Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 21 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন
    ব্রেকিং

    বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন

    Desk ReportBy Desk ReportJuly 7, 2026No Comments3,492 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি “Caucus of America in National Parliament of Bangladesh” শিরোনামের একটি নথি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই নথিতে কয়েকজন সদস্যকে নিয়ে একটি নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

    নথিতে ড. মো. ওসমান ফারুককে চেয়ারম্যান, ড. মো. মাহবুবুর রহমানকে কো-চেয়ারম্যান এবং আরও কয়েকজনকে সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নথিটির সত্যতা, এটি কবে ও কী প্রেক্ষাপটে তৈরি হয়েছে কিংবা এটি কোনো আনুষ্ঠানিক সংসদীয় কাঠামোর অংশ কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

    ককাস কী?

    ককাস (Caucus) হলো সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়, নীতি বা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আইনপ্রণেতাদের একটি সংগঠিত ফোরাম। যুক্তরাষ্ট্রের কংগ্রেসসহ বিশ্বের বিভিন্ন দেশের সংসদে বিভিন্ন ইস্যু ও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক “উন্নয়ন”-এর লক্ষ্যে এ ধরনের ককাস বা ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হয়।

    কোনো দেশে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ককাস গঠনের মাধ্যমে সেই দেশের রাজনৈতিক অঙ্গনে ও নীতিনির্ধারণী পর্যায়ে মার্কিন প্রভাব বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অনুকূল পরিবেশ গড়ে তুলতে চায় এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে “নীতিগত” সমন্বয় বাড়ানোর চেষ্টা করে।

    এ ধরনের ককাস দীর্ঘমেয়াদে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রনীতি ও কৌশলগত সিদ্ধান্তে মার্কিন স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা সৃষ্টি করে।

    বিভিন্ন দেশে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য আমেরিকা ককাস বা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন একটি প্রচলিত কূটনৈতিক চর্চা হলেও মূলত আমেরিকা সেখানে অবাধ খবরদারির রাস্তা অবমুক্ত করে। এগুলোর উদ্দেশ্য, কার্যক্রম ও প্রভাব দেশভেদে ভিন্ন হতে পারে এবং ককাস গঠন থেকেই কোনো দেশকে অন্য দেশের “অনুগত”দের নিয়ন্ত্রণে নিয়ে স্বার্থ সিদ্ধির পথ সুগম হয়। মোটাদাগে, এটা বাংলাদেশের জন্য এক ঘোরতর অশুভ লক্ষণ।।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,965

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় ‘একুশ আগস্ট’: মামলার ২২ বছর

    August 21, 2026969

    ২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড…

    ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছেলে নিহত; শোক সইতে না পেরে মায়েরও মৃত্যু

    August 21, 2026

    বিভুদার শেষ চিঠি: যে প্রশ্নগুলো আজও আমাদের ভাবায়

    August 21, 2026

    আমন মৌসুমে সরকারি দামে মিলছে না সার; বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা

    August 21, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?