Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, July 15 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কার্যক্রম নিষিদ্ধ জাপার প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে এনসিপি দলের নাহিদ-হাসনাতের রাত্রিযাপন
    ব্রেকিং

    কার্যক্রম নিষিদ্ধ জাপার প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে এনসিপি দলের নাহিদ-হাসনাতের রাত্রিযাপন

    Desk ReportBy Desk ReportJuly 15, 2026No Comments904 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাতযাপন করেছে নিষিদ্ধ করতে চাওয়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যর বারীতে। এটা তুমুল রাজনৈতিক দ্বিচারিতার প্রশ্ন সৃষ্টি করেছে, তারা যে বাড়িতে অবস্থান করেছেন, সেটি জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর পারিবারিক বাড়ি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    রবিবার (১২ জুলাই) দিনভর চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় বন্যাকবলিত স্থানে ভ্রমণ শেষে রাতে বাঁশখালীর বৈলছড়ি গ্রামের ঐতিহ্যবাহী ‘খান বাহাদুর বদি আহমদ বাড়ি’তে অবস্থান করেন এনসিপির দুই শীর্ষ নেতা। সেখানে তারা নৈশভোজ গ্রহণ করেন এবং রাতযাপন করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। কারণ, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকার সমালোচনা করে একসময় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছিল এনসিপি। সেই প্রেক্ষাপটে জাপার এক প্রেসিডিয়াম সদস্যের পারিবারিক বাড়িতে এনসিপির শীর্ষ নেতাদের অবস্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

    বাড়িটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর পারিবারিক সম্পত্তি। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র এবং জাতীয় পার্টির আমলে দুই দফায় বাঁশখালী আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে ১৯৭৯ সালে বিএনপির মনোনয়নেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    এ বিষয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং এনসিপি নেতাদের ওই বাড়িতে অবস্থানের বিষয়টি আগে থেকে জানতেন না। পরে অন্যদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। তিনি জানান, বাড়িটি ছয় ভাইয়ের যৌথ মালিকানাধীন। তার এক ছোট ভাই যুক্তরাষ্ট্রে থাকেন এবং এনসিপি নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছেন। তবে পরিবারের কেউ এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও তিনি দাবি করেন।

    এনসিপি নেতাদের থাকা-খাওয়ার সার্বিক ব্যবস্থাপনা করেন মাহমুদুল ইসলাম চৌধুরীর বড় ভাই অলিউল ইসলাম চৌধুরী (শুক্কু মিয়া)-এর ছেলে রহিমুল এহসান চৌধুরী মিঠু।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,657

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 202612,051

    মেহেরুননেসা; যে কবির রক্তস্নাতে স্বাধীন বাংলার পতাকা

    July 12, 20268,968
    ব্রেকিং নিউজ
    খেলাধুলা

    ইংল্যান্ডকে ‘হানাদার ও জবরদখলকারী’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

    July 15, 2026705

    বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে ফুটবলের উত্তেজনার সঙ্গে নতুন করে আলোচনায় উঠে…

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ৬ হাজার ইয়াবা সহ আটক ৩

    July 15, 2026

    দীর্ঘ দুই দশক নিষিদ্ধ থাকার পর কোলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

    July 15, 2026

    ‘১,৪০০ নিহতের’ দাবির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ: অক্সফোর্ডের আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদ জয়

    July 15, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?