাদের…
খাদ্য ও ওষুধ সংকটের অভিযোগ; ইসলামাবাদের দমন-পীড়নের মধ্যে ভারতের কাছে সহায়তা চাইলেন জেএএসি নেতা সর্দার আমান খান। পাকিস্তান শাসিত কাশ্মীরে (পিওকে) চলমান বিক্ষোভ, দমন-পীড়ন এবং অর্থনৈতিক অবরোধের অভিযোগের মধ্যে ভারতের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদের সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) নেতা সর্দার আমান খান। তিনি অভিযোগ করেন, আন্দোলন দমনে পাকিস্তান সরকার খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত করেছে। এর ফলে অঞ্চলটিতে গুরুতর মানবিক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের কাছে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানান তিনি। “আমাদের ভারতের সাহায্য প্রয়োজন। এখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। আমাদের আপনাদের সাহায্য দরকার।”এছাড়া তিনি নিয়ন্ত্রণ রেখা (এলওসি) খুলে…

