Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » আ’লীগের চারবারের এমপি ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
    ব্রেকিং

    আ’লীগের চারবারের এমপি ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

    Desk ReportBy Desk ReportAugust 20, 2026No Comments693 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর জ্যেষ্ঠ ছেলে অরবিন্দু রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    মৃত্যুকালে সতীশ চন্দ্র রায়ের বয়স হয়েছিল ৮০ বছরের বেশি। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    সতীশ চন্দ্র রায় দেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

    এরপর ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে জয়লাভ করেন। ফলে তিনি মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

    সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সতীশ চন্দ্র রায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। তিনি প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন সতীশ চন্দ্র রায়। তিনি বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

    তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার সংসদ সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,965

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘রাস্তায় তীব্র গরম, এসি বাস ছাড়া চালানো কঠিন’: পিংক বাসের নারী চালক

    August 20, 2026553

    নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের…

    কার্গো সংকটে কাটছে না গ্যাসের ঘাটতি

    August 20, 2026

    জ্বালানি তেল আমদানিতে ব্যয় দ্বিগুণ; এক বছরে বাড়ল ৫৫০ কোটি ডলার

    August 20, 2026

    ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, নির্মাণ হবে ২০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল

    August 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?