দিনাজপুরে অপহরণ করে মুক্তিপণ দাবির এক চাঞ্চল্যকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে অপহৃত ব্যক্তিকে নিয়ে মুক্তিপণের টাকা সংগ্রহ করতে এসে হাতেনাতে আটক করা হয় বলে দাবি পুলিশের। পরে তাদের ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ মুন, এনসিপির দিনাজপুর জেলা কমিটির সদস্য বলে পুলিশের দাবি করা হাসীন ইসরাক মিম (২২), মিনাজ…
Author: Desk Report
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলার পেছনে প্রশাসনের যোগসাজশ থাকতে পারে বলে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (৭ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান। সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সমাবেশে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিবৃতিতে…
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানের পারিবারিক ইতিহাস নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা দেখা যায়। বিশেষ করে তার পরিবারের সদস্যদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নিয়ে বিভিন্ন আলোচনা সামনে আসে। জিয়াউর রহমানের পরিবারের কোনো সদস্যই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। যুদ্ধকালীন সময়ে তার বড় ভাই রেজাউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যাকারী পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত ছিলেন এবং পাকিস্তানেই অবস্থান করছিলেন। একই সময়ে তাঁর অপর ভাই খলিলুর রহমান, মিজানুর রহমান, আহমেদ কামাল এবং এক বোন পাকিস্তানের করাচিতে বসবাস করতেন। মহান স্বাধীনতা অর্জনের পর পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশে এলেও পরবর্তীতে আবার সেই বাঙালি নিধনকারী পাকিস্তানে…
টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি মাঝপথে আটকা পড়েছে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন। দীর্ঘ সময় ধরে ট্রেনটি একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূরে গিয়ে থেমে যায়। বিকেল সোয়া ৩টা পর্যন্তও ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করতে পারেনি। মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল। তবে…
ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কারলো আনচেলত্তির একটি মন্তব্যকে ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেছেন, তাকে ফুটবল বোঝানো বা বিচার করার মতো যোগ্যতা খুব কম মানুষেরই রয়েছে। আগামীকাল রাত ২টায় শক্তিশালী নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। সেই ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আনচেলত্তি। তিনি বলেন, “আমি ফুটবল পুরোপুরি বুঝি কি না, সেটা হয়তো নিশ্চিতভাবে বলতে পারি না। তবে আমি ফুটবল বুঝি কি না, সেই বিচার করার যোগ্যতাও কারও নেই। কোচ হিসেবে আমি…
আর্জেন্টিনার অধিনায়ক এবং সর্বকালের সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি নিজের সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই দলের ঐক্য, ভালোবাসা ও আত্মত্যাগই তাকে এখনও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে। মেসি বলেন, “সত্যি বলতে, আমি আমার সতীর্থদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সঙ্গে একই দলে খেলতে পারা আমাকে ভীষণ আনন্দ দেয়। তারা শুধু আমার সতীর্থ নয়, তারা আমার বন্ধু। আমরা খুবই সুন্দর ও ঐক্যবদ্ধ একটি পরিবার। তাদের মুখে আমার প্রতি ভালোবাসা ও আন্তরিকতার কথা শুনলে আমি সত্যিই আনন্দিত হই।” বিশ্ব ফুটবলের এই ঈশ্বরতূল্য মহাতারকা আরও বলেন, “এই দল এবং এই সতীর্থদের কারণেই আমি…
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ এবং দেশটির সাবেক তারকা পেসার শাপুর যাদরান আর নেই। দীর্ঘদিন ধরে বিরল ও জটিল রোগে ভোগার পর মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। হৃদয়বিদারক বিষয় হলো, মৃত্যুর মাত্র একদিন পরই ছিল তার ৩৯তম জন্মদিন। তার মৃত্যুতে আফগানিস্তানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটাঙ্গনেও গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। সতীর্থ, ভক্ত এবং ক্রিকেট সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে শাপুর জাদরানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে একটি বিরল ও জটিল রোগে আক্রান্ত…
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত; সরকারি খাসজমি নিজের নামে রেকর্ড ও রেজিস্ট্রির অভিযোগ বর্তমান বিএনপি সরকার পরিচালিত নেতার বিরুদ্ধে। কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেমের বিরুদ্ধে। প্রশাসনের একাধিক নির্দেশনা উপেক্ষা করে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদের ঢালাই সম্পন্ন করা হয়েছে। স্থানীয়দের দাবি, ভবনটি ১০ তলা পর্যন্ত নির্মাণের পরিকল্পনা নিয়ে ১০ শতাংশ জমির ওপর শক্তিশালী ফাউন্ডেশন করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজার এলাকায়, গৌরীপুর-হোমনা সড়কের পাশে নির্মাণকাজ পুরোদমে চলছে। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা বিএনপির…
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর আকর্ষণীয় লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল মিশর। ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধু একটি নকআউট ম্যাচ নয়, বরং দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর নেতৃত্বে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক রোমাঞ্চকর সংঘর্ষ। বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। কাগজে-কলমে আর্জেন্টিনাই স্পষ্ট ফেবারিট। লিওনেল স্কালোনির দল টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং মেসি দুর্দান্ত ছন্দে রয়েছেন। তবে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে রক্ষণভাগের কিছু দুর্বলতা চোখে পড়েছে, যা মিশরের মতো দ্রুতগতির পাল্টা আক্রমণভিত্তিক দলের বিপক্ষে চিন্তার কারণ হতে পারে। অন্যদিকে, মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিশর নিজেদের সংগঠিত রক্ষণ, শৃঙ্খলাবদ্ধ খেলা এবং সুযোগ…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় দুই দশক ধরে ক্ষমতায় থাকা জঙ্গিগোষ্ঠী হামাস তাদের শাসনকারী কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। সোমবার (৬ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এই পদক্ষেপের মাধ্যমে গাজায় নতুন প্রশাসনিক কাঠামো গঠনের পথ আরও সুগম হলো এবং দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সম্ভাবনা তৈরি হয়েছে। হামাসের এ ঘোষণার ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট বা অরাজনৈতিক জাতীয় কমিটির দায়িত্ব গ্রহণের পথ সহজ হয়েছে। নতুন এই কাঠামোর অধীনে বেসামরিক প্রশাসন পরিচালনার পরিকল্পনা রয়েছে। হামাসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গাজার শাসনকারী কমিটি বিলুপ্ত করার বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সংগঠনটির দাবি, গাজায় একটি জাতীয় ঐকমত্যভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা…

