সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কথিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নামে পরিচালিত ফেসবুক পেজটি আর দেখা যাচ্ছে না। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। পেজটি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সরিয়ে দিয়েছে। উগ্রতা সৃষ্টি, সন্ত্রাসবাদে উস্কানী এবং জঙ্গীমনস্ক হওয়ায় পেজটি অপসারণ করা হয়েছে। তবে কথিত এসব ‘বৈষম্যবিরোধী’-রা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি।
ফেসবুকে কোনো পেজ অপসারণের ক্ষেত্রে সাধারণত মেটা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, প্ল্যাটফর্ম নীতিমালা বা অন্যান্য প্রযোজ্য নীতির আলোকে সিদ্ধান্ত নিয়ে থাকে। কপিরাইট লঙ্ঘন, ভুয়া পরিচয় ব্যবহার, সহিংসতা বা ঘৃণাত্মক বক্তব্য, সমন্বিত ভুয়া কার্যক্রম কিংবা অন্যান্য নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কোনো পেজ বা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট এই পেজের ক্ষেত্রে কোন নির্দিষ্ট কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখন স্পষ্ট।


