Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 18 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
    ব্রেকিং

    গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

    Desk ReportBy Desk ReportAugust 18, 2026No Comments478 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে রয়েছেন ডাম্প ট্রাকের চালক নাদিম শেখ (২৫) এবং ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নিহত অপরজন একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    টেকেরহাট থেকে সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বৌলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে ডাম্প ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে থাকে।

    দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ জানান, বাসটিতে আনুমানিক ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রায় সবাই আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

    দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাম্প ট্রাকের নিরাপত্তাকর্মী হাছিব ও এক নারী মারা যান। এর আগে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকচালক নাদিম শেখ।

    বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি খাদে পড়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে কিছুটা সময় লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

    গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এদিকে দুর্ঘটনার পর গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,964

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,818

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    একজনের গবেষণার বিষয় মহাবিশ্ব, অন্যজনের পৃথিবীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। দুই ভাই বোনের অসাধারণ একাডেমিক উত্তরাধিকার

    August 18, 2026883

    বাংলাদেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার ইতিহাসে একই পরিবারের দুই সন্তানের এমন বিরল কীর্তি খুব কমই দেখা…

    প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া; জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

    August 18, 2026

    কলকাতার উপকণ্ঠে আল-কায়দা মডিউলের সন্দেহ, ভাঙড়-বজবজে STF-এর অভিযানে গ্রেফতার ২

    August 18, 2026

    গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

    August 18, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?