Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, August 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » অর্থের বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন সনদ দিলেন ইউপি চেয়ারম্যান
    ব্রেকিং

    অর্থের বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন সনদ দিলেন ইউপি চেয়ারম্যান

    Desk ReportBy Desk ReportAugust 26, 2026No Comments511 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নে অর্থের বিনিময়ে ২৪ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তদন্ত প্রতিবেদনে এ অনিয়মের তথ্য উঠে এসেছে। গত ২৯ জুলাই তদন্ত প্রতিবেদনটি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়।

    এই জালিয়াতির সঙ্গে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা সালাহউদ্দিন রুহুল এবং ইউপি সচিব নজরুল ইসলামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ডিবির তদন্ত দল জানিয়েছে, রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি পরিচয়পত্রের ভিত্তি তৈরির উদ্দেশ্যে জন্মনিবন্ধন সনদ প্রদান করতে জনপ্রতি গড়ে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

    ২০২৫ সালের ৪ জানুয়ারি রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ ইস্যুর অভিযোগ সামনে আসে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিলে গত ৭ জুলাই এক বাসিন্দা জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার বিশেষ নজরদারি উইং তদন্ত শুরু করে। তদন্তে শুধু জন্মনিবন্ধন জালিয়াতিই নয়, দায়িত্ব পালনে অবহেলা, সরকারি চাল আত্মসাৎ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়মের অভিযোগও উঠে এসেছে।

    জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ নেতা ও নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের অনুপস্থিতিতে ইউপি সদস্য সালাহউদ্দিন রুহুল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

    এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন সেটি রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে প্রেরণ করবে এবং সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার বলেন, জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম বা অবৈধভাবে ইস্যু করা জন্মনিবন্ধন বাতিলের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,860

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ১২০০ ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

    August 26, 2026754

    বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে…

    মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা; অভিযুক্ত যুবক গ্রেপ্তার

    August 26, 2026

    ‘শেখ হাসিনা দেশে ফিরলে টর্নেডো হবে’: সিনিয়র আইনজীবী মহসিন রশীদ

    August 26, 2026

    আবারও চাঁদপুরে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীসহ পরিবারের চার সদস্য নিখোঁজ

    August 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?