Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » অরুণাচলে ২৭ এলাকার ভারতীয় নামকরণ; সীমান্ত অবস্থান আরও স্পষ্ট করল দিল্লি
    ব্রেকিং

    অরুণাচলে ২৭ এলাকার ভারতীয় নামকরণ; সীমান্ত অবস্থান আরও স্পষ্ট করল দিল্লি

    Desk ReportBy Desk ReportAugust 11, 2026No Comments383 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    অরুণাচল প্রদেশের ২৭টি এলাকার নতুন ভারতীয় নামকরণ ও সেগুলো দেশটির সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করার ঘটনায় চীনের সমালোচনা নতুন করে সামনে এসেছে। তবে নয়াদিল্লির এ পদক্ষেপকে অরুণাচল প্রদেশের ওপর ভারতের প্রশাসনিক ও ভৌগোলিক অবস্থান আরও স্পষ্ট করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানকে চীন নিয়মিত নিজেদের মতো করে নামকরণ করে আসছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত শুক্রবার ভারত ২৭টি স্থানের নাম নির্ধারণ করে সেগুলো ভারতীয় মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে। এসব স্থানের মধ্যে ভূমি, পারাপার, সৌধসহ বিভিন্ন ভৌগোলিক ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে।

    চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উন্নত হতে থাকা সম্পর্কের জন্য সহায়ক নয়। সিংহুয়া ইউনিভার্সিটির গবেষণা বিভাগের পরিচালক কিয়ান ফেঙও সীমান্ত ইস্যুকে বড় ধরনের দ্বন্দ্বে পরিণত না করার আহ্বান জানিয়েছেন।

    চীনের দাবি, তারা অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে অভিহিত করে এবং অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে। ২০১৭ সাল থেকে চীন কয়েক দফায় ওই অঞ্চলের বিভিন্ন স্থানকে নিজেদের মতো করে নামকরণ করেছে। সর্বশেষ ২০২৬ সালের এপ্রিলে ১১২টি স্থানের নাম ঘোষণা করে বেইজিং, যার সঙ্গে সংশ্লিষ্ট ভৌগোলিক স্থানাঙ্কও প্রকাশ করা হয়।

    এরই ধারাবাহিকতায় ভারতের ২৭টি স্থানের নামকরণকে একতরফা প্রশাসনিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে চীনা বিশেষজ্ঞরা। তবে তাদের এই বক্তব্যের বিপরীতে ভারতের অবস্থান হলো- অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও ভৌগোলিক নাম ব্যবহারের ক্ষেত্রে ভারতের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সোমবার আবারও দাবি করেন, তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে চীন স্বীকৃতি দেয় না। তাঁর ভাষায়, অঞ্চলটির নাম পরিবর্তনের ভারতীয় উদ্যোগ ‘অবৈধ, বাতিল ও অকার্যকর’।

    তবে ভারতের সর্বশেষ পদক্ষেপে কোনো নতুন ভূখণ্ড দাবি বা সীমান্ত পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি। বরং নিজেদের প্রশাসনিক সীমানার মধ্যে থাকা অঞ্চলগুলোর নাম নির্ধারণ ও মানচিত্রে তা স্পষ্টভাবে তুলে ধরেছে নয়াদিল্লি।

    নামকরণকে কেন্দ্র করে ভারত-চীনের পাল্টাপাল্টি অবস্থান মূলত সীমান্ত বিরোধে দুই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক দাবির প্রতিফলন। ভারতের ২৭টি নামকরণ তাই শুধু নাম পরিবর্তনের বিষয় নয়; বরং অরুণাচল প্রদেশের ওপর নিজেদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও সার্বভৌম অবস্থান পুনর্ব্যক্ত করার একটি কৌশলগত বার্তাও বহন করছে।

    একই সঙ্গে চীন-ভারত সম্পর্ক স্থিতিশীল রাখার বিষয়ে বেইজিংয়ের বক্তব্যও সামনে এসেছে। ফলে সীমান্তে নিজেদের অবস্থান অক্ষুণ্ন রেখে ভারত যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে, তা একদিকে দেশের ভৌগোলিক অবস্থানকে স্পষ্ট করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্নীতি: সরকারি হাসপাতালে জরুরি ৭৮ শতাংশ ওষুধই নেই

    August 11, 2026915

    সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার আশায় ছুটে আসছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। কিন্তু…

    ‘শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়া হবে’: ডা. জাহেদ

    August 11, 2026

    ‘শেখ হাসিনার ফাঁসি হবে না, বরং বর্তমান সরকারই ফাঁসে ঝুলিয়ে গেছে’: গৌতম লাহিড়ী

    August 11, 2026

    ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে টেক্সাসে আওয়ামী লীগের আলোচনা সভা; প্রধান অতিথি শেখ হাসিনা

    August 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?