Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 24 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ফার্মেসির আড়ালে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ; জামায়াত কর্মী আটক
    ব্রেকিং

    ফার্মেসির আড়ালে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ; জামায়াত কর্মী আটক

    Desk ReportBy Desk ReportAugust 24, 2026Updated:August 24, 2026No Comments479 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত কর্মী মো. হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার (৪২) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

    আটক জামায়াত কর্মী হেলাল উদ্দিন হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বেলায়েত খলিফার ছেলে। তিনি ওই বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন। তিনি আগে আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রায় দুই-তিন বছর আগে শিক্ষকতা ছেড়ে ফার্মেসি ব্যবসায় যুক্ত হন।

    ঘটনার দিন সকালে কৌশলে ৯ বছর বয়সী ওই শিশুকে ফার্মেসিতে ডেকে নেন হেলাল। পরে দোকানের পেছনের অংশে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় বিষয়টি টের পেয়ে এক ব্যক্তি দোকানের টিনের ভাঙা অংশ দিয়ে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন হেলালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

    গত ৪ আগস্ট একই এলাকায় একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হেলালের বিরুদ্ধে সামাজিকভাবে বিচার বসেছিল। ওই ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানান।

    চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন রাসেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের আটক করা ব্যক্তিকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা হাতিয়া থানায় মামলা করবেন।

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,820

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    এলএনজি চুক্তি: জ্বালানি নিরাপত্তার নামে দ্বিগুণ দামের বোঝা নাকি দুর্নীতির পুকুরচুরি?

    August 24, 2026522

    বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য LNG আমদানি জরুরি হলেও নতুন একটি চুক্তির মূল্য নিয়ে উঠেছে গুরুতর…

    পুরোনো রাস্তা সংস্কারে পুকুরচুরি: ৫ হাজার কোটি টাকার প্রকল্পে পরামর্শক ফিই ১৪ কোটি

    August 24, 2026

    বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সংকট: এক রাতেই সাড়ে ১৫ কোটি টাকার মাছের মড়ক

    August 24, 2026

    রংপুরে চার হত্যা: পুলিশের বয়ানে প্রশ্ন, আসল খুনি কে?

    August 24, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?