Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 28 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গা; জাল পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেটের ২৩ সদস্য গ্রেপ্তার
    জাতীয় সাক্ষ্য

    বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গা; জাল পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেটের ২৩ সদস্য গ্রেপ্তার

    Desk ReportBy Desk ReportJuly 13, 2026No Comments813 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশি পরিচয় ব্যবহার করে রোহিঙ্গাদের অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। ভুয়া জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট সংগ্রহ করে বিশেষ করে সৌদি আরবসহ বিভিন্ন দেশে বাংলাদেশি পরিচয়ে পাড়ি দিচ্ছেন অনেক রোহিঙ্গা। সম্প্রতি নারায়ণগঞ্জ, চাঁদপুর ও নেত্রকোনায় পাসপোর্ট করতে গিয়ে একাধিক রোহিঙ্গা আটক হওয়ার ঘটনায় বিষয়টি নতুন করে সামনে এসেছে। এদিকে জাল পাসপোর্ট তৈরি ও সরবরাহে জড়িত একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের ২৩ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা এ চক্রের বিস্তৃতি ও সক্রিয়তার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

    সৌদি আরব সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৬৯ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। তবে সংশ্লিষ্টদের ধারণা, তালিকার বাইরেও বাংলাদেশি পরিচয়ে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও লক্ষাধিক রোহিঙ্গা রয়েছেন। এতে জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এবং বৈধ শ্রমবাজার বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে।

    গত বছরের ১ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক যাচাইয়ের সময় এক রোহিঙ্গা যুবক ভুয়া পরিচয়ে পাসপোর্ট নিতে গিয়ে ধরা পড়েন। একইভাবে চাঁদপুরে দুই রোহিঙ্গা নারী এবং নেত্রকোনায় সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সধারী এক রোহিঙ্গাও পাসপোর্ট করতে গিয়ে আটক হন।

    দালালচক্রের মাধ্যমে ভুয়া জন্ম নিবন্ধন ও এনআইডি তৈরি করে পাসপোর্ট সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি পাসপোর্টের জন্য ৩০ থেকে ৫০ হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে কয়েক লাখ টাকাও নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় পর্যায়ের কিছু অসাধু জনপ্রতিনিধি ও কর্মচারীর সহযোগিতায় এসব জালিয়াতি সংঘটিত হচ্ছে।

    শুধু পাসপোর্ট অফিসে কড়াকড়ি নয়, জন্ম নিবন্ধন ও এনআইডি ইস্যুর পর্যায় থেকেই কঠোর যাচাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোহিঙ্গা ডেটাবেসের সঙ্গে সরকারি তথ্যভান্ডারের সমন্বয়, জালিয়াতি চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার বিকল্প নেই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আদানির ১৪ টাকার বিদ্যুতের পর চীনের থেকে ২৫ টাকায়! জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে বিদ্যুৎ কিনবে বিএনপি সরকার

    August 28, 20261,589

    ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নামে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে…

    নেপালের বন্যায় প্রাণহানিতে শেখ হাসিনার শোকবার্তা; সহায়তার প্রস্তাব

    August 28, 2026

    চিকিৎসাবিজ্ঞানে নতুন ইতিহাস: এআই-এর চোখে মস্তিষ্কের টিউমার অপসারণ

    August 28, 2026

    লেখালেখি বন্ধে সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে প্রাণনাশের হুমকি

    August 28, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?