Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, August 19 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » আবারও সংখ্যালঘু হিন্দু পরিবারে হত্যা: চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে খুন
    ব্রেকিং

    আবারও সংখ্যালঘু হিন্দু পরিবারে হত্যা: চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে খুন

    Desk ReportBy Desk ReportAugust 19, 2026No Comments656 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কুমিল্লার চান্দিনায় নিজ ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

    প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে নিজ ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ছেলে তাপস রায় বলেন, তাঁর মা প্রতিদিনের মতো পূজা শেষ করে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে মারধর শুরু করে। মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে তাঁর মাকে হত্যা করেছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে আলম জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহতের পরিবারের সঙ্গে পাশের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বলেও তিনি জানান।

    চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল কাজ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,964

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

    August 19, 2026737

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ জনের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয়…

    প্রতারণার ‘রেকর্ড’: ১৩০ মামলার আসামি অবশেষে গ্রেপ্তার

    August 19, 2026

    কথিত জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

    August 19, 2026

    বিএনপি কার্যালয়ে জুয়ার আসর: গ্রেপ্তার ১৫ জুয়াড়ি

    August 19, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?