Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নাগেশ্বরীতে ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ আটক ১৯
    ব্রেকিং

    নাগেশ্বরীতে ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ আটক ১৯

    Desk ReportBy Desk ReportAugust 30, 2026No Comments713 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যাসিনো খেলা ও মাদক সেবনের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সম্পাদকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

    শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার ও কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই স্থানে ক্যাসিনো খেলা ও মাদক সেবন চলছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। অভিযানে ১৯ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেন।

    কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হবিবর মিয়ার ছেলে এরশাদুল মিয়া (৩৮), রামখানা আশকরনগর হাজীটারীর শফিকুল ইসলামের ছেলে আতাউর জামান (২৭), নাখারগঞ্জ বাজার বিডিআর মোড়ের আব্দুল হামিদের ছেলে সুজন রানা (২৮), রায়গঞ্জ রতনপুরের মেছের আলীর ছেলে এরশাদুল হক (২৮), রায়গঞ্জ সাপখাওয়া মাস্টারের মোড় এলাকার হাফিজার আলীর ছেলে জাঙ্গীর আলম (৩৯), পূর্ব রামখানা মাদারের কুড়া এলাকার মহসীন আলীর ছেলে লাবু মিয়া (২৮), ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুরের আব্দুল বারির ছেলে রবিউল ইসলাম (৩৭) এবং কাশীপুর অনন্তপুর ঘুঘুর হাটের জয়নাল আবেদীনের ছেলে আব্বাস আলী (৩১)- প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    এ ছাড়া সন্তোষপুর ছিলাখানার জমসেদ আলীর ছেলে আশরাফুল আলম (৪৮) কে ১৫ দিন এবং পৌরসভার বানিয়াপাড়ার রুহুল আমীনের ছেলে রিয়াদ বাবু (২৫) কে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

    অন্যদিকে সন্তোষপুর ছিলাখানার একরামুল হকের ছেলে রাশেদুল ইসলাম (৩০), রায়গঞ্জ রতনপুরের হুজুর আলীর ছেলে আবু সাঈদ (২৮), কাশীপুর গংগারহাট আজোয়াটারীর জামাল উদ্দিনের ছেলে আশরাফুল আলম, পৌরসভার সাতানীপাড়ার রফিকুল ইসলামের ছেলে লেবু ইসলাম লিমন (২০), রামখানা আস্করনগরের আলতাফ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৮), রামখানা ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক মতিয়ার রহমান বাবু (৩০), দক্ষিণ রামখানার আজিজার রহমানের ছেলে তারেক আজিজ (২৭), পৌরসভার বানিয়াপাড়ার খোকন মিয়ার ছেলে রাসেল (২৫) এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাজাপুর এলাকার আইয়ুব আলীর ছেলে আরাফাত হোসেন (২১)- এই নয়জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

    নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশ অনুযায়ী কারাদণ্ডপ্রাপ্তদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুক্রবার রাতে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    পুলিশ জানিয়েছে, এলাকায় জুয়া, ক্যাসিনো ও মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 202655,983
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দিল্লিতে শেখ হাসিনার অডিও ভাষণ; ‘রাজনৈতিকভাবে নতুন বার্তা’, দেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত

    August 30, 20267,859

    Deccan Chronicle-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে শেখ হাসিনা ওয়াজেদের দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে বিশ্ব সংবাদমাধ্যমের উদ্দেশে…

    বাংলাদেশ ক্রমেই সোমালিয়া হওয়ার পথে

    August 30, 2026

    নাগেশ্বরীতে ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ আটক ১৯

    August 30, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী লোকনাথ বাবার ২৯৬তম আবির্ভাব উৎসব

    August 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?