রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে গুলশান গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ১২ সদস্যের একটি ডিবি দল বনানী ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, বনানী ডিওএইচএসের হাউস নং-৭১, রোড নং-০৫-এ ভাড়াটিয়া হিসেবে বসবাসরত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি সদর দপ্তরে নেওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, কথিত জুলাই-২৪ সংশ্লিষ্ট একটি মামলায় জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে কিংবা তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।


