Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, August 19 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড: নিহত ৯ জনই বাংলাদেশি
    ব্রেকিং

    কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড: নিহত ৯ জনই বাংলাদেশি

    Desk ReportBy Desk ReportAugust 19, 2026No Comments496 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু রয়েছে। নিহতদের ৮ জনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

    মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইনে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর হোটেলের ভেতরে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অনেকে চিৎকার-চেঁচামেচিতে জেগে উঠলেও ঘন ধোঁয়ার কারণে দ্রুত বের হতে পারেননি।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরে কলকাতায় বাংলাদেশ দূতাবাস ৮ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করে। তবে নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

    পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে, হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত চারটি কক্ষে। রাত ৩টার দিকে আগুনের খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের কাছেই দমকলের কার্যালয় থাকায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়।

    দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অন্তত ৬০ জনকে উদ্ধার করা হয়। ধোঁয়ায় আক্রান্ত হয়ে তাদের অনেকেই অজ্ঞান হয়ে পড়েন।

    দমকলকর্মীরা হোটেলের ভেতর থেকে অচেতন অবস্থায় ৯ জনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের সবাইকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অগ্নিকাণ্ডে আহত আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ৬ জন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রাথমিকভাবে একটি এয়ার কন্ডিশনার (এসি) থেকে বিস্ফোরণ বা বৈদ্যুতিক ত্রুটির মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

    হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় আগুন লাগার পর অতিথিদের বের হতে ব্যাপক সমস্যায় পড়তে হয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে অনেকে কক্ষে আটকা পড়েন। উদ্ধারকারীরা পরে বিভিন্ন কক্ষ থেকে তাদের বের করে আনেন।

    ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ, হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মকানুন যথাযথভাবে মানা হয়েছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

    এর আগে গত সোমবার সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থস্থান তারাপীঠ মন্দিরসংলগ্ন একটি হোটেলেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হন। ঘটনার পর ওই রাতেই হোটেল মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,964

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

    August 19, 2026737

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ জনের মধ্যে পাঁচ বাংলাদেশির পরিচয়…

    প্রতারণার ‘রেকর্ড’: ১৩০ মামলার আসামি অবশেষে গ্রেপ্তার

    August 19, 2026

    কথিত জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

    August 19, 2026

    বিএনপি কার্যালয়ে জুয়ার আসর: গ্রেপ্তার ১৫ জুয়াড়ি

    August 19, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?