Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, October 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিল ভারত
    ব্রেকিং

    দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিল ভারত

    Desk ReportBy Desk ReportAugust 20, 2026No Comments490 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে নির্মিত কথিত অবৈধ স্থাপনা ও নিরাপত্তা কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে দেওয়ার মাত্র তিন দিনের মাথায় দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অংশে এই উচ্ছেদ অভিযান চালানো হলো। ফলে দুই দেশের কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা কাঠামো ঘিরে নতুন করে টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে।

    অভিযানে হাইকমিশনের পাশের রাস্তা, ভিসা বিভাগের সামনে সারি নিয়ন্ত্রণে ব্যবহৃত কাঠামো, ট্রাফিক বোলার্ড এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলা হয়। অভিযানের পর হাইকমিশনের বাইরের এলাকায় ধাতব কাঠামো, কংক্রিটের ভাঙা অংশ, বাঁকা ফ্রেম ও অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।

    এ সময় টিনের ছাউনি ও সাদা ধাতব বেষ্টনীসহ বাইরের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তান হাইকমিশনের মূল প্রবেশদ্বার ও সীমানাপ্রাচীর অক্ষত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এদিকে কাশ্মীর প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বুধবার ইসলামাবাদে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নাটালি বেকারকে তলব করে পাকিস্তান। তবে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা উচ্ছেদ এবং ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিকে তলব- এই দুটি ঘটনার মধ্যে কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

    সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে একাধিক ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই পরস্পরের হাইকমিশনের বাইরের নিরাপত্তা কাঠামো নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপ দুই দেশের সম্পর্কের বিদ্যমান টানাপোড়েনকে আরও দৃশ্যমান করে তুলেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?