Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কিয়েভে অস্ত্র গুদামে রুশ ড্রোন হামলা: নিহত ৩৭
    ব্রেকিং

    কিয়েভে অস্ত্র গুদামে রুশ ড্রোন হামলা: নিহত ৩৭

    Desk ReportBy Desk ReportAugust 30, 2026No Comments357 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৩০ ঘরবাড়ি, নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ৪০০ মানুষ; অবহেলার অভিযোগে তদন্তের নির্দেশ জেলেনস্কির

    ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি অস্ত্র গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চার শিশু রয়েছে। বিস্ফোরণের ঝুঁকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    শুক্রবার রাতে কিয়েভের মাইলা গ্রামের ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে রুশ বাহিনী ড্রোন হামলা চালায়। হামলার পর গুদামে থাকা গোলাবারুদ, মাইন ও ড্রোনে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৩০টি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের একটি পুনর্বাসন কেন্দ্রও রয়েছে।

    কিয়েভের আঞ্চলিক প্রধান তিমুর তকাচেনকো জানিয়েছেন, হামলার পর বুচা জেলায় উদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইচ্ছাকৃতভাবেই ওই স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সেখানে এফপি-১ ও এফপি-২ ধরনের দূরপাল্লার ড্রোন তৈরির উপকরণ ও বুস্টার মজুত ছিল।

    তবে আবাসিক এলাকার এত কাছে বিপজ্জনক সামরিক সরঞ্জাম ও বিস্ফোরক মজুত রাখা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ৪৫ বছর বয়সী লিউবভ পাভলেঙ্কো ও ৬১ বছর বয়সী বরিস দানিলুক অভিযোগ করেন, জনবসতির কাছাকাছি অস্ত্র মজুত রাখার সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

    ঘটনাটিকে শুধু রুশ হামলার ফল হিসেবে দেখছে না ইউক্রেনীয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ত্র গুদাম ব্যবস্থাপনায় সম্ভাব্য গুরুতর অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত ও ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশের পর আবাসিক এলাকার কাছে বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম মজুতের বৈধতা এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে কিয়েভের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 202655,982
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    নাগেশ্বরীতে ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ আটক ১৯

    August 30, 2026713

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যাসিনো খেলা ও মাদক সেবনের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সম্পাদকসহ ১৯ জনকে আটক করেছে…

    ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী লোকনাথ বাবার ২৯৬তম আবির্ভাব উৎসব

    August 30, 2026

    মেসির ঝড়: মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি

    August 30, 2026

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?