Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশির মৃত্যু
    ব্রেকিং

    মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশির মৃত্যু

    Desk ReportBy Desk ReportAugust 10, 2026No Comments259 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    মাত্র ১০ দিনের ব্যবধানে মালদ্বীপে ৮ বাংলাদেশির মৃত্যু

    মালদ্বীপে মাত্র ১০ দিনের ব্যবধানে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজন স্ট্রোক, একজন হৃদ্‌রোগ, দুজন কর্মক্ষেত্রের দুর্ঘটনা এবং একজনের মৃত্যুর ক্ষেত্রে আত্মহত্যার আশঙ্কার কথা জানা গেছে। স্বল্প সময়ে একাধিক বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

    মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, নিহত আট বাংলাদেশির বয়স ২১ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে দেশটিতে কর্মরত ছিলেন।

    হাইকমিশনের তথ্যমতে, ২৫ জুলাই কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২৩ বছর বয়সী রবিউল ইসলাম রোশনের মৃত্যু হয়। এরপর ২৭ জুলাই ৪৫ বছর বয়সী হুমায়ুন কবির এবং ২৮ জুলাই ৪৭ বছর বয়সী মকবুল মিয়া স্ট্রোকে মারা যান।

    ৩০ জুলাই শেখ ফরিদ (৪৫) ডায়াবেটিসজনিত জটিলতার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন ১ আগস্ট ২১ বছর বয়সী সুলাইমান মাতাব্বার কর্মক্ষেত্রে ভুলবশত বিষাক্ত রাসায়নিক তরল থিনার পান করে মারা যান। একই দিনে স্ট্রোকে মৃত্যু হয় সৈয়দ মোল্লা (৪৪)-এর।

    এ ছাড়া ১ আগস্ট বদিউর রহমান (৩৭) এবং ৩ আগস্ট দেলওয়ারা নবী (৭০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্য একটি মৃত্যুর ঘটনায় আত্মহত্যার আশঙ্কার কথাও জানিয়েছে।

    মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মুত্তাসিম বিল্লাহ জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে পাঁচজনের মরদেহ ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকি মরদেহগুলোও দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

    তিনি মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    গার্ডিয়ান, সিএনএন, বিবিসিসহ ৪০০-এর বেশি গণমাধ্যমে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 11, 202615,321

    নয়াদিল্লি থেকে শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।…

    ২৬/১১ হামলার সঙ্গে যুক্ত লস্কর-ই-তৈবার নেতার রহস্যজনকভাবে পাকিস্তানে মৃত্যু

    August 11, 2026

    ‘মনোবল হারাবেন না, বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ’: শেখ হাসিনা

    August 11, 2026

    কুমারখালীতে সার ‘সিন্ডিকেটের’ পুকুরচুরি: সরকারি দরে সার নেই, বাড়তি টাকা দিলেই মেলে

    August 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?